লগ-ইন

হোম arrow কিভাবে কাজ করে arrow গুগলের পেইজ র‌্যাঙ্ক
গুগলের পেইজ র‌্যাঙ্ক | প্রিন্ট |
লিখেছেন নাজিরুল ইসলাম খাঁন (জিকো)   
Thursday, 11 December 2008

google-pagerank                                  

 

যখন আপনি গুগলে কোন সার্চ করার কমান্ড দিচ্ছেন, তখন আপনার সামনে সাথে সাথে ওয়েবের অসংখ্য রেজাল্ট তুলে ধরছে। গুগল কিভাবে আপনার প্রশ্ন বোঝে এবং প্রশ্নের বা কুয়েরীর সাথে সঙ্গতিপূর্ণ রেজাল্ট খুজেঁ পায়, একবার ভেবে দেখেছেন কখনও ? অথবা কখনও চিন্তা করেছেন কখনও, গুগল কিভাবে বোঝে, আপনি ঠিক কি প্রশ্ন করেছেন এবং আপনাকে আপনার প্রশ্নের উত্তর ঠিক ঠিক ভাবেই দিচ্ছে ? আসলে গুগলের এই কারিশমার পেছনে কাজ করছে “পেইজর‌্যাঙ্ক TMনামের একটি প্রযুক্তি। 

কারো কি জানা আছে, কি এই পেইজর‌্যাঙ্ক টেকনোলজি? চলুন তাহলে জেনে নেই এর সম্পর্কে।

 

আসলে, পেইজর‌্যাঙ্কে ৫০০ মিলিয়নের বেশি ভেরিয়েবল এবং ২ বিলিয়ন হিসাবনিকাশের ভিত্তিতে আমাদের গুরুত্ব ও পছন্দের ওয়েবপেইজের তালিকা করা হয়। যেসব পেইজগুলোকে আমরা বেশি প্রাধ্যান্য দেই, সেগুলোই স্বভাবত বেশি পেইজর‌্যাঙ্ক পায় এবং বেশিরভাগ সময়ে সার্চ রেজাল্টের প্রথমদিকের কোন না কোন স্থান পায়।

 

সেইসব পেইজগুলো পেইজর‌্যাঙ্ক TM –এর কাছে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ভোটের অপশন থাকে, সেইসব পেইজগুলো আরও বেশি প্রাধান্য পায়, যারা অন্য কোন পেইজে ভোটের রেজাল্টে বেশি গুরুত্ব পায়। আমরা আসলে এভাবে সার্চ রেজাল্টের কোয়ালিটি উন্নয়নে এবং উন্নততর প্রোডাক্ট তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, এবং আমাদের টেকনোলজি ওয়েব পেইজের সামগ্রিক বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ওয়েব পেইজের গুরুত্ব বোঝে এবং তার রেকর্ড রাখে।

 

সাধারণভাবে, ওয়েব মাস্টাররা তারা তাদের সাইটের সাথে অন্যান্য হাই র‌্যাঙ্কের সাইটের লিঙ্ক করে নিজেদের সাইটের র‌্যাঙ্ক বাড়াতে পারেন এবং এভাবেই আসলে তাদের সাইটগুলো বেশি গুগলফ্রেন্ডলি হয়ে যায় এবং গুগল সার্চে আরও ওপরের দিকে স্থান পায়।

আপনারা আপনার ব্লগ টেমপ্লেটে একটি বাটন হিসেবে “পেইজর‌্যাঙ্ক TM” প্রদর্শন করার জন্য এই ফ্রি টুলটি ব্যবহার করতে পারেন। এটা আপনাকে আপনার নিজের সাইট সহ অন্য যে কোন সাইটের বর্তমান র‌্যাঙ্ক বের করতে সাহায্য করবে।

 

http://www.graphicsguru.com/googlerank.php

আপনি ওপরের সাইট থেকে আপনার পছন্দের ডিজাইনের যে কোন একটি ফ্রি গুগল পেইজ র‌্যাঙ্ক টেমপ্লেট ব্যবহার করতে পারেন আপনার নিজের সাইটের জন্য। আপনাকে শুধু উপযুক্ত এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট উইজেটের কোডটুকু কপি করে আপনার সাইডবার অথবা আপনার সাইটের টেমপ্লেটের যে কোন যায়গায় পেস্ট করতে পারেন, যেখানে আপনার গুগল পেইজ র‌্যাঙ্ক বাটন স্থাপন করতে চান।

মন্তব্যগুলো (2)Add Comment
...
লিখেছেন Mohsin, December 20, 2008
ভাল টিপস, আমাকে কাজ দিবে..............
গুগলের পেইজ র‌্যাঙ্ক এখন আর গুরুত্বপুর্ণ নয়
লিখেছেন আসিফ আনোয়ার, March 29, 2009
গুগলের পেইজ র‌্যাঙ্ক এখন আর গুরুত্বপুর্ণ নয়। এটা গুগলের একটি লিঙ্ক পপুলারিটি এলগোরিদম। এরকম অনেক এলগোরিদম মিলে একটা পেইজের Keyword Relevance নির্ধারন করা হয়।

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Thursday, 11 December 2008 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun