|
প্যাথ ভেরিয়েবল কি ?
একটাউদাহরন দিয়ে চেষ্টা করা যাক: “C:\WINDOWS\system32” ডিরেক্টরীতে উইন্ডোজের অনেক
প্রয়োজনীয় ফাইল-ফোল্ডারথাকে।
আচ্ছাআপনারা মাইন-সুইপার গেইমটা খেলেছেন আশা করি। যদি না খেলে থাকেন তবে দু:শ্চিন্তারকিছু নেই,
কারন এটি তেমন কোন গেইম না যে ২৫৬ মেগাবাইট এ.জি.পি কার্ড কেনার জন্যঅনেকগুলো টাকা নিয়ে
এখনি বি.সি.এস. কম্পিউটার সিটিতে যেতে হবে বা গেইমটা কোনবন্ধুর কাছে আছে এখনি ফোন করে জানতে
হবে। আর তেমন আহামরি কোন গেইমও না এটা।
এখনআসি কিভাবে গেইমটা চালু করবেন। স্টার্ট মেনু -> প্রোগ্রামস-> গেইমস -> মাইন-সুইপার। গেইমটা অবশ্যই
চালু হয়ে গেছে। এটা হল খুব সাধারন একটাউপায় কোন এ্যাপ্লিকেশন চালানোর উপায়। একটু অন্যভাবে চেষ্টা করে
দেখা যাকগেইমটাকে অন করা যায় কিনা। নীচের যেকোন একটি উপায়ে কমান্ড প্রম্প্ট চালু করা যাক:
কমান্ডপ্রম্প্ট চালুর উপায়-১: স্টার্টমেনু -> রান এ যেয়ে লিখুন cmd। এখন ওকে বাটনে ক্লিক করুন বা
কী-বোর্ডের এন্টার কীচাপুন।
কমান্ডপ্রম্প্ট চালুর উপায়-২: স্টার্টমেনু -> প্রোগ্রামস ->এক্সেসরিস -> কমান্ড প্রম্প্ট এ ক্লিক করুন।
কমান্ডপ্রম্প্ট উইন্ডোটিতে টাইপ করুন winmine এবং এন্টার চাপুন।গেইমটি বা এ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে।
কি করলাম কি হলো:
১. কমান্ডপ্রম্প্টে এ আমরা যে লিখলাম winmine এটা আসলে কি?
- এটাআসলে একটি ই.এক্স.ই ফাইল।
২. winmine.exe ফাইলটি কোথায়আছে? (সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন)
- C:\Documents andSettings\Administrator(যদিএ্যাডমিনিস্ট্রেটর ইউজারে লগইন করে থাকেন, অন্য
ইউজার হলে Administrator এর জায়গায় ইউজারের নাম থাকবে) এই ডিরেক্টরীতে যেয়ে দেখতেপারেন। ফাইলটি
নেই। এই ডিরেক্টরীটা বাই ডিফল্ট থাকবে কমান্ড প্রম্প্টে এ।
-ফাইলটির সম্পূর্ণ ডিরেক্টরী না দিতেই কিভাবে কমান্ড প্রম্প্ট winmine.exe ফাইলটিকে ওপেন করলো?
- তাহলে কি উইন্ডোজ জানে কোথায় আছে এই ফাইলটি? আপনারা কি মনে করেন? আমি কোনডিরেক্টরী দিলাম
না, শুধুমাত্র ফাইলের নামটি লিখলাম কমান্ড প্রম্প্ট এ আর ফাইলটিচালু হয়ে গেল? এটা কি হবার কথা? আচ্ছা
আপনি একটি ফাইল তৈরী করুন, test.txt K ড্রাইভে(K:\test.txt)। এখন কমান্ড প্রম্প্ট এ যেয়ে(K ড্রাইভে না
যেয়ে) শুধুমাত্র টাইপ করুন তো test.txt এন্টার কী চাপুন, কি ওপেন হয় test.txt ফাইলটি? না, এবং ওপেন
হবার কথাও না।
সুতরাংএতক্ষন ধরে যে এত কিছু করা হল তার উদ্দেশ্য একটাই, আসলে উইন্ডোজ এর কাছে কিছুকিছু ডিরেক্টরী
জানা থাকে। এবং এই ডিরেক্টরীতে যেসব ফাইল থাকে তাদের আমরা কমান্ডপ্রম্প্ট এ ফাইলের নাম টাইপ করেই
ওপেন করতে পারি, সম্পূর্ণ ডিরেক্টরী লিখতে হয় না।
এখনআসি, “প্যাথ ভেরিয়েবল কি” তে। প্যাথ ভেরিয়েবল হচ্ছে একটি এনভাইরনম্যান্ট ভেরিয়েবল।এতে উইন্ডোজ
এর ঐ জানা ডিরেক্টরীগুলো সংরক্ষন করা থাকে। এবং আমরা এতে কোন একটিডিরেক্টরী যোগ ও করতে পারি
আবার বাদ ও দিতে পারি। পরপর দুটি ডিরেক্টরীর মাঝখানে;দিতে হয়।
প্যাথ ভেরিয়েবল কোথা থেকে দেখব ?
. মাই কম্পিউটার -> ডান মাউস
. প্রোপারটিস
. এ্যাডভান্সড্ট্যাব
. (নীচে বামে)এনভাইরনম্যান্ট ভেরিয়েবলস
. সিস্টেম ভেরিয়েবলসএর নীচে তালিকাটি দেখুন। দুটি কলাম আছে, ভেরিয়েবল এবং ভেলু।
. প্যাথ ভেরিয়েবলটিসিলেক্ট করে এডিট বাটন চাপুন বা প্যাথ ভেরিয়েবলটি ডাবল ক্লিক করুন।
. ; দিয়েআলাদা করা অনেক গুলো ডিরেক্টরী দেখতে পাবেন ভেরিয়েবল ভেলু এর ভিতরে। আমার
এখানে দেখাচ্ছে: C:\Program Files\PCConnectivity Solution\;C:\oracle\ora6i\bin;%SystemRoot%\system32;%SystemRoot%;%SystemRoot%\
System32\Wbem;C:\oracle\ora6i\jdk\bin
. %SystemRoot% মানে হল বর্তমানে আপনার উইন্ডোজ ফোল্ডারের অবস্থান।
(আমারএখানে: C:\WINDOWS )
প্যাথ ভেরিয়েবল এ ডিরেক্টরী যোগ এবং পরীক্ষা করা:
. প্যাথ ভেরিয়েবল খুলে সবার শেষে ; দিয়ে K:\Samir টাইপ করে ওকে বাটনচেপে বের হয়ে যান।
এখন আমার প্যাথ ভেরিয়েবল এর ভেলু: C:\ProgramFiles\PC
Connectivity Solution\;C:\oracle\ora6i\bin;%SystemRoot%\system32;%SystemRoot%;%SystemRoot%\
System32\Wbem;C:\oracle\ora6i\jdk\bin;K:\Samir
. এখন K:\Samirডিরেক্টরীতেযেকোন ফাইল (ধরি একটি টেক্সট ফাইল: test.txt) তৈরী করুন।
আমারএখানে K:\Samir\test.txt ফাইলে লিখা আছে Hellobiggani.com fans..
. এখন কমান্ড প্রম্পট খুলে শুধুমাত্র test.txtটাইপকরুন। যেহেতু প্যাথ ভেরিয়েবল এ আমরা K:\Samir
ডিরেক্টরী যোগ করেএসেছিলাম সুতরাং test.txtফাইলটিসরাসরি খুলে যাবে।
নিজে করুন:
- আসলে মাইন-সুইপার গেইমটি আছে c:\Windows\system32\ ডিরেক্টরীতে। একটু লক্ষ্য করলেই
দেখতে পাবেন এই c:\Windows\system32\ প্যাথ ভেরিয়েবল এআছে। সুতরাং কমান্ড প্রম্পট এ
সরাসরি winmine লিখে এন্টার কীচাপলে গেইমটি শুরু হবেই, এটাই স্বাভাবিক কথা।
- এখন c:\Windows\system32\winmine.exe ফাইলটিকে কপি করে K:\Samirডিরেক্টরীতেপেস্ট
করুন। ফাইলটির নাম পরিবর্তন করুন যাতে ফাইলটির সম্পূর্ণ প্যাথ হয়: K:\Samir\winmepro.exe
- এখন যদি আমরা কমান্ড প্রম্পট এ winmeproটাইপকরে এন্টার কী চাপি তবে মাইন-সুইপার গেইমটি
চালু হবে, c:\Windows\system32 ডিরেক্টরীতেফাইলটি থাকুক আর নাই থাকুক।
|