|
লিখেছেন ড. মশিউর রহমান
|
|
Wednesday, 27 December 2006 |
|
বাংলাদেশের আইটি জগত নিয়ে সুন্দর একটি ওয়েবসাইট আইসিটিব্যারমিটার.com। লুৎফর রহমান নির্ঝর এই সাইটটির সম্পাদক। যে সমস্ত বিষয়গুলি এই সাইটে অন্তর্ভুক্ত করেছে তা হল- এক নজর, হার্ডওয়্যার, সফ্টওয়্যার, মোবাইল, গেমস, আলোচনা, ইন্টারনেট, ওয়েব বিশ্বকোষ, বিনোদন, আইসিটি ক্যাম্পাস, ডাউনলোড, ই-বই, নিরাপত্তা, মতামত। ইন্টারনেট ও কম্পিউটার জগতের নতুন নতুন খবরাখবর বাংলাতে পাঠকদের কাছে সরসরাহ করাই এই সাইটের মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। সবথেকে যে জিনিসটি আমার সবথেকে ভাল লেগেছে তা হল, পুরো সাইটটি ইউনিকোডে লিখা হয়েছে। বাংলা ইউনিকোড প্রচারের জন্য এই রকম সুন্দর সাইট আরো গড়ে তোলা উচিত। আরেকটি কথা উল্লেখ করতে হয়- নিয়মিত এই সাইটটি আপডেট হয়। প্রতি সপ্তাহে যে সাইটগুলি আমি দেখি তার মধ্য এটি অন্তর্ভূক্ত। পাশাপাশি বাংলাদেশে কম্পিউটারের খূচরো অংশ ও প্রোসেসরের দাম জানা যায়।
ওয়েবসাইট ছাড়াও ইমেলে তাদের নিউজলেটার অংশ নিয়ে ইমেইলে নতুন খবরাখবর পেতে পারেন। যারা ওয়েবসাইট নয় ইমেইল বেশী ব্যবহার করেন তাদের জন্য নিঃসন্দেহে তা উপকারে আসবে। এছাড়া একটি ফোরামও তারা শুরু করেছে। আমি এইরকম একটি চমৎকার সাইটের উত্তোরত্তর সাফল্য কামনা করি।
২৮ মে ২০০৬
|