লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow ভ্যিজুয়াল স্টুডিও ২০০৫-এ DLL তৈরী এবং ব্যবহার
ভ্যিজুয়াল স্টুডিও ২০০৫-এ DLL তৈরী এবং ব্যবহার | প্রিন্ট |
লিখেছেন সমীর   
Sunday, 07 December 2008

উইন্ডোজ প্রোগ্রামিং এ DLL খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একই কোড একাধিক বার ব্যবহার করার জন্য ডাইনামিক লিংক লাইব্রেরী তথা DLL

[ আর .LIB স্ট্যাটিক লাইব্রেরী হিসেবে ] ব্যবহার করা হয়।

 

এখানে ভ্যিজুয়াল স্টুডিও ২০০৫ এর C++/ CLI এ একটি DLL তৈরী এবং এই DLL টি কিভাবে অন্য কোন একটি প্রোজেক্টে ব্যবহার করতে হবে

সেটা দেখানো হবে। ভ্যিজুয়াল বেসিক.নেট বা সি#.নেট এও একই ভাবে কোন DLL তৈরী এবং ব্যবহার করা যাবে।

 

DLL তৈরী:

ভ্যিজুয়াল স্টুডিও ২০০৫ এ DLL তৈরী করতে আমাদের একটি প্রোজেক্ট তৈরী করতে হবে। ভ্যিজুয়াল স্টুডিও ২০০৫ আই.ডি.ই খুলে

  • ফাইল -> নিউ -> প্রোজেক্ট সিলেক্ট করুন।
  • "নিউ প্রোজেক্ট" ডায়ালগ চলে আসবে।
  • প্রোজেক্ট টাইপসভ্যিজুয়াল সি++ সিলেক্ট করুন
  • টেমপ্লেটস এর "ভ্যিজুয়াল স্টুডিও ইনস্টলড্ টেমপ্লেটস" থেকে "ক্লাস লাইব্রেরী" সিলেক্ট করুন
  • নাম       : [ ধরা যাক, BigganiDLL ]
  • লোকেশন :[ আমার এখানে C:\Documents and Settings\ Administrator\My Documents\
    Visual Studio 2005\Projects\BigganiDLL] দিয়ে ওকে বাটন চাপুন

BigganiDLL প্রোজেক্ট চলে আসবে। এখন

  • ভ্যিউ মেনু থেকে সল্যিউশন এক্সপ্লোরার সিলেক্ট করুন।
  • এখানে দরকারি হেডার(.h) ফাইল এবং সোর্স(.cpp) ফাইলগুলো দেখা যাবে।
  • BigganiDLL প্রোজেক্ট এর উপর ডান মাউস ক্লিক করে প্রোপার্টিস এ ক্লিক করলে

1_property-page







  • BigganiDLL Property Pages উইন্ডো চলে আসবে।
  • বাম দিকে কনফিগারেশন প্রোপার্টিস এর জেনেরাল অপশন সিলেক্ট করুন
2_clr-option





  •    ডান দিকে প্রোজেক্ট ডিফল্টস্ এর ভিতরে কমন ল্যাংগুয়েজ রানটাইম সাপোর্ট হিসেবে Common Language
    Runtime Support (/clr)
    সিলেক্ট করুন [ যাতে DLL টিকে .নেট এর সি#, ভ্যিজুয়াল বেসিক যেকোন
    প্লাটফর্ম থেকে ব্যবহার করা যায়  ]।

  • এখন BigganiDLLControl.h ফাইলটি ওপেন করুন [ ফাইলটির উপর ডান মাউস ক্লিক করে ভ্যিউ
    কোড সিলেক্ট করলেই হবে ]। এখন সম্পূর্ণ কোড মুছে নীচের খুবই সাধারন কোডটুকু লিখুন বা কপি করে পেস্ট করে দিন।

    #pragma once

    namespace BigganiDLL

    {

                public ref class Biggani

                {

                            public: System::String^ name;

                            public: System::String^ code;

                            public: System::Int32     age;

                };

    }

    এখানে BigganiDLL নেইমস্পেসে আমরা Biggani নামে একটি ক্লাস বানানো হয়েছে এবং এর মেম্বার
    মাত্র তিনটি, কোড [ এবং অবশ্যই আরও অনেক মেথড্ প্রয়োজন অনুযায়ী থাকতে পারে ] থেকেই বুঝা যাচ্ছে।

    এবার বিল্ড ম্যেনু থেকে রিবিল্ড সল্যিউশন সিলেক্ট করুন। আশা করি কোন এরর্ ছাড়াই রিবিল্ড হয়ে যাবে।
    এখন C:\Documents and Settings\Administrator\My Documents\Visual
    Studio 2005\Projects\BigganiDLL\debug ডিরেক্টরীতে [ প্রোজেক্ট কিন্তু  ] গেলেই
    BigganiDLL.dll ফাইলটি পেয়ে যাবেন।

     

    BigganiDLL.dll কে ব্যবহার :

    এবার নতুন আরেকটি প্রোজেক্ট তৈরী করা যাক। তবে এবার "ভ্যিজুয়াল স্টুডিও ইনস্টলড্ টেমপ্লেটস" থেকে
    "
    উইন্ডোজ ফর্মস এ্যাপ্লিকেশন" সিলেক্ট করুন। আমার এখানে,

    প্রোজেক্ট এর নাম         : Biggani

    লোকেশন                : C:\Documents and Settings\Administrator\My Documents\Visual Studio 2005\Projects

3_references-option

 

Biggani প্রোজেক্ট এর উপর ডান মাউস ক্লিক করে "রেফারেন্সেস" এ ক্লিক করুন। এখন "Biggani Property
Pages"
উইন্ডো থেকে:

  • Common Properties->References সিলেক্ট করুন

4_add-new-reference












  • ডানে "Add New Reference..." বাটনে ক্লিক করুন।
  • ব্রাউজ করে BigganiDLL.dll টি দেখিয়ে দিন।
  • "Biggani Property Pages" এর "Reference:" এর নীচে BigganiDLL নামটি এখন দেখা
    যাবে। OK বাটন চেপে বের হয়ে আসুন।
  • Toolbox থেকে একটি বাটন এনে Form1 এ বসিয়ে দিন। এবং এর Text প্রোপার্টি দিয়ে দিন: Set.
    এই বাটনের ক্লিক ইভেন্টে নীচের কোডটুকু লিখুন [ বাটনের উপর ডাবল্ ক্লিক করলে ক্লিক ইভেন্টের মেথডে সরাসরি চলে যাবে ]।

BigganiDLL::Biggani^ bigganiOb = gcnew BigganiDLL::Biggani();

bigganiOb->name     = "Md. Aslam";

bigganiOb->code         = "BD0000331199DK";

bigganiOb->age            = 40;

System::Windows::Forms::MessageBox::Show( "Biggani\n\tName: " +
bigganiOb->name + "\n\tCode: " + bigganiOb->code + "\n\tAge: " +
bigganiOb->age );

  • লক্ষ্য করুন, BigganiDLL নেইমস্পেইস এর ভিতরের Biggani ক্লাসকে কিভাবে ব্যবহার করা হয়েছে।
    শেষে একটি ম্যাসেজবক্সে তথ্যগুলো দেখানো হয়েছে।

5_dll-usage-output












  • "Start" ম্যেনু থেকে "Start Without Debugging" এ ক্লিক করলেই আউটপুট দেখা যাবে।
  • আশা করি আপনারা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্লাস এবং প্রয়োজনীয় তথ্য এখন থেকে DLL এর ভিতরে রাখতে
    পারবেন এবং অন্য জায়গা থেকে ব্যবহার ও করতে পারবেন।

LIB ফাইল তৈরীর জন্য:

 6_lib-option

 

  • LIB প্রোজক্টের কনফিগারেশন প্রোপার্টিস এর জেনেরাল অপশনপ্রোজেক্ট ডিফল্টস্ এর ভিতরে  কনফিগারেশন
    টাইপ
    হিসেবে স্ট্যাটিক লাইব্রেরী (.LIB) সিলেক্ট করে নিলেই হবে
মন্তব্যগুলো (1)Add Comment
...
লিখেছেন Md Jakaria, January 24, 2009
একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::

www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: www.computerbd.blogspot.com

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Friday, 12 December 2008 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun