লগ-ইন

হোম arrow সাক্ষাতকার arrow আসিফ ইকবাল ::: একটেল
আসিফ ইকবাল ::: একটেল | প্রিন্ট |
লিখেছেন সোহাগ ভূইঁয়া   
Friday, 08 December 2006

asif_iqbalবাংলাদেশে মোবাইল ফোনে সর্বপ্রথম ইন্টারনেট চালু করে একটেল। ১৯ জুন ২০০৫ থেকে এই সুবিধাটি তারা দেয় জিএসএম প্রযুক্তিতে জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে। একটেল ব্যবহারকারীদের জন্য জিপিআরএস ব্যবহারে রয়েছে দুটি প্যাকেজ। একটি আনলিমিটেড এবং অন্যটি যতটুকু ব্যবহার অতটুকু খরচ। আনলিমিটেড প্যাকেজে ব্যবহারকারীকে মাসিক হারে ৭৫০ টাকা দিতে হবে। এতে জিপিআরএস এ ব্যবহারে কোন বাধা ধরা নেই। ব্যবহারকারী যতক্ষন খুশি ব্যবহার করতে পারবে। আর অন্য প্যাকেজে প্রতি কেবি -তে ০.০১৫ টাকা করে দিতে হবে। তবে দুঃখের বিষয়, জিপিআরএস সুবিধা শুধু মাত্র একটেলের পোষ্টপেইড গ্রাহকরা উপভোগ করতে পারে। প্রিপেইড গ্রাহকদের জন্য এই সুবিধাটি দেয়া হয়নি।

একটেলের মার্কেটিং প্রধান আসিফ ইকবালের সাক্ষাৎকার
সাক্ষাৎকারের অংশ বিশেষ...

মোবাইল ফোন ব্যবহারের জন্য আপনাদের এই জিপিআরএস কতটুকু কার্যকর?
- যথেষ্ট। সারা বিশ্বেই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য জিপিআরএস ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয়, জিপিআরএস ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহারকারীকে মডেম হিসেবে ইন্টারনেটে সংযোজিত হবার সুযোগ প্রদান করে। আর এভাবেই ইন্টারনেট সার্ফিং সহজতর হয়ে আসে।
অনেকে অভিযোগ করেন ইন্টারনেট স্পীড খুবই কম; আর মূল্যটা খুব বেশি! যে কারনে অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকেন। এই ক্ষেত্রে আপনাদের নতুন কোন প্রোগ্রাম আছে?
- ইন্টারনেট স্পিড মাঝে মধ্যে কম হয় আইএসপি’র কারনে। কিন্ত্ত যাই হোক, আমাদের জিপিআরএস সার্ভসের চার্জ বাজারের অন্যান্য মোবাইল ফোন অপারেটর কোম্পানীর তুলনায় অনেক বেশি কম। যে কম্পিউটারে তার হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করতে চায় তার জন্য রয়েছে ফিক্সড মাসিক চার্জ। আর যে তেমন উচ্চতর ইন্টারনেট ব্যবহারকারী নয়, আমার মনে হয় না ওয়াপ ব্রাউজিং এ প্রতি কেবি -তে তার ০.০১৫ টাকা দিতে সমস্যা হবে।
বাংলাদেশ প্রেক্ষাপটে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকে আপনারা কিভাবে দেখছেন?
- একটেল বাংলাদেশ প্রেক্ষাপটে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে খুবই আশাবাদী। আমাদের মূল্যবান গ্রাহকগণের কাছে প্রতিদিন বিভিন্ন সুবিধাদি পৌঁছে দেয়ার জন্য এই ব্যবস্থাটি খুবই উন্নত এবং সুবিধাজনক। এছাড়াও নিয়মিত গ্রাহকদের মন্তব্য পাওয়ার জন্য এটি বেশ ভালো একটি মাধ্যম।
আপনারা বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট জনপ্রিয় করার জন্য কি কোন পদক্ষেপ নিয়েছেন?
- মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার এখনও বাংলাদেশে অনেকটাই নতুন হয়ে আছে। এর জন্য দরকার উপযুক্ত শিক্ষা। একটেল তার গ্রাহকদের জন্য এই বিষয়টির উপর জোর দিতে চাচ্ছে।
ইন্টারনেট ব্যবসায় আদৌ কোন ব্যবসায়িক সফলতার সম্ভাবনা আছে কি?
- আগে যেমন বলেছি, মোবাইলে ইন্টারনেট ব্যবহার বাংলাদেশে নতুন একটি ধারনা। তারপরেও দেশে এই সুবিধাটির উপর ব্যবসা করার প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে মোবাইলে ইন্টারনেটের এই প্রবেশ আরও বাড়বে এবং একই সাথে বেড়ে যাবে ব্যবসায়িক সম্ভাবনা।
আইএসপি ব্যবসার দিকে কি একটেলের কোন আগ্রহ আছে?
- এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে।

মন্তব্যগুলো (1)Add Comment
dish ba sattellite tv
লিখেছেন Tareq Hasan Khan Nipu, January 08, 2008
gprs er moto mobile sim e dish ba sattellite tv dekhar babostha kobe hobe !?

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Friday, 08 December 2006 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun