লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow unicode
unicode | প্রিন্ট |
লিখেছেন Safiqur Rahman   
Sunday, 08 February 2009
বাংলাদেশের অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন সাইবার ক্যাফে থেকে। বাংলাদেশে তথ্য-প্রযুক্তি বা বিশেষ করে ইন্টারনেটের প্রসারে সাইবার ক্যাফে একটি অতি-গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাইবার ক্যাফে না থাকলে বহু মানুষ ইন্টারনেট ব্যবহার করার সুযোগই পেতেন না। কারণ একটি কম্পিউটার ক্রয় করা ও মাসে মাসে ইন্টারনেট খরচ দেয়ার সাধ্য ক’জনেরই বা আছে।  তাই সাইবার ক্যাফে বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তি উন্নয়নের একটি অন্যতম সহায়ক। তবে বর্তমানে সামহোয়্যার ইন, বিভিন্ন দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণসহ ইত্যাদি অসংখ্য ওয়েবসাইট ইউনিকোডে তৈরি হয়েছে এবং ব্যবহারকারীর কম্পিউটারে বাংলা ফন্ট না থাকলে এই সমস্ত সাইট দেখা যাচ্ছে না। যদিও কিছু কিছু ওয়েবসাইট ইওটি ফন্ট ডাউনলোড করার মাধ্যমে ইন্টারনেট এক্সপ্লোরারে দেখার সুবিধা দিচ্ছে, তবুও উন্মুক্ত জ্ঞানকোষ বাংলা উইকিপিডিয়ার মত অসংখ্য ওয়েবসাইটই দেখা যাচ্ছে না। এসমস্ত সাইট হারাচ্ছে প্রচুর সংখ্যক ভিজিটর শুধু এই কারণে যে, তারা যেই কম্পিউটার ব্যবহার করছেন, সেই কম্পিউটার ইউনিকোড সাপোর্ট করে না। বাংলার ব্যবস্থা না থাকায় আরো নানামুখী সমস্যা হচ্ছে। বাংলা প্রিন্টের সুবিধার্থে অনেকেই কম্পিউটারে বিজয় বাংলা সফটওয়্যার ইন্সটল করে রাখেন (তাও অনেক অল্পসংখ্যক। পুরো মিরপুর এক নম্বর ঘুরে মাত্র দু’টো ক্যাফেতে বাংলা প্রিন্টিংয়ের সুবিধা আছে) কিন্তু বিজয় ফন্ট দিয়ে তো আর ইউনিকোডের কাজ হয় না। তাই ব্যবহারকারীরা পারেন না প্রিয় মাতৃভাষায় তৈরিকৃত অসংখ্য ওয়েবসাইট ভিজিট করে পড়তে বা লিখতে।
মন্তব্যগুলো (2)Add Comment
বাংলা টাইপিং
লিখেছেন ড. মশিউর রহমান, February 13, 2009
ধন্যবাদ শফিকুর রহমান (নামের বানান ভূল হলে দুঃখিত) সমস্যাটি তুলে ধরার জন্য। বাংলাদেশে বাংলায় কম্পিউটার কম্পোজ এখনও টাইপিস্টদের মধ্যেও সীমাবদ্ধ এবং তারা বিজয় ব্যবহার করে আসছে। কিন্তু যারা কম্পিউটারে কাজ করেন, বিশেষ করে ওয়েবসলিউশন (সামহোয়্যার ইন, বিজ্ঞানী.org, Votebd.org তেমনই ওয়েবসলিউশন) তৈরী করেন তারা জানেন ইউনিকোড অনেক সমস্যা সমাধান করতে পারে। এটি ঠিক যে আমাদের অনেক কম্পিউটারে ইউনিকোড সাপোর্ট করেনা, সেই সমস্যা সমাধানের জন্য আমি Banglasavvy ব্যবহার করি।

Banglasavvy http://www.omicronlab.com/tools/banglasavvy.html
একটা সঠিক সমাধান চাই...
লিখেছেন Razibul Azad, September 21, 2009

ধন্যবাদ শফিউর এবং মশিউর ভাইকে। সমস্যটা আসলেই বেশ জটিল বিশেষ করে যেখানে আমাদের ছেলে বেলে গুলা কম্পিউটার বলতে গানবাজনা আর মুভি ছাড়া কিছুই বোঝেনা, সেখানে যদি তাদের একটু লেখার শখ চাপে, তখন বিজয়ের মত জটিল জিনিস দেখে আর এগুতেই চায়না।আমার মতে ইউনিকোড তথা অভ্র এর মত জিনিসই এখানে যূগোপযোগী সমাধান।

কিন্তু XP তে এখনও এটা ভীষন সমস্যা করে এবং Banglasavvy ও আমার মনে হয়না এখানে কোন সহজ সমাধান দেবে। কারন ওটাও বয়ে নিয়ে বেড়াতে হবে যেটা রীতিমত অসস্তিকর।
তাই আমার মতে একটা সমাধান হলো- আমাদের কম্পিউটার ব্যবহার কারীদের Windows 7 এর Basic version এর মত কিছু ব্যবহার করার পরামর্শ দেওয়া উচিৎ, কারন এগুলা XP এর মতই হাল্কা এবং খুব সুন্দর ইউনিকোড সমর্থন করে।
আরেকটা সমস্যা হলো- Vista বা 7 এও MS Office একটা ঝামেলা দেখা যায় প্রিন্টিঙ্গের সময়। দেখা যাচ্ছে মনিটর এ বাংলা সুন্দর লেখা দেখলাম কিন্তু প্রিন্ট দিলেই "সা" কে "সঃ" এর মত করে প্রিন্ট হয়। এ ব্যপারে omicronlab এর দৃষ্টি আকর্ষন করতে চাই।

ধ্ন্যবাদ।

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Saturday, 14 February 2009 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun