|
স্বাগতম সবাইকে এক নতুন ওয়েবের যুগে। আপনারা আগে যে ওয়েব শুধু
মাত্র তথ্য আদান-প্রদান (মাল্টিমিডিয়া সহ) এর কাজে ব্যবহার করেছেন, সেই ওয়েব আজ নতুন সূচনালগ্নে দাড়িয়েছে। ওয়েব ব্রাউজার বলতে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার,
ফায়ারফক্স, অপেরা জাতীয় সফটওয়্যারগুলিকে বুঝি যা দিয়ে ওয়েব দেখা কিংবা পড়া যায়। ওয়েব ব্রাউজার
দিয়ে এখন আর শুধু কোন ওয়েবপেজ দেখাই নয়, তা
দিয়ে অনায়াসে অফিস চালানোর মত প্রয়োজনীয় কাজও করতে পারবেন। পূর্বে সেই কাজগুলি করবার জন্য কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের প্রয়োজন
হত। নতুন এই ওয়েবের যুগকেই ওয়েব ২.০ নামে অভিহিত করা হয়েছে।
মনে করা যাক, আপনি কম্পিউটারে অফিসের
কাজগুলি করার কথা ভাবছেন। অফিস চালানোর জন্য যে সমস্ত সফটওয়্যারের প্রয়োজন হবে, সবই যদি অনলাইনে ওয়েব ব্রাউজার দিয়ে করা যায়, তবে আপনার নিজের কম্পিউটারের সামনে বসে থাকার প্রয়োজন
নেই। যে কোন কম্পিউটারে চলে যান, যে কোন ব্রাউজার খুলে অনলাইনেই আপনার প্রয়োজনীয়
কাজগুলি সেরে নিন। নতুন এই ওয়েব ২.০ ধারনার উপর ভিত্তি করে অনেক সাইট চালু হয়েছে যা দিয়ে এই কাজগুলি করা সম্ভব হচ্ছে।
প্রথমেই আসা যাক, ইমেইলের ক্ষেত্রে। আপনি হয়তো ইয়াহু কিংবা
জিমেইল ব্যবহার করেন। অর্থাত্ তার মানে দাড়াচ্ছে আপনি যে কোন কম্পিউটার থেকেই
আপনার ইমেইলটি আপনি চেক করতে পারছেন। এর জন্য আগের মত আপনার কম্পিউটারে ইউড্রো (Eudora), আউটলুক (Outlook) কিংবা অন্য কোন ইমেইল সফটওয়্যারের প্রয়োজন হবেনা। আপনার
বন্ধুর বাসায় বেড়াতে গেছেন। তার বাসায় ইন্টারনেট সংযোগ থাকলে খুব সহজেই চেক করে ফেলুন আপনার ইমেইল। অনলাইনে অফিস
চালাবার ধারণাটি এসেছে সেখান থেকে। এইরকম ওয়েবেই যদি প্রয়োজনীয় আপনার সমস্ত টুলস
(যাকে আমরা সফটওয়্যার বলে থাকি) থাকে তবে তা সম্ভব। ওয়েবের এই নতুন ব্যবহারই হল
ওয়েব ২.০, যার অর্থ হল দ্বিতীয় জেনারেশনের ওয়েব। যেখানে ওয়েব শুধু মাত্র তথ্য আদান
প্রদানের টুলসই নয়, ওয়েব ২.০ হল কাজ করার টুলসের সমন্বয়। আজকে সেইরকম অনলাইনেই কাজ করতে পারবেন সেইরকম ওয়েব ২.০ এর কিছু
টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে।
ডেস্কটপ: আপনার
কম্পিউটারটি চালু করলে প্রথমে যে স্ক্রীণটি আপনি দেখতে পান তাই হল আপনার ডেস্কটপ।
ওয়েবেই আপনার ভার্চুয়াল ডেস্কটপটি মনের মত সাজাতে পারবেন netvibes.com এ। যেমন, একটি ToDo এর লিস্ট, কি কি করতে হবে, আপনার ক্যালেন্ডার, শহরের
আবহাওয়া, খবর, ইত্যাদি অনেক প্রয়োজনীয় টুলসই আপনি এইখানে রাখতে পারবেন। এছাড়া youos.com
নিয়ে এসেছে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটিকেই। (প্রবন্ধটি লিখার পরে নতুন একটি তথ্য সংযোজন করা হল: এছাড়া পেইজফ্রেক্স নামে একটি সিস্টেমও জনপ্রিয়। গর্ব করবার মত বলতে হয় এই সিস্টেম তৈরীর পিছনে কিছু বাংলাদেশী প্রযুক্তিবিদ কাজ করেছেন। আর এর ইন্টারফেস বাংলাতেও থাকছে)
ইমেইল: অনলাইনে ইমেইলের জন্য অনেকেরই পছন্দের হল জিমেইল। জিমেইল শুধুমাত্র
২ গিগাবাইটের ফ্রি সার্ভিস দেয় তাই নয়, আসলে জিমেইলের অনন্য বৈশিষ্টের কারণেই এত জনপ্রিয়। ইমেইল আর্কাইভ করা ও conversation এর ধারণাটি জিমেইল প্রথম প্রবর্তন করে। এছাড়া ইয়াহু কিংবা হটমেইলও জনপ্রিয়।
ফিডরিডার:
ইন্টারনেটের জগতে এখন ব্লগ বেশ জনপ্রিয়। ব্লগকে অনেকটা ব্যক্তিগত জার্নাল কিংবা
অনলাইন ডাইরি বলতে পারেন। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময়ই ব্লগগুলি পড়বার সময় হয়না। সেইকাজটি সহজেই সমাধান
করে দিয়েছে ফিডরিডার। ব্লগগুলি সাধারনণত HTML ছাড়াও rss, এবং atom নামে বিশেষ ধরনের ফর্মাট ব্যবহার করে। আপনার পছন্দের ব্লগগুলির rss কিংবা atom আপনার
ফিডরিডারে সংযুক্ত করে নিন। যখন ব্লগগুলিতে কেউ নতুন কিছু লিখবে বা পোষ্ট করবে তখন আর কিছুদিন পরপর ওয়েবপেজগুলি খুলে না দেখলেও হবে। নতুন পোষ্টগুলি একসাথে আপনাকে প্রদর্শন করবে এই ফিডরিডার। তেমন কিছু
ফিডরিডারের সাইট হল Google Reader। এছাড়া netvibes.com ও newsalloy.com ও বেশ ভাল।
ছবি ম্যানেজার: আপনি হয়তো নতুন ডিজিটাল ক্যামেরা
কিনেছেন, কিন্তু বন্ধুদের ছবিগুলি ইমেইলে পাঠাতে যেয়ে অসুবিধায় পড়ছেন। আপনার জন্য
একটি ভাল সমাধান হল: আপনার ছবিগুলি দিয়ে অনলাইন এলবাম গড়ে তোলা। খুব সহজেই আপনার
কম্পিউটার থেকে ছবিগুলি আপলোড করতে পারবেন। অনলাইনে ছবি ম্যানেজ করবার জন্য ভাল দুটি সাইট হল : flickr.com ও 23hq.com
ছবি এডিট: আপনার
কম্পিউটারে ফটোশপ কিংবা পেইন্টশপের মত কোন সফট নেই। ভাবনা নেই অনলাইনেই আপনার ছবি
এডিট করতে পারবেন এই সাইটদুটিতে: pxn8.com ও pixoh.com
ওয়ার্ড প্রোসেসর: আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস কিংবা অপেন অফিস নেই,
কিন্তু ভাল একটি এডিটর আপনার দরকার। চিন্তা নেই অনলাইনেই ওয়ার্ডের মত এডিটর পাবেন
এইখানে: zohowriter.com, ajaxwrite.com, writely.com ও rallypointhq.com
Spreadsheet: মাইক্রোসফট এক্সেলের মত অনলাইনেই স্প্রেডশিট তৈরী করতে পারবেন
এই সাইটগুলিতে: zohosheet.com, irows.com, numsum.com। এছাড়া কিছুদিন আগে গুগল স্প্রেডশিট এর সার্ভিস শুরু করেছে।
প্রেজেন্টেশন:
মাইক্রোসফটের পাওয়ারপয়েন্টের পরিবর্তে অনলাইনেই সুন্দর প্রেজেন্টেশন তৈরী করতে
পারবেন এই সাইটগুলিতে : meyerweb.com/eric/tools/s5 ও thumbstacks.com
প্রোজেক্ট ম্যানেজমেন্ট: যারা ম্যানেজার হিসাবে কাজ করেন তারা তাদের প্রোজেক্টগুলিকে
সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন foldera.com, collectivex.com, basecamphq.com, dreamfactory.com/dreamteam/ সাইটগুলিতে।
ফাইল পাঠান: কাউকে কি বড় ফাইল পাঠাবার কথা ভাবছেন? আপনার ফাইলটি যদি ১০ মেগাবাইটের থেকে
বেশী হয় তবে ইমেইলে পাঠাতে বেশ অসুবিধা হয়। তবে yousendit.com এবং www.dropsend.com এর মাধ্যমে পাঠাতে পারেন। কিংবা অনলাইনে আপনার ফাইলগুলির ব্যাকআপ
রাখতে চান? তবে ব্যবহার করুন box.net এতে ১ গিগাবাইট পর্যন্ত আপনার ফাইলগুলি ফ্রি রাখতে পারবেন।
এছাড়া সহজে ফাইল আপলোড করার জন্য এতে খুব সুন্দর পদ্ধতি রয়েছে।
ফ্যাক্স: অনলাইনে ফ্যাক্স পাঠানোর কথা ভাবছেন? তবে trustfax.com, interfax.com, efax.com মাধ্যমে পাঠাতে পারেন। তবে এইগুলি ফ্রি নয়।
বুকমার্ক: অনলাইনেই বুকমার্কগুলি ম্যানেজ করতে পারবেন: simpy.com, gnolia.com, blinklist.com, del.icio.us
ক্যালেন্ডার: অনলাইনে ক্যালেন্ডাররে জন্য ইয়াহু এর ক্যালেন্ডার সবথেকে
পরিচিত। তবে গুগল ক্যালেন্ডার সবার নজর কাড়ছে। এছাড়া রয়েছে: spongecell.com, calendarhub.com, 30boxes.com, kiko.com
এড্রেসবুক: অনলাইনেই সবার ঠিকানা ম্যানেজ করতে চান? তবে ব্যবহার করুন plaxo.com, linkedin.com
আপনার অফিসের কাজ করবার জন্য
আর অন্য কোন
সফটওয়্যারের প্রয়োজন
আছে কি?
তবে সমস্যা হল, ইন্টারনেট হাতের কাছে থাকলেই হল। ওয়েব
২.০ এর পথযাত্রার পিছনে রয়েছে AJAX (Asynchronous JavaScript) নামে
নতুন ধরনের একটি ওয়েব প্রযুক্তি। সুযোগ
পেলে একবার দেখুন দ্বিতীয় জেনারেশনের নতুন ওয়েব ২.০
এর জগতটিকে।
[PDF ফাইলে প্রবন্ধটি পড়ুন]
|
Again thanks.