লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow অনলাইনে (সফট ছাড়াই) বিভিন্ন ফন্ট পরিবর্তন
অনলাইনে (সফট ছাড়াই) বিভিন্ন ফন্ট পরিবর্তন | প্রিন্ট |
লিখেছেন ড. মশিউর রহমান   
Friday, 01 December 2006

প্রায়সই অনেকেই আমাকে জিজ্ঞাস করেন, কিভাবে বিজয়ের পুরান ফন্টে লিখা টেক্সটকে ইউনিকোডের রুপান্তর করতে পারব। যারা বাংলায় টাইপ করেন তাদের একটা বড় অংশই বিজয় ব্যবহার করেন আর বিজয়ের সার্থকতা এইখানেই। তবে বর্তমানে ইউনিকোড বহুলভাবে ব্যববহৃত হওয়ায় অনেকেই তাদের পুরান লিখা ইউনিকোডে রুপান্তর করতে চান। এই বছর বিজয়ের ইউনিকোড সংস্করণ বের হয়েছে এবং তারা এইরকম একটা কনভার্টার বের করেছেন, তবে আমার যারা প্রবাসে আছি তাদের জন্য তা পাওয়া বেশ কঠিন।


তবে অনলাইনে এইরকম একটা কনভার্টার তৈরী করেছেন হাংগার প্রোজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট Dr. John Coonrod। আমার একান্ত ধন্যবাদ সুন্দর এই কনভার্টারটি তৈরী করার জন্য ও আমাদের তা ব্যবহারের সুযোগ দেবার জন্য। সাইটি হল: www.shujan.org/bangla

আমি ব্যবহার করে দেখেছি, বিজয় ২০০০ এর Suttonny MJ ফন্টের ডকুমেন্ট খুব সহজেই ইউনিকোডে রুপান্তর করা যায়। তবে কিছু কিছু যুক্তাক্ষরের সময় সামান্য কিছু সমস্যা আছে, তা পরবর্তিতে টাইপ করে নিতে হবে। আশা করব পরবর্তি সংস্করনে এই সমস্যাগুলি সমাধান করা হবে। তবে নেই মামার চেয়ে কানা মামা ভাল। আপাতত কাজ চালিয়ে নেবার জন্য যথেষ্ট। তবে ওয়ার্ডের কোন ডকুমেন্ট কনভার্ট করবার সময় প্রথমে টেক্সটি কোন Text editor এ কপি করে তারপর অনলাইন কনভার্টার এ পেষ্ট করে কনভার্ট করলে যুক্তাক্ষরের ভুলের সংখ্যা অনেক কমে যায়।

তথ্যটি দেবার জন্য জিয়াউল হাবিবের কাছে আমি কৃতজ্ঞ।


[আপডেট ৮ই নভেম্বর ২০০৬]

  • অনলাইন লেখন পদ্ধতি
  • অনলাইন পরিবর্তন করার টুল
  • http://bnwebtools.sourceforge.net/
    মন্তব্যগুলো (1)Add Comment
    খুবই ছোট অফ
    লিখেছেন শামীম, January 28, 2007
    http://bnwebtools.sourceforge.net/ এর কনভার্টারটির ছোট একটা অফলাইন ভার্সান (ও.এস. ইনডিপেন্ডেন্ট) ডাউনলোড করতে পারবেন এখান থেকে: http://sourceforge.net/project/showfiles.php?
    group_id=177292&package_id=204308&release_id=448622

    মন্তব্য লিখুন

    security code
    Write the displayed characters


    busy
    সর্বশেষ আপডেট ( Friday, 27 July 2007 )
     
    < পূর্বে

    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
    Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun