লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow তথ্যপ্রযুক্তিতে উন্নয়নের জন্য বাংলাদেশের কি কি পলিসি ও আইন দরকার
তথ্যপ্রযুক্তিতে উন্নয়নের জন্য বাংলাদেশের কি কি পলিসি ও আইন দরকার | প্রিন্ট |
লিখেছেন ড. মশিউর রহমান   
Wednesday, 04 November 2009

নিত্যনতুন প্রযুক্তি আমাদের জীবনের সাথে সংযুক্তি হচ্ছে। তথ্যপ্রযুক্তিতে উন্নয়ন খুবই দ্রুততার সাথে ঘটছে আর নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। এখন মানুষ facebook, linkedin, myspace জাতীয় সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করছে। দোকানে যাবার পরিবর্তে অনলাইনেই সব কাজ সারছে। বাংলাদেশ এর থেকে ভিন্ন কিছু নয়। কিন্তু আমাদের আইন ও সরকারের পলিসি এর সাথে সামঞ্জস্য রাখতে পারছেনা। প্রযুক্তির জগতে আমাদের উন্নয়নের জন্য, এর সুবিধাগুলি ভোগ করা এবং সেই সাথে অনাকাঙ্খিত সমস্যাগুলি থেকে রক্ষা পাবার জন্য আমাদের বর্তমান আইনগুলিকে আধুনিক করার প্রয়োজন। যে সমস্ত আইনগুলির আধুনিকায়ন প্রয়োজন সেইগুলি নিয়ে আমরা বর্তমানে বাংলাদেশ আইন কমিশনের সাথে কাজ করছি। এই বিষয়ে আপনাদের মন্তব্য কাম্য। কোন কোন আইন আমাদের তৈরী করা প্রয়োজন এবং কি কি ক্ষেত্রে আপনারা অসুবিধা ভোগ করছেন তা মন্তব্যে লিখুন।

  • কেউ ইমেইলে আপনাকে হুমকি দিলে বর্তমান কোন আইন দিয়ে আমরা তা মোকাবেলা করব?

  • কেউ আপনার কম্পিউটার, সার্ভার বা কোন সিস্টেম হ্যাক করলে তা কোন আইন দিয়ে প্রতিরোধ করা যাবে।

  • অনলাইনে কেনা কাটি করার ব্যাপারে বাংলাদেশ সরকার কি বলছে?

  • কিভাবে অনলাইনে আমরা সফটওয়্যার কিনব?

  • ব্যক্তিগত গোপনিয়তা কোন আইনে রক্ষা করা হবে?

  • ইন্টারনেট সংযোগ পলিসি

  • স্প্যাম ইমেইল পলিসি

মন্তব্যগুলো (2)Add Comment
...
লিখেছেন ড. মশিউর রহমান, November 05, 2009
ধন্যবাদ সবার মন্তব্য এর জন্য।

একটু ঘটনাটা খুলেই বলি। কিছুদিন আগে আমি ও ড. আউয়াল (প্রাক্তন বেল ল্যাবের গবেষক, বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) বাংলাদেশ ল্ কমিশন (আইন কমিশন) এ তথ্যপ্রযুক্তিতে আমরা যে সমস্যাগুলি নিয়ে পড়ছি তা নিয়ে আলোচনার জন্য গিয়েছিলাম। ল` কমিশন মূলত আমাদের দেশে যে সমস্ত আইনগুলি আপডেট করা উচিত এবং যে সমস্ত নতুন আইন এর প্রয়োজন তা নিয়ে গবেষনা করে এবং সরকারকে সাজেশন দেয়। এটি একটি স্বায়ত্বশাসিত কমিশন। তাঁরা আমাদের কথা মনযোগ দিয়ে শুনলেন এবং সমস্যগুলি উপস্থাপন করার জন্য বললেন। কিছুদিনের মধ্যেই আবার তাঁদের সাথে বসবার কথা রয়েছে। ফর্মালি বসবার আগে আমাদের অনলাইন কমিউনিটির কাছ থেকে সবার মন্তব্যগুলি চাচ্ছিলাম। আমি যেগুলি উল্লেখ করেছি তা কিছু উদাহরণ মাত্র। আপনারা যে সমস্ত ক্ষেত্রে সমস্যাবোধ করছেন সেগুলি জানালে কৃতজ্ঞ হব।

কোন কোন ক্ষেত্রগুলিতে আমাদের নতুন আইন বা পলিসি দরকার, যা আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করবে?

আমাদের প্রযুক্তিটিমকে ধন্যবাদ, দ্রুত তা সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য।

ড. মশিউর রহমান
তথ্যপ্রযুক্তিতে উন্নয়নের জন্য বাংলাদেশের কি কি পলিসি ও আইন দরকার
লিখেছেন Shafiul Islam, November 05, 2009
Greetings & Congratulations Mashiur! We appreciate the opportunity. Perhaps we can build on international internet policy and legislative infrastructures and change them as necessary in the context of our cultural values and SWOT (Strength, Weakness, Opportunity, Threat) analysis. A farsighted think tank and infrastructure is certainly necessary for leading and continuously improving the process.

Recently, we have seen the voice of shutting down explicit materials on the web. Particularly, we must act immediately against child pornography that is a serious threat to build a promising future generation in our global village.

Best wishes to your endeavours!

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 04 November 2009 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun