|
ভিজিট করুন এবং জানুন কুমারখালী ডট কম সম্বন্ধে |
| প্রিন্ট |
|
|
লিখেছেন Md. Abu Sayed Siddiki
|
|
Wednesday, 26 November 2008 |
পদ্মা-গড়াই-কালী নদীর অববাহিকার পলিমাটি কুমারখালীর প্রাণে এনেছে সঞ্জীবনী
ধারা। ইংরেজ, নীলকর আর তার ক্রান্তিকালের হিন্দু জমিদার শ্রেণীর উদ্ভব ও
বিকাশের ধারায় এখানকার সংস্কৃতিতে এসেছে মিশ্র অনুভাবনা।
পদ্মা-গড়াই-কালী নদীর অববাহিকার পলিমাটি কুমারখালীর প্রাণে এনেছে সঞ্জীবনী
ধারা। ইংরেজ, নীলকর আর তার ক্রান্তিকালের হিন্দু জমিদার শ্রেণীর উদ্ভব ও
বিকাশের ধারায় এখানকার সংস্কৃতিতে এসেছে মিশ্র অনুভাবনা। রাজনীতি, বিপ্লব,
বিদ্রোহ, ধর্মচর্চা, মনন ও মানসিকতায় এর স্বাতন্ত্র্য এনে দাঁড় করিয়েছে
বাংলাদেশের সংস্কৃতি চর্চার কেন্দ্র বিন্দুতে। রবীন্দ্রনাথ, মীর মোশাররফ,
জলধর সেন এবং আরো অনেক মনীষীর কর্মে ও জন্মে এ মাটি ধন্য। বিপ্লবী বাঘা
যতীন এবং ওহাবী আন্দোলনের প্রাণ পুরুষ কাজী মিয়াজান আমাদের চেতনার
অগ্নিশিখা। লালন-কাঙাল হরিনাথ আমাদের লোকায়ত শিল্প ও মরমী চেতনায় সমৃদ্ধ
করেছে।
সর্বোপরি, পদ্মা-গড়াই বিধৌত কুমারখালী বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের
প্রাণ কেন্দ্র। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবীদের জন্ম ও
পদস্পর্শে এ মাটি ধন্য ও গর্বিত।
ভিজিট করুন
সবাইকে ধন্যবাদ ভিজিট করার জন্য।
|