|
Used natun-klm Unicode font. Please collect it from the following Font Package -- Free Download Link : A Bengali Unicode font utility [Download >>] বাংলা ইউনিকোড ফোরাম এবং কিবোর্ড বাংলায় ইউনিকোড চর্চার জন্য একটি সভা তথা ফোরাম গঠন করা দরকার ইউনিকোড হল সর্বান্তিক ফন্ট ব্যবস্থা ইউনিকোড ফন্টই সকল ভাষার ভবিষ্যৎ বাংলায়ও ইউনিকোড ফন্টই ভবিষ্যৎ এই ফন্টেরও কিছু সমস্যা আছে, যা খুব হালকা সমস্যা নয়, তাই একটি ”বাংলা ইউনিকোড ফোরাম“ গঠন করে সমস্যাগুলি আলোচনা করে, তা কী করে সমাধান করা যাবে, তা আলোচনা করা দরকার আর শুধু সমস্যাই নয়, বাংলা ইউনিকোড কি করে তৈরি করতে হয়, এবং আরও ভাল, আরও সুন্দর, আরও মনোরম মনোলোভা করা যায় তা নিয়ে বৈঠক করাও তো জরুরি আগে যেমন বাংলা হরফের গঠন খুব সুন্দর করে কেউ তুলে ধরতে পারেননি লাইনো টাইপে এসে বেশ কিছুটা সুন্দর হয়েছে, পরে আনন্দবাজার গোষ্ঠী যে বাংলা টাইপ বা ফন্ট তৈরি করেন তা-ই এখন অবধি সবচেয়ে সুন্দর বাংলা ফন্ট এর চেয়ে যে আর ভালো করা যাবে না, তা হলফ করে বলা যাবে না, তাই এক নাগাড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে হয়তো ভবিষ্যতে এই সুন্দর ফন্ট বা টাইপের চেয়ে আরও ভালো আরও সুন্দর ফন্ট বা টাইপ বাংলায় তৈরি হবে আমরা সেই সুন্দর ভবিষ্যতের জন্য অবশ্যই অপেক্ষা করব কম্পিউটারে বাংলা লেখার ব্যাপারে আরও একটি দিক আছে, তা হল, বাংলা ঠিক কী পদ্ধতিতে লেখা হবে প্রাচীন দিনে যে ভাবে বাংলা লেখা হত, এখন আর ঠিক তেমনভাবে বাংলা লেখা হয় না, হরফ সংযোজন তথা যুক্তবর্ণের গঠনও অনেকটাই পালটে গেছে বিশেষ করে পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি বাংলা যুক্তবর্ণ লেখার একটি সরল পদ্ধতি গ্রহণ করেছেন, সেভাবে লিখলে পড়তে, লিখতে, বুঝতে কিছুটা সহজ হবে তাই, এনিয়ে ভাবনার ক্ষেত্রও ”বাংলা ইউনিকোড ফোরাম“-এর সামনে স্বাভাবিকভাবে এসে পড়বে আর তা অবশ্যই বাংলা ইউনিকোড নির্মাণে এবং বাংলা কিবোর্ড তৈরিতে বিরাট প্রভাব ফেলবে লেখার পথ ও পদ্ধতি সহজ হলে ফন্ট তৈরির সফট্ওয়্যার যে সহজ হবে তা বুঝতে কোন অসুবিধে নেই, আর এতে ফন্ট সফট্ওয়্যারের আয়তনও অনেক কমে যাবে লেখার পদ্ধতি সহজ হলে, বিশেষ করে বাংলা যুক্তবর্ণ লেখার পদ্ধতি সরল হলে, ফন্ট তৈরির সফট্ওয়্যার সহজ ও কম আয়তনের হলে অনেকেই বাংলা ইউনিকোড ফন্ট তৈরিতে এগিয়ে আসবেন ফলে নতুন নতুন বাংলা ইউনিকোড ফন্ট তৈরি হবে, যা বাংলা ভাষার পক্ষে শুভ হবে বাংলাভাষার চর্চা বাড়বে, ফলে বাংলাভাষার উন্নতি তথা বিকাশ ও বিস্তার ঘটবে ভাষা নিয়ে বাঙালি যত মাতোয়ারা তাতে সহজ বাংলা ফন্ট ও কিবোর্ড বিরাট ইন্ধন যোগাবে বাংলা উইকিপিডিয়ার আয়তন ও বাংলায় বিজ্ঞান চর্চা আশাতীত বাড়বে চাই কি বাংলায় সব ধরনের চর্চার সাথে বাংলায় বাণিজ্য চর্চাও অনেক অনেক বেড়ে যাবে আর বিজ্ঞান ও বাণিজ্য চর্চা বাঙালিকে এক নতুন পথ দেখাবে বাঙালির সবচেয়ে বেশি প্রয়োজন বাণিজ্য চর্চা, তা-ই তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ঋজু করবে, নইলে বাঙালির ভিখিরি দশা আর যে ঘুচতেই চায় না আরও একটি অতি বড় সম্স্যা আছে কম্পিউটারে বাংলা লেখার ব্যাপারে, তা হল __বাংলা কম্পিউটার কিবোর্ড বাংলায় নন-ইউনিকোড ফন্ট বা ইউনিকোড ফন্টের কোনই মান্য বা স্ট্যান্ডর্ড কিবোর্ড নেই যাঁরা বাংলা কম্পিউটার ফন্ট তৈরি করেছেন তাঁরা প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজন অনুযায়ী কিবোর্ড তৈরি করে নিয়েছেন ফলে বাংলায় যত কম্পিউটার ফন্ট নির্মাতা প্রায় ঠিক ততোগুলিই বাংলা কম্পিউটার কিবোর্ড আছে বলা যায় না, তার চেয়ে বেশিও হতে পারে আমার ব্যবহারের প্রয়োজনে আমি বাংলা নন-ইউনিকোড ফন্টের জন্য অন্তত গোটা তিনেক আলাদা আলাদা কিবোর্ড তৈরি করেছি আর একটি কিবোর্ড তৈরি করেছি বাংলা ইউনিকোড ফন্টের জন্য ফলে মাথাগুণতি কিবোর্ড ধরলে বাংলা ফন্ট নির্মাতা(ডেভলপার)-এর সংখ্যার চেয়ে বাংলা কম্পিউটার কিবোর্ড কিছুটা বেশিই হবে হয়তো ইংরেজিতে কিবোর্ড সারা পৃথিবীতে মাত্র একটাই এটা কোনও অভাব নয়, বরং এটাই হওয়া উচিত, কিন্তু বাংলায় সেটারই তথা কিবোর্ডের বাড়বাড়ন্ত সকলেই মনে করেন তাঁর তৈরি বাংলা কিবোর্ড সবাই ব্যবহার করুন ফলে বাংলা কিবোর্ড নিয়ে এক অতি জটিল সমস্যা তৈরি হয়েছে এতকাল নন-ইউনিকোড ফন্টে যে সমস্যা ছিল, বাংলা ইউনিকোড ফন্টেও কিবোর্ড সমস্যার সেই একই অতলতা রয়ে গেছে, বা বলা যায় প্রকৃত পক্ষে বেড়েছে এর অবসান হওয়া দরকার বাংলায় একটি সর্বমান্য কম্পিউটার কিবোর্ড তৈরি হওয়া দরকার এজন্যও বাংলা ইউনিকোড ফোরাম গঠন করা দরকার বাংলা ইউনিকোড ফোরাম সকল বিজ্ঞজনের অভিমত নিয়ে একটি সর্বমান্য বাংলা কম্পিউটার কিবোর্ড তৈরি করবেন, যা নন-ইউনিকোড, এবং ইউনিকোড সব ফন্টেরই উপযোগী হবে বাংলাদেশ, পশ্চিম বঙ্গ, ত্রিপুরা ইত্যাদি সকল সরকার সেই মান্য বাংলা কিবোর্ডকে অনুমোদন দেবেন তাতে এর গ্রহণযোগ্যতা বাড়বে, কেউ ইচ্ছে করলে নিজের মতো করে বাংলা কিবোর্ড তৈরি করতে এগোবেন না করলে সেটা হবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখনও আসলে তা-ই হয়ে আছে বাংলা কম্পিউটার কিবোর্ড এখনও নৈর্ব্যক্তিক হয়ে উঠতে পারেনি, এখনও তা ব্যক্তিগত হয়েই আছে বাংলা কিবোর্ড নিয়ে তাই এক অঘোষিত প্রচ্ছন্ন লড়াই চলছে ফন্ট নির্মাতাদের মধ্যে এই অস্মিতা ত্যাগ করতে হবে, সবাই মিলে একটি ঐক্যবদ্ধ মান্য বাংলা কম্পিউটার কিবোর্ড (Standard Keyboard)তৈরি করতে হবে তখন বাংলা কিবোর্ডের সমস্যাই শুধু কমবে না, কমে যাবে বাংলা ফন্টেরও অনেক সমস্যা যেমন ধরি, বাংলা ইউনিকোড ফন্ট দিয়ে ”রয্পার“ লেখা এক কঠিন ব্যাপার এ সমস্যা বহু আলোচিত, এটা আসলে বাংলা কিবোর্ডের সমস্যাও বটে, তা শেষ অবধি যৌথভাবে ফন্টের সফট্ওয়্যার ও কিবোর্ডের সফট্ওয়্যার থেকে উদ্ভূত সমস্যা বলা যায় যেমন Windows MS office XP(2002)-তে যদি Natun-klm.ttf ফন্ট ব্যবহার করি তবে ”রয্পার“ যেভাবে লেখা হবে, সাধারণভাবে Windows MS office XP(2002)-তে ”রয্পার“ তেমনভাবে লিখতে গেলে তা হয়ে যায় ”র্যপার“ বাংলা ইউনিকোড ফন্টের সফট্ওয়্যার সংশোধন করে এই সমস্যা থেকে বের হতে হবে এজন্য বাংলা কিবোর্ডকে একটু ভিন্ন পদ্ধতিতে কাজে লাগাতে হবে, তবেই তা লেখা যাবে আবার Windows MS office XP(2002)-তে যেভাবে য-ফলা(য্), ব-ফলা( ব্) লেখা হয়, Windows MS office Word2007-এ তেমনভাবে লেখা হবে না Windows MS office Word2007-এ য-ফলা(য্), ব-ফলা( ব্) লিখতে Ntnklm71.ttf ফন্টটি ব্যবহার করতে হবে তাই এটি বাংলা ইউনিকোড ফন্টেরই সমস্যা এ ধরনের অনেক সমস্যাই আছে বাংলা ইউনিকোড ফন্টে তথা বাংলা কিবোর্ডে এর সমাধান করতে পারলে কম্পিউটারে বাংলা লেখা খুব সহজ হয়ে যাবে তবে এখন যে কম্পিউটারে বাংলা লেখা যায় না, তা নিশ্চয়ই নয়, কিন্তু এসব সমস্যা আছেই মাঝে মাঝেই এ সকল সমস্যা আমাদের পীড়িত করে তবে কোনও কোনও কিবোর্ডে এসকল সমস্যার সমাধান করা হয়েছে বেশ সহজে লেখাও যাচ্ছে সকল সমস্যা, সকল সমাধান ফোরামে আলোচিত হলে সমস্যার সমাধান অনেক সহজ হবে আসুন সকলে মিলে একটি বাংলা ইউনিকোড ফোরাম গঠন করি আর সেটা গঠন করতে, সকল ফন্ট নির্মাতাকে অস্মিতা ত্যাগ করে এগিয়ে আসতে হবে, এবং এভাবে বাংলা ইউনিকোড ফন্ট সমস্যার সমাধান করতে হবে
বাঙালি নাকি কোনও কাজে একমত হতে পারে না, বাঙালির মধ্যে আছে বিকট কাঁকড়াবৃত্তি অবশ্যই কিছু আছে, কিন্তু তা সর্বব্যাপী নয়,(সকল জাতি গোষ্ঠীর মধ্যেই তেমন থাকে), ধর্মস্থানে __ প্যাগোডা, গির্জা, মন্দির, মসজিদে আমরা যদি এক হতে পারি, উৎসব অনুষ্ঠানে যদি আমরা এক হতে পারি, বাংলাদেশে বাংলা নববর্ষের, একুশে ফেব্রুয়ারির অতি বিশাল আয়োজন, পঃবঙ্গে দুর্গা পুজোর বিশাল বিশাল আয়োজন কি প্রমাণ করে? সংগঠন, না বিভেদ? অবশ্যই সংগঠন তাই আসুন মাতৃভাষা বাংলার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় আমরা এক হই এখানে তো কোনও বিভেদ নেই, সন্তান হিসেবে বাংলা ভাষার সেবায় কি আমরা বিভেদ ভুলতে পারব না, অস্মিতা দূর করতে পারব না? পারব __অবশ্যই পারব, আর সেটা আমরা এবার কাজে করে দেখিয়ে দেব বাংলাদেশ, পশ্চিম বঙ্গ, ত্রিপুরা, অহম, মণিপুর, মেঘালয়, অরুণাচল সহ সমগ্র পূর্বাঞ্চল, ঝাড়খণ্ড, দণ্ডকারণ্যে পুনর্বাসন প্রাপ্ত বাংলাভাষীগণ, সারা ভারতময় ছড়িয়ে থাকা বাঙালি ও আমেরিকা, কানাডা, ইংলন্ড, আরব দেশসমূহ, অস্ট্রেলিয়া আফ্রিকা ইত্যাদি বিদেশে বসবাসকারী বাঙালি সহ সকল অঞ্চল ও মানুষ মিলে আমরা একটি শক্তিশালী বাংলা ইউনিকোড ফোরাম তৈরি করব, এবং তার মাধ্যমে একটি সুন্দর ও সর্বমান্য বাংলা কিবোর্ড তৈরি করব, বাংলা ইউনিকোড ফন্ট ও বাংলা কিবোর্ড সমস্যার যা সমাধান করতে পারবে কম্পিউটারে বাংলা লিখতে, বাংলায় অন্যান্য কম্পিউটিং করতে তখন আর কোনই সমস্যা হবে না কাঁকড়াবৃত্তি নয়, বাঙালির মধ্যে যে আজ প্রবল বিশ্বমানসিকতা গড়ে উঠেছে, তা আমাদের সচেতন ভাবেই খেয়াল রাখতে হবে তাই, বিশ্ব বাঙালির মধ্যে ই-মেলে যোগাযোগ ও বাংলা ওয়েবসাইট ও ব্লগ তৈরি এবং তার মাধ্যমে মানসিক ঐক্যের জন্য একটি ”বাংলা ইউনিকোড ফোরাম“ তৈরি করা খুবই দরকার হয়ে পড়েছে কালক্ষেপে তা কেবল সমস্যার কলেবর বৃদ্ধিই করবে, ”এগিয়ে চলার এই তো সময়“__
’এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গোআজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ
__ ০ __
|
www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: www.computerbd.blogspot.com