লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow এক্সপি ইউজার পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরী করে নিন
এক্সপি ইউজার পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরী করে নিন | প্রিন্ট |
লিখেছেন masudanwar   
Wednesday, 25 March 2009

আমরা অনেকেই উইন্ডোজ এক্সপিতে ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কোন কারনে পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের পড়তে হয় বিরাট বিড়ম্বনায়। আপনি ইচ্ছে করলে খুব সহজেই এই পাসওয়ার্ড রিকভার করতে পারেন। তবে পাসওয়ার্ড ভুলে যাওয়ার আগেই আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে। তা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর পরই আপনাকে একটা User Password reset Disk তৈরী করতে হবে। ইচ্ছে করলে আপনি যে কোন মেমোরি কার্ড (রিমুভাল ডিস্ক) ব্যবহার করতে পারেন। এতে সুবিধা হলো পাসওয়ার্ড ভুলে গেলে ও আপনি নতুন কোন পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিন করতে পারেন। এর জন্য আপনাকে রিমুভাল ডিস্ক কম্পিউটারে প্রবেশ করাতে হবে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংক তারপর Start menu -> (Settings) -> Control Panel -> User Accounts চালু করুন। আপনি যে ইউজারনেম ব্যবহার করেন সেটাতে ক্লিক করুন এবং লক্ষ্য করুন ইউজার একাউন্ট ফোল্ডারের বামপাশের উপরে Related Task এ লিখা আছে Prevent a forgotten password। এতে ক্লিক করুন এবং একটি Wizard আসবে। Next দিন। আপনার রিমুভাল ডিস্ক সিলেক্ট করে আবার Next দিন। এরপর আপনি পাসওয়ার্ড ব্যবহার করেন তা Current user account password-এ টাইপ করুন। Next -> Finish করে চলে আসুন। হয়ে গেল আপনার ইউজার পাসওয়ার্ড রিসেট ডিস্ক। এটি যত্ন করে রেখে দিন। কখনো যদি আপনার লগিন পাসওয়ার্ড ভুলে যান, রিমুভাল ডিস্ক কম্পিউটারে প্রবেশ করান এবং লগিন পাসওয়ার্ডের বক্সের সাথে তীর চিহ্নিত আইকনে ক্লিক করুন এবং Use password rest disk এ আবার ক্লিক করুন। নতুন পাসওয়ার্ড টাইপ করুন এবং নিশ্চিত হওয়ার জন্য একই পাসওয়ার্ড টাইপ করুন। Next -> Finish ক্লিক করুন। এখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজারে প্রবেশ করুন। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংক

তবে হ্যাঁ, আপনার আপনার মেমোরি কার্ড/প্যানড্রাইভে যদি প্রয়োজনীয় কোন ডেটা থাকে, তাহলে ব্যাকআপ রেখে দিন। অন্যথায় সবই হারাবেন!!! সবচেয়ে ভাল হয় ছোট সাইজের ভাল কিন্ত অব্যবহৃত পেনড্রাইভ/মেমোরী স্টিক ব্যবহার করা। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংক

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun