লগ-ইন

হোম arrow ওয়েব রিভিউ arrow অনলাইনে মুক্তিযুদ্ধের গল্প
অনলাইনে মুক্তিযুদ্ধের গল্প | প্রিন্ট |
লিখেছেন সোহাগ ভূইঁয়া   
Sunday, 24 December 2006
মুক্তিযুদ্ধ আমাদের এক অনুপ্রেরণা। এই অনুপ্রেরণার মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে শুধু মাত্র ইতিহাসের কাগজে বই এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যথেষ্ট নয়। প্রয়োজন অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশাল তথ্যভান্ডারের। একই সাথে জানানোর প্রয়োজন সারা বিশ্ববাসীকে। আর এরই প্রয়োজনবোধে অনলাইনে গড়ে উঠেছে বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, পোর্টাল ইত্যাদি। কিন্তু সমস্যা হচ্ছে, বেশিরভাগ সাইটগুলোতে যুদ্ধ সম্বন্ধে সামান্য বা সাধারণ ধারনা দেয়া আছে। এই সম্বন্ধে বিশদ কোন আলোচনা নেই। তারপরেও বাছাই করা কিছু ভালো ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হলো। প্রথমেই আলোচনা করতে হয় উন্বুক্ত ওয়েবসাইট রিসোর্স উইকিপিডিয়াকে নিয়ে। http://www.wikipedia.org ঠিকানায় যথেষ্ঠ পরিমাণ তথ্য দেয়া আছে ইংরেজিতে। উইকিপিডিয়ার বাংলা ভার্সনটি অবশ্য এখনও ইংরেজিটার মতো অতোটা তথ্যবহুল হয়ে উঠতে পারেনি। কিন্তু ইংরেজি সংস্করণে ছবিসহ বিশদ আলোচনা করা হয়েছে।

 
অন্যদিকে আছে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট http://www.liberationmuseum.org.bd । এতে শুধু জাদুঘর নিয়েই কথা হয়নি, হয়েছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, মিডিয়ার ভূমিকা, বাংলাদেশের অভ্যুদয়, যুদ্ধে নারীদের ভূমিকা ইত্যাদি নিয়ে বেশ বড়সড় বর্ণনা। ওয়েবসাইটটি দেখতে বেশ সুন্দর, এ কথা মানতেই হবে।

 
একেবারে মুক্তিযুদ্ধের আগে থেকে ইতিহাস জানা যাবে www.virtualbagladesh.com/ - এ গেলে। এখানে আছে মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর আত্বসমর্পনের দলিল।

 
আরেকটি চমৎকার ওয়েবসাইট হচ্ছে http://www.bangladesh.net/ । এখানে আছে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, ঐ সময়ের এক্সক্লুসিভ কিছু ছবি, দলিলপত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য কিছু লিঙ্ক ইত্যাদি।

 
সাবকন্টিনেন্ট নামের একটি ওয়েবসাইটে আমাদের মুক্তিযুদ্ধটি স্থান পেয়েছে ইন্দো-পাক যুদ্ধ হিসেবে। তবে ভারী তথ্যের কারনে সাইটটি বেশ ভালো- এ কথা বলা যায়। এখানে যুদ্ধকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে দেয়া হয়েছে। ঠিকানা: http://www.subcontinent.com/1971war/1971war.html ।

 
বিডি৭১ নামে আরেকটি বাংলাদেশী ওয়েবসাইট আছে যেটি মূলতঃ তৈরিই করা হয়েছে একাত্তর সনের কথা মনে করিয়ে দিতে। তবে এর সমস্যা হলো, এর অনেক তথ্যই পিডিএফ আকারে সংরক্ষিত করা আছে। তাই ঐ সমস্ত তথ্য পড়তে হলে এক্রোবেট রিডার বা পিডিএফ পড়া যায় এমন সফটওয়্যার কম্পিউটারে থাকতে হবে। ঠিকানা হচ্ছে: http://www.bd71.com ।

 
মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি মজার সাইট হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর ওয়েবসাইট http://www.bharat-rakshak.com । ভিন্ন ধর্মী এই সাইটটি পড়লে বেশ কিছু অজানা তথ্য পাওয়া যাবে। এতে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন শ্রেনীর কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা সম্বন্ধে বর্ণনা করেছেন। সংরক্ষন করা আছে ‘লিবারেশন টাইমস’ পত্রিকায় সেই সময়কার ছাপানো সংস্করণগুলো। একই সাথে আরেকটি ভারতীয় সাইট ঘুরে দেখা যেতে পারে http://www.freeindia.org ।

 
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটগুলোতেও বেশ ভালো ভালো তথ্য পাওয়া যাবে। এর জন্য বাংলাদেশ নৌবাহিনীর সাইটে যেতে হলে ক্লিক করুন: http://www.bangladeshmariners.com । সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটের জন্য http://www.bangladesharmy.info । আরো একটি সাইট হচ্ছে http://www.bdmilitary.com ।
শুধু মাত্র বাংলাদেশী ও ভারতী ওয়েবসাইটগুলো থেকে মুক্তিযুদ্ধ নিয়ে পড়লে বোধহয় মন সম্পূর্ন ভরে না। তাই ব্রাউজ করতে পারেন পাকিস্তানী ওয়েব সাইট http://www.storyofpakistan.com । এখান থেকে জানা যাবে এই যুদ্ধ সম্বন্ধে পাকিস্তানীদের মতামত কি! অবশ্য এখানে যুদ্ধটিকে আখ্যায়িত করা হয়েছে ইন্দো-পাকিস্তান যুদ্ধ হিসেবে! আরো কিছু ওয়েবসাইট হচ্ছে http://www.ppp.org.pk, http://www.whatispakistan.com, http://www.mtholyoke.edu/ ।
মন্তব্যগুলো (5)Add Comment
...
লিখেছেন ড. মশিউর রহম, December 24, 2006
চমৎকার।
...
লিখেছেন ড. মশিউর রহম, December 24, 2006
চমৎকার।
...
লিখেছেন ড. মশিউর রহম, December 24, 2006
চমৎকার।
ধন্যবাদ
লিখেছেন মাহফুজ, February 24, 2007
ধন্যবাদ এমন কিছু উৎসের সন্ধান দেবার জন্য।
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ জাদুঘর!!
লিখেছেন opel, August 27, 2008
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট http://www.liberationmuseum.org.bd, এটি কে বেন করা কেন?

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Sunday, 24 December 2006 )
 
< পূর্বে

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun