|
আসসালামু আলাইকুম ,
আমি এই সাইট এ একেবারে নতুন। কিছুক্ষন আগে সদস্য হলাম। আপনাদের কাছে আমি এসেছি একটি সমস্যা নিয়ে,আর তা হল-
একটি ভাল ডিম পানিতে রাখলে তা ডুবে যায়, আর সেই ডিমটিই যদি ১ সপ্তাহ পরে যখন পচে যায় তখন পানিতে রাখা হয় তবে ডিমটি কেন ভেসে থাকে ?
আর্কিমিদিসের সুত্র মতে,
"বস্তুকে কোন স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পুর্ণ ডুবালে বস্তূটি কিছু ওজন হারায়।এই হারানো ওজন বস্তূটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।"
এখন আমার কথা হল, আমি তো ১ সপ্তাহ আগে সেই ডিমটিকেই পানিতে রাখলাম, আর তা পানিতে ডুবে গেল,কিন্তূ ১ সপ্তাহ পর সেই একই ডিম পানিতে রাখার পর ভেসে থাকল,আমার প্রশ্ন এখানেই।কেন ?
এখন যদি কেউ বলেন এই দিম এর ভিতরে গ্যাস সৃষ্টি হয়েছে,আর সেই জন্য হাল্কা হয়ে ভেসে রয়েছে,তাহলে আমি বলব রসায়ন বিদ্যার কথা, সেখানে বলা হয়েছে,মোট বিক্রিয়ক পদার্থ আর উতপাদের ভর সমান,সুতরাং যতই বিক্রিয়া হোক না কেন,মোট পদার্থের ভর একই থাকবে।তাহলে কেন এই ডিম পানিতে ভাসে ?
এই ক্ষেত্রে যদি ১ম সুত্র সঠিক বলি,তাহলে ২য় সুত্র ভুল হবে আর ২য় সুত্র সঠিক হলে ১ম সুত্র ভুল হবে। এই সমস্যার সমাধান অনেকের কাছে খুজেছি,কিন্তূ দুরভাগ্যক্রমে এর সদুত্তর পাইনি।আপনারা কেউ কি আমাকে এর উত্তর দিয়ে সাহায্য করবেন ?
|
Generally, fresh eggs will lie on the bottom of the bowl of water. Eggs that tilt so that the large end is up are older, and eggs that float are rotten. The tilting is caused by air pockets in the eggs that increase in size over time as fluid evaporates through the porous shell and oxygen and gases filter in. The older an egg gets the more gas builds up inside it. More gas = more floating!