লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow Bijoy V/S Unibijoy
Bijoy V/S Unibijoy | প্রিন্ট |
লিখেছেন Safiqur Rahman   
Sunday, 08 February 2009
হাতেগোণা কিছু পার্থক্য ইউনিবিজয় ও বিজয়ের লে-আউটের মধ্যে রয়ে গেছে। সেগুলো নিম্নরূপঃ> Q প্রেস করে বিজয়ে ঙ আসে। কিন্তু অভ্র তে শিফট চেপে ধরে কিউ চাপলে ঙ আসে। একই ভাবে ং আনতে হলে বিজয়ে শিফট চেপে ধরে রেখে কিউ চাপতে হত যা অভ্রতে সরাসরিই আসবে। শিফট চাপতে হবে না।
> চন্দ্রবিন্দু আসবে শিফট চেপে ধরে ২ প্রেস করলে।
> ৎ আসবে শিফট চেপে ধরে রেখে ৭ চাপলে আর ঃ আসবে শিফট চেপে ধরে রেখে ৬ চাপলে।
মোটামুটি এর বাইরে আর কোন পার্থক্য ইউনিবিজয় আর বিজয়ের মধ্যে বিদ্যমান নেই।পার্সোনাল কম্পিউটারের জন্য অভ্র পূর্ণ সংস্করণটি আজই বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন www.omicronlab.com থেকে।
মন্তব্যগুলো (4)Add Comment
...
লিখেছেন ড. মশিউর রহমান, February 13, 2009
ইউনিজয় সংস্করণটি যেভাবে অমিক্রনল্যাব নিয়ে এনেছে তেমনি যারা লিনাক্স ব্যবাহার করেন তারাও তাদের লিনাক্সে ইউনিজয় দিয়ে সহজেই বাংলায় লিখতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে উবুন্তু ব্যবহার করি এবং ইউনিজয় লেআউট-টি আমার পছন্দের।

রি: Bijoy V/S Unibijoy
লিখেছেন জিকো, February 14, 2009
কেউ কি আমাকে লিনাক্সে কিভাবে ইউনিজয় লেআউট ব্যবহার করতে হয়, সে বিষয়ে সাহায্য করতে পারবেন ? আমি ফেডোরা এবং উবুন্তু ব্যবহার করছি। কেউ যদি আমাকে একটু সহযোগিতা করেন, অনেক উপকৃত হবো।
বিজয়ের ডুপ্লিকেট কেবিজয়
লিখেছেন সৈয়দ শাহরিয়ার আহসান, March 10, 2009
আমি অভ্রর কী-বোর্ড লে-আউট ডিজাইনার ব্যবহার করে Kbijoy তৈরী করেছি। যদি কারো প্রয়োজন হয় তবে ই-মেইল করবেন।
উবান্টু লাইনেক্স এ ইউনিজয়
লিখেছেন মুফতি লাবিদ, September 08, 2009
আমি উবান্টু লাইনাক্স ৭.১০, ৮.০৪, ৮.১০ এবং ৯.০৪ তে ইউনিজয় ব্যবহার করেছি। প্রভাত লেআউটে অভ্যস্ত নই তাই অনেক খুজাখুজির পর ইন্টারনেটে ইউনিজয় ইনস্টল করার পদ্ধতি পয়ে যাই। ইউনিজয় ইনস্টল করতে হলে আপনাকে আগে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে হবে। তারপর ক্লিক করুন System > Administration > Synaptic Package Manager. সাইনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুলার পর ডান দিকের Quick Search এ m17n লিখে এন্টার প্রস করুন। প্রাপ্ত ফলাফলের মধ্য থেকে যথাক্রমে m17n-db এবং scim-m17-এর উপরে মাউসের ডান বাটন ক্লিক্ করে Mark for installation ক্লিক্ করুন।এবার সাইনেপ্টিকের মূল উইন্ডোর টুলবারে Apply বাটনে ক্লিক করুন। তারপর যখন উক্ত প্যাকেজগুলি ডাউনলোড করে ইনস্টল করে নেবে তখন সাইনেপ্টিক বন্ধ করুন এবং কম্পিউটার রি-স্টার্ট করুন।
কম্পিউটার পুনরায় বুট হবার পর SCIM Input Method Setup খুলার জন্য ক্লিক করুন System > Preferances > SCIM Input Method Setup. এখন যে উইন্ডোটির খুলবে তার বাম দিকে IMEngine এর নীচে Global Setup নির্বাচন করলে ডান দিকে অনেকগুলি ভাষার তালিকা দেখতে পাবেন যা টিক্ চিহ্ন দেয়া আছে। Disable All ক্লক করে সবগুলি টিক্ চিহ্ন তুলে দেন তারপর Bengali ক্লিক করে bn-unijoy সিলেক্ট করুন। তারপর যথক্রমে Apply এবং OK ক্লিক করুন। পুনরায় কম্পিটার রি-স্টাট করুন।
বুট হবার পর দেখতে পাবেন উপরের Panel এ ডান দিকে কিবোড এর আইকন যা ক্লিক করে bn-unijoy সিলেক্ট করে বাংলা লিখতে পারেন।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun