লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow ভিস্তার জন্য ডিজাইন করা ল্যাপটপ কম্পিউটারে Windows XP Setup করার পদ্ধতি
ভিস্তার জন্য ডিজাইন করা ল্যাপটপ কম্পিউটারে Windows XP Setup করার পদ্ধতি | প্রিন্ট |
লিখেছেন সাইফুল ইসলাম   
Sunday, 16 November 2008

Windows Vista বাজারে আসার পর নুতন বেশকিছু ল্যাপটপ কম্পিউটারকে উইন্ডোজ ভিস্তার জন্য ডিজাইন করা হয় । এ সব কম্পিউটারে Windows XP Setup করতে গেলে মেসেজ আসে setup did not find any hard disk. এসব কম্পিউটারে Windows XP setup করতে হলে নতুন করে Windows XP CD তৈরি করে নিতে হয় । নুতন ল্যাপটপ কিনে যারা Windows XP setup করতে পারছেন না তাদের জন্য আজকের এই লেখা। Vista যদি আপনার বিরক্তির কারণ হয় তাহলে এখুনি সেটআপ করে নিতে পারেন Windows XP ।

প্রয়োজনীয় সফ্টওয়ার: এ জন্য আমাদেরকে তিনটি সফ্টওয়্যার সংগ্রহ করতে হবে । এই তিনটি সফ্টওয়্যারের সাথে প্রয়োজন হবে সাটা (SATA) ড্রাইভার । চিন্তার কিছুই নেই সবগুলো সফ্টওয়ার ফ্রি ডাউনলোড করা যাবে । nlite net fremwork 2.0 iso buster কম্পিউটারের প্রতিটি ডিভাইসের জন্য ড্রাইভার প্রয়োজন হয। যেমন – সাউন্ড ড্রাইভার, মাউস ড্রাইভার, হার্ডডিস্ক ড্রাইভার, সিডিরম ড্রাইভার ইত্যাদি । windows xp যখন বাজারে ছাড়া হয় তখন ল্যাপটপ কম্পিউটারগুলোতে সাটা হার্ডডিস্ক ব্যবহার করা হত না । এ কারণে সাটা হার্ডডিস্কের জন্য প্রয়োজনীয় ড্রাইভার windows xp cd –তে দেওয়া হয়নি । বর্তমানে বেশীরভাগ লেপটপ কম্পিউটারেই সাটা হার্ডডিস্ক ব্যবহার করা হচ্ছে । windows xp cd-তে সাটা (SATA) হার্ডডিস্ক ড্রাইভার না থাকায় নতুন ল্যাপটপে xp সেটাপ করতে গেলে মেসেজ আসে setup did not find any hard disk. সাটা (SATA) হার্ডডিস্কের জন্য ড্রাইভার না থাকার কারণে এ মেসেজটি আসে । এখানে আমাদের মূল কাজ হচ্ছে windows xp cd-তে সাটা (SATA) ড্রাইভার এড করা । nlite দিয়ে xp সিডিতে যেকোন ড্রাইভার এড করা য়ায় ।

সাটা ড্রাইভার কোথায় পাবেন : প্রতেকটি ল্যাপটপ কম্পিউটার কোম্পানীর নিজস্ব ওয়েবসাইট আছে । আপনি যে কোম্পানীর কম্পিউটার ব্যবহার করেন সে কোম্পানীর ওয়েবসাইট থেকে সাটা (SATA) ড্রাইভার সংগ্রহ করুন। অথবা গুগল থেকে সার্চ করেও সাটা (SATA) ড্রাইভার সংগ্রহ করতে পারেন । বেশীরভাগ কম্পিউটারেই Toshiba হার্ডডিস্ক ব্যবহার করা হয় । Toshiba সাটা হার্ডডিস্ক ড্রাইভার দিয়ে একটি সিডি বানালে বেশীরভাগ ল্যাপটপে XP setup করা যাবে ।

Netfremword 2.0 : net framework ছাড়া nlite setup করা যায় না । তাই আগে নেটফ্রেমওয়ার্ক সেটাপ করে নিন, এরপর nlite setup করুন ।

ডাউনলোড লিংক-
১. nlite
২. Net fremwork 2.0
৩. iso buster


                 আসুন এবারে আমরা উইন্ডোজ এক্সপি সিডিকে নুতন করে তৈরি করে নেই, যা দিয়ে আমরা নতুন ল্যাপটপ কম্পিউটারগোলোতে উইন্ডোজ এক্সপি সেটাপ করতে পারব । প্রথমেই আইএসও বুস্টার সেটাপ করে রান করুন । এবারে উইন্ডোজ এক্সপি সিডিটি (Original XP CD) ড্রাইভে ঢুকিয়ে দিন । সিডিটি চালু করার পর আই এসও বুস্টারের লঞ্চ স্ক্রীণ থেকে bootable disc এ ক্লিক করুন । এরপর Microsoft Corporation.img এ ক্লিক করে Extract Microsoft Corporation.img ক্লিক করুন । এবারে ইমেজটি সেভ করুন । (Windows XP setup করার শুরুতে স্কীনে লেখা আসে press any key to boot from cd … এটি হচ্ছে Microsoft Corporation.img এর কাজ । কোন ফুল্ডারে কপি করা xp cd বার্ন করলে Microsoft Corporation.img টি কাজ করবে না । এজন্য ইমেজটিকে nlite দিয়ে সিডি বার্ন করায় আগে সেট করে দিতে হবে । Microsoft Corporation.img টি গুগল থেকে সার্চ করেও সংগ্রহ করা যাবে ।)

এবারে একটি ফোল্ডার বানিয়ে এক্সপি সিডিটি ফোল্ডারে কপি করুন । একই ফোল্ডারে Microsoft Corporation.img টিকেও কপি করুন । যে কম্পিউটারের জন্য সিডি তৈরি করবেন ঐ কম্পিউটারে সাটা ড্রাইভারগুলো একটি ফ্লপিতে কপি করে নিন । জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার পর ফ্লপিতে কোনো ফোল্ডার ছাড়া এক্সট্রাক্ট করা ফাইলগুলো কপি করুন ।

* এন লাইট রান করন ।

* নেক্সট এ ক্লিক করুন ।

* ব্রাউজে ক্লিক করে ফোল্ডারে কপি করা এক্সপি সিডিটি লোড করুন ।

* কয়েক ধাপ অগ্রসর হয়ে Drivers এন্ড Bootable iso সিলেক্ট করুন ।

* Insart এ ক্লিক করে ফ্লপি থেকে সাটা ড্রাইভারগুলো এড করুন । এখন nlite দিয়ে সিডি বার্ন করা যাবে । বার্ন করার আগে Microsoft Corporation.img টি এড করে বার্ন কমপ্লিট করুন ।

 

এই লিংকটি থেকে সাহায্য নিতে পারেন 

মন্তব্যগুলো (11)Add Comment
help me
লিখেছেন কায়সার, November 16, 2008
nlite 1.4.9.1 install করেছি কিন্তু এর ব্যবহার বুঝছিনা।
...
লিখেছেন সাইফুল ইসলাম, November 16, 2008
কায়সার ভাই আপনি এই লিংকটি ব্যবহার করুন । এখানে অনেকগুলো স্কীন্ স্যূট দেওয়া আছে । ছবিগুলো দেখে কাজটা সহজে করতে পারবেন ।
ধন্যবাদ ।
...
লিখেছেন সাইফুল ইসলাম, November 16, 2008
সরি লিংকটা এখানে -- http://news.softpedia.com/news/Install-Windows-XP-On-SATA-Without-a-Floppy-F6-47807.shtml
Re:: ভিস্টার ডিজাইন করা লেপটপ কিম্পিউটারে windows xp setup করার পদ্ধতি
লিখেছেন বিজ্ঞানী.org, November 17, 2008
Though there are some spelling mistakes, but U did well.
Rather i would say, nice initiative.

Thank you for such a post :)

Help Desk
Biggani.org
...
লিখেছেন দীপক, November 26, 2008
এক্সপি সার্ভিস প্যাক ৩ এ SATA ড্রাইভার যুক্ত করা হয়েছে। যার ফলে এই সমস্যা আর নাই।
করতে পারছিনা একটু সাহায্য করেন
লিখেছেন Md. Mahabubur Rahman Masum, January 11, 2009
ভাই আমার একটা মহা সমস্যা। সাহায্য করলে বড়ই উপকৃত হতাম। আমার একটা hp ল্যাপটপ আছে। vista setup করা। এখন আমি xp সেটআপ করতে চাই। সমস্যা হলঃ
১. আমার কোন ড্রাইভারের সিডি নাই। বিদেশ থেকে আনার সময় এগুলো আনতে ভুলে গিয়েছে
২. আর ভিসতা সেটআপ করা এখন এক্সপি কিভাবে সেটআপ করব

এখন উইন্ডোজ এক্সপির জন্য কিভাবে ড্রাইভার সংগ্রহ করব জানালে বড়ই উপকৃত হতাম
খুব সমস্যায় আছি। টেকিরা তারাতারি জানালে অন্তর থেকে দোয়া করব
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
...
লিখেছেন সাইফুল ইসলাম, January 11, 2009
আপনি বায়োসে প্রবেশ করে সাটা ড্রাইভারটি ডিজেবল করলেই যেকোন এক্সপি সিডি থেকে সেটাপ করতে পারবেন । এইচপির জন্য কাস্টমাইজ সিডির দরকার হয় না । বায়োসে প্রবেশ করতে ডিলেট অথবা এফ২ প্রেস করতে হয় । আর ড্রাইভার গুলো আপনি এইচপির ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন । এক্সপি সেটাপ করতে নীচের লিংকটি থেকে সাহায্য নিতে পারেন ।

http://saiful50.googlepages.com/উইন্ডোজএক্সপি ।

এইচপি ড্রাইভারের জন্য এই লিংকটি দেখুন www.hp.com
...
লিখেছেন আমি_একজন.মানুষ, January 25, 2009
@Md. Mahabubur Rahman Masum

আপনার ড্রাইভারের সিডি না থাকলে সমস্যা নাই...নেটে বা সিডির দোকানে অনেক সফটওয়্যার আছে যা দিয়ে আপনার কম্পিউটারে থাকা সব ড্রাইভার ব্যাকআপ রাখতে পারবেন...পরে উইনডোজ সেটাপের পর ঐ সফটওয়্যার থেকেই সব আবার রিস্টোর করতে পারবেন...Driver Genius ব্যবহার করতে পারেন,লিংক ভুলে গেছি...
দাম কত?
লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, February 08, 2009
ভাই, ভিস্তা তো ল্যাপটপের সাথে প্যাকেজ আকারে দেয়, ফলে এর দাম ল্যাপটপের দামের সাথেই শোধ করা থাকে। কিন্তু সেখানে এক্স.পি. সেট আপ করতে গেলে কি এটা ভিস্তার লাইসেন্সের বদলে ফ্রী পাওয়া যাবে? না গেলে এটার লাইসেন্সের জন্য অতিরিক্ত কত খরচ হবে?

ধন্যবাদ।

(পাইরেসী এক প্রকার দূর্নীতি, একে না বলুন; আগে নিজেকে বদলাতে হবে)
...
লিখেছেন Moner Manush, February 16, 2009
amar lenovo y500 model. amar vista thik achhe.kintu amar bisesh important ekta sofware vista te chole na. tar janne amake xp chalate hobe. kintu ami vista ke o rakhte chai.Duel. eta ki vabe sombov?
*** Ami kintu Computer er ei bapare beshi paka na, tai ektu details e bolben,jate nije nije korte pari.
Please help me.
Thank you.chaile mail korte paren. স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
কি ভাবে উবুন্টু ইনষ্টল করা যাবে
লিখেছেন JUMLA, June 20, 2009
আমি আমার ল্যপটপে ভিস্তার উপর উবুন্টু ব্যবহার করতে চাই । কি ভাবে উবুন্টু ইনষ্টল করা যাবে, ইনষ্টল এর পর আনইনষ্টল করা যাবে কি? জানালে উপকৃত হব। TOSHIBA Satellite A 200

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Monday, 17 November 2008 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun