লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow ইন্টারনেটে সার্চ করুন বাংলায়
ইন্টারনেটে সার্চ করুন বাংলায় | প্রিন্ট |
লিখেছেন masudanwar   
Monday, 16 March 2009
বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমরা সাধারনত ইংরেজীতে সার্চ করি। আপনি কি জানেন সব সার্চ ইঞ্জিনে বাংলাতে ও সার্চ করা সম্ভব? আমি এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছি। সার্চ বক্সে বাংলা লিখে সার্চ করতে খুব ভাল লাগে। নিজের ভাষায় সার্চ করে পেয়ে ও যাই বাংলায় আশানুরুপ পেইজের সন্ধান। আপনারা ও চেষ্টা করে দেখতে পারেন। Yahoo!, Google, Ask, Amazan, Answer সার্চ ইঞ্জীন সবগুলোতেই কাজ করে। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এই জন্য আপনার পিসিতে যা করতে হবে:১.  iComplex ইনস্টল করুন
২. ইউনিকোডে বাংলা লেখার জন্য অভ্র বা ইউনিজয় ইনস্টল করুন।
৩. বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করুন। যেমন:- Rupali
৪. বাংলা লেখা সুন্দর দেখা যাওয়ার জন্য Font Fixer দিয়ে Rupali ফন্টকে ডিফল্ট করে নিন।
মন্তব্যগুলো (4)Add Comment
বিষয়: বাংলায় নেট সার্চ
লিখেছেন মনোজকুমার দ. গিরিশ , July 29, 2009
একটি ইউনিকোড ফন্ট ব্যবহার করে দেখতে পারেন৤ নীচে তার লিংক দেওয়া হল৤ ফন্ট প্যাকেজটি ফ্রি ডাউনলোড করা যাবে৤ বাংলা কিবোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় ফাইল এখানে দেওয়া আছে৤ বাংলা যাবতীয় শব্দ লেখায় কোনও বাধা হবে না৤ বাংলায় নেট সার্চ করা যাবে৤
Free Download from: www.srishtisandhan.com
Link : A Bengali Unicode font utility [Download >>]
অথবা পাবেন এই ব্লগে http://banglamagna.blogspot.com/
মনোজকুমার দ. গিরিশ৤ ২৯/০৭/২০০৯ কোলকাতা৤

বাংলা অনলাইন পত্রিকা
লিখেছেন মুফতি লাবিদ, September 02, 2009
বাংলা অনলাইন পত্রিকা গুলোর এমন বেহাল অবস্থা কেন? আমি মেক আথবা লাইনেক্স (উবান্টু) ব্যবহার করে দেখেছি এগুলোতে বাংলা ইউনিকোড ভিত্তিক যে কোন উয়েব সাইড পড়া যায় এবং বাংলায় মুটামুটি সব কিছু করা যায়। বাংলা কম্পিউটিং এর জন্য একুশে ( http://ekushey.org/) সব প্রকার সাহায্য সহায়তা করে ভিনে পয়সায়। বাজারে অনেক সুন্দর সুন্দর ইউনিকোড ভিত্তিক ফ্রী ফন্ট পাওয়া যায়। তবুও বাংলা অনলাইন পত্রিকার কোন পরিবর্তন নাই এরা কি শুধুমাত্র ইউনডোস ইউজার দের জন্য তাদের পত্রিকা লেখেন!
কিভাবে .ttf ফন্ট উবান্টুতে ইনস্টল করা যায়।
লিখেছেন মুফতি লাবিদ, September 20, 2009
যারা উবান্টুতে অনলাইন ভিত্তিক বাংলা পত্রিকা পড়তে চান তারা নিশ্চয় দেখেছেন প্রায় সবগুলি বাংলা পত্রিকাতেই টি টি এফ ফন্ট ব্যবহার করা হয়েছে এবং এগুলি ইউনিকোড ভিত্তিক নয়।তাই যখন আপনি আপনার উয়েব ব্রাউজারে (ফায়ার ফক্স) এই পত্রিকা গুলি অপেন করেন তখন কিছু হিজিবিজি অক্ষর দেখতে পান। প্রথম আলোর পরিক্ষামূলক উয়েব সাইট আবার সরাসরি পড়তে পারা যায়। যায়য়ায় দিন পত্রিকাটি পড়তে চান তবে আপনাকে TONNBM__.ttf ফন্টটি http://www.jaijaidin.com/bangla-font-missing.html এই লিংক থেকে ডাউনলোড করে ডেক্সটপে সেইভ করতে হবে।
তারপর টামিনাল অপেন করার জণ্য ক্লিক করুন Application > Accessories > Terminal এবং টারমিনাল উইনডতে টাইপ করুন sudo nautilus এবার এন্টার প্রেস করুন এবং আপনার পাসওয়াড টাইপকরুন ও পুনরায় এন্টার প্রস করুন। এখন যে উইন্ডটি অপেন হবে তার বাম দিকের File System এ ক্লিক করুন।তারপর যতাক্রমে usr, share এবং fonts ফোল্ডার এ ডাবল ক্লিক করে ফন্ট ফোল্ডারটি খুলুন। তারপর ডান বাটন ক্লিক করুন এবং Create Folder এ ক্লিক করে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করুন যার নাম দিবেন TTF.
এবার তৈরি করা নতুন ফোন্ডারটির ভেতর আপনার ডাউনলোড করা TONNBM__.ttf ফন্টটি কপি করুন তারপর টারমিনাল বন্দ করে দিন।
পুনরায় টারমিলা অপেন করুন এবং fc-cache টাইপ করে এন্টার চাপুন। টারমিলান বন্দ করুন। যদি ফায়ার ফক্স অপেন থাকে তা বন্দ করে দিন।
এবার যায়যায় দিন পত্রিকাটি পড়ার জন্য http://www.jaijaidin.com/ লিংক থেকে অপেন করুন দেখবেন পরিষ্কর ভাবে পড়তে পারা যায়। এভাবে আপনার প্রয়োজন আনুযায়ি ফন্ট ইনস্টল করতে পারবে। একবার টি টি এফ ফোল্ডর ক্রিয়েট করা হয়ে গেলে দ্বিতীয় বার নতুন ফন্ট ইনস্টল করতে হলে এই ফোল্ডার তৈরি করা ছারা বাকি দাপ গুল অনুসরন করুন।
ফন্ট ফিক্সার এ সমস্যা
লিখেছেন রাজ, February 23, 2010
প্রিয় মাসুদ আনোয়ার,
বাংলায় সার্চ বিষয়ে আপনার লেখাটা পরলাম। আমি অভ্র ব্যবহার করি। আমি আপনার এই লেখাটা পড়ে FontFixer প্রোগ্রাম টা ডাউনলোড করে "সোলাইমান লিপি" ফন্ট টা ডিফল্ট করতে চেয়েছি কিন্তু হয়না। ফন্ট ফিক্সার দিয়ে সোলাইমান লিপি টা ডিফল্ট করে রিস্টার্ট করে দেখি পরিবর্তন হয়না ডিফল্ট ফন্ট হিসেবে ব্রিন্দা টা হয়ে যায় আবারো! কি করলে আমি আমার পছন্দমতো ফন্ট কে ব্যবহার করতে পারব জানালে খুব উপকার হতো।
ধন্যবাদ

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Monday, 23 March 2009 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun