লগ-ইন

হোম arrow ছোটদের জন্য বিজ্ঞান arrow সোলার গাড়ি নিয়ে কিছু কথা
সোলার গাড়ি নিয়ে কিছু কথা | প্রিন্ট |
বিজ্ঞান প্রবন্ধ - ছোটদের জন্য বিজ্ঞান
লিখেছেন ড. মশিউর রহমান   
Wednesday, 29 November 2006
সোলার গাড়ি নিয়ে কিছু কথা "সোলার গাড়ি" কথাটি তোমরা অনেকেই হয়তোবা শুনে থাকবে৷ কিংবা ছোটখাট খেলনার গাড়িতে তোমরা হয়তোবা সেই ধরনের কিছু মডেল দেখে থাকবে৷ কিন্তু সোলার সেল আসলেই কি? তা নিয়ে চল একটু জানা যাক৷ সৌরশক্তির গাড়ি নিয়ে কথা বলবার আগে একটু সৌর শক্তি নিয়ে কথা না বললেই নয়৷ সৌর কোষ সূর্যের আলো থেকে শক্তি নিয়ে তা বিদ্যুত শক্তিতে পরিণত করে৷ অনেক সময় তোমরা ক্যালকুলেটরে দেখতে পাবে তাতে সৌরকোষ লাগান থাকে৷ এইরকম সৌরকোষের ক্যালকুলেটর কিংবা ঘড়িতে কোন ব্যাটারির প্রয়োজন হয়না৷ কেননা ক্যালকুলেটর চালাতে যে শক্তির প্রয়োজন হয় তা সৌরকোষ আলো থেকে সংগ্রহ করে৷ মনে করা যাক, সেইরকম সৌরকোষ অনেকগুলি একত্রে সংযোগ করলে তা থেকে অনেক বিদ্যুত পাওয়া যেতে পারে যা দিয়ে গাড়ি চালান সম্ভব হতে পারে৷ এইরকম ব্যাপারটি সম্ভব করে সোলার গাড়িতে৷ কিন্তু বাস্তবে ব্যপারটি কঠিন৷ আসলে প্রধান সমস্যা হল সৌরকোষ আলো থেকে শক্তি সংগ্রহ করে বলে মেঘলা দিনে কিংবা সন্ধ্যা বেলাতে যখন আলো কম তখন গাড়ি চালান সম্ভব হবে না৷ মনে করা যাক, আমরা একটা সেরকম একটা সোলার গাড়ি নিয়ে বাহিরে কোথাও ঘুরতে গেলাম৷ হটাত্‍ করে আবহাওয়া বদলে গেল, এমন তো হরেক সময়ই হয়ে থাকে৷ দেখা গেল, আকাশ মেঘে ঢেকে গেল৷ তাহলে কি হবে, আমারা যে গাড়ি চালাচ্ছিলাম তা আর চলবেনা৷ পথেই থেমে যাবে৷ তাহলে বুঝ অবস্থা৷ এটা সোলার গাড়ির একটা প্রধান সমস্যা৷ এই সমস্যা সমাধানের জন্য সাধারণত একটা পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে৷ সাধারণ সোলার গাড়িতে ব্যাটারি সংযোগ করে তাতে বিদু্যত শক্তি জমিয়ে রাখা হয়৷ যেমন রোদেলা দিনে (অসমাপ্ত)
মন্তব্যগুলো (1)Add Comment
...
লিখেছেন Abdullah Al Mahmud, April 13, 2008
Apner kothai thik

Thanks

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Saturday, 02 December 2006 )
 
< পূর্বে

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun