লগ-ইন

হোম arrow কিভাবে কাজ করে arrow গানের mp3 ফাইল কিভাবে কাজ করে?
গানের mp3 ফাইল কিভাবে কাজ করে? | প্রিন্ট |
লিখেছেন ড. মশিউর রহমান   
Wednesday, 27 December 2006

আপনারা যারা গান খুব পছন্দ করেন এবং সিডি শুনেন তারা এই ফাইলের নামটি প্রায়ই শুনে থাকবেন৷ কিংবা বাজারে নতুন কোন ক্যাসেট প্লেয়ার কিনতে গেছেন পাশাপাশি দেখতে পাবেন এই mp3 প্লেয়ার এর কথা৷ আসলে সাধারণত সিডি তে যে গান থাকে তাকে সংকোচন করে এই বিশেষ পদ্ধতিতে গানকে কম্পিউটারে সংরন করে রাখা যায়৷ এই mp3 ফাইলের মাধ্যমে একটি সাধারণ সিডিতে ২০ টি কিংবা তার থেকেও বেশী সিডি এর গান রাখা সম্ভব৷ এর পিছনে মূল ভুমিকা রাখছে এই বিশেষ সংকোচন করার পদ্ধতি৷

আমরা জানি যে, সিডিতে ডিজিটাল পদ্ধতিতে গান সংরক্ষণ করে রাখা হয়৷ একটি সাধারণ সিডি প্রতি মিনিটে ১০ মেগাবাইটের তথ্য রাখে৷ অর্থাৎ‍ একটি ৩ মিনিটের গান রাখবার জন্য সিডি মোট ৩০ মেগাবাইট যায়গা নিবে৷
MPEG (The Moving Picture Experts Group) বলে বিশেষ সংকোচন পদ্ধতিতে ডিভিডি, HDTV (High Definition television) কিংবা DSS (Distributed Satellite Systems) স্যাটেলাইট সিস্টেম এ ভিডিও সংরনের জন্য বহৃল ভাবে ব্যাবহৃত হয়৷ এই গচঊএএর একটি অংশ শব্দ সংকোচনের জন্য ব্যবহৃত হয় যার নাম MPEG Audio Layer-3, যা আমাদের কাছে mp3 নামে পরিচিত৷

কিন্তু এই বিশেষ mp3 ফাইল মূল ফাইলের ১০ থেকে ১২ গুন ছোট আকারে সংকোচন করে রাখতে পারে, অথচ শব্দের গুনাগুন প্রায়ই সিডি এর কাছাকাছি৷ এই বিশেষ গুনের কারণেই বিশ্বে mp3 এত জনপ্রিয়৷ প্রথমে যে ৩ মিনিটের গানের কথা বলেছিলাম, সিডি এর ক্ষেত্রে যা ৩০মেগাবাইটের প্রয়োজন হবে, এই mp3 এর ক্ষেত্রে মাত্র ৩ মেগাবাইটের প্রয়োজন হবে৷ সংকোচন করার ফলে গানের গুনাগুন নষ্ট হবে বলে উদ্দিগ্ন হচ্ছেন? আসলে mp3 তে সংকোচন করবার সময় সিডি এর যে অংশগুলি আমরা সাধারণ কানে শুনতে পারিনা, কিংবা যার প্রয়োজন নেই সেই অংশগুলিকে বাদ দেয়া হয়৷ ফলে প্রায় সিডি এর মত গুনগত মান বজায় থাকে৷ এই সংকোচন করবার পদ্ধতিকে perceptual noise shaping বলে৷

ছোট ফাইল হবার কারনে ইন্টারনেটে খুব সহজে আপনি ডাউনলোড করে গান শুনতে পারবেন৷ এছাড়া মেইলে আপনার বন্ধুকেও পাঠাতে পারবেন৷ বাংলা mp3 গানের এর জন্য http://www.webbangladesh.com/mp3/musicmainpage.htm হোমপেজটি জনপ্রিয়৷ এছাড়া এড়ড়মষব.পড়স কিংবা ণধযড়ড়.পড়স আরো mp3 গানের হোমপেজ খুঁজে দেখতে পারেন৷ আর হিন্দি গানের জন্য

http://www.indiamp3.com

http://www.hindisong.com

http://www.raaga.com

http://ww.smashits.com

http://www.insurat.com/mp3 

ওয়েবসাইটগুলি দেখতে পারেন৷

কিভাবে সিডি থেকে mp3 ফাইল করবেন?
বর্তমানে বাজারে অনেক সফট পাওয়া যায় যা দিয়ে আপনি খুব সহজেই সিডি কে mp3 ফাইলে রুপান্তর করতে পারেন৷ তবে MUSICMATCH Jukebox নামে সফটটি mp3 ব্যবহারকারীদের মধ্যে সবথেকে বেশী আলোচিত হয়েছে৷ এটি আপনি http://www.musicmatch.com  থেকে ফ্রি ডাইনলোড করতে পারবেন৷ musicmatch চালু করে আপনি যে সিডিটি রেকর্ড করতে চান তা ঢুকান এবং সফটটির রেকর্ড বোতামটি চাপ দিন৷ তবে রেকর্ড করবার পূর্বে, কোথায় ফাইল সেইভ করবেন ও কত স্যাম্পিলিং এ mp3 ফাইলে রেকর্ড করবেন তা সেট করে নিন৷ সাধারণত ৯৬ kbp এ রেকর্ড করলে আপনি সিডি এর মতই শব্দ পাবেন এছাড়া ফাইল এর সাইজও বেশ ছোট হবে৷

বর্তমানে বাংলাদেশে mp3 গানের বেশ প্রচলন হয়েছে৷ বিশেষকরে পুরান দিনের অনেক গানই আজকাল আপনি mp3 সিডিতে পাবেন৷ এই mp3 সিডি এর দাম ৫০ টাকা থেকে ৮০ টাকা এর মধ্যে পাবেন৷

mp3 ফাইল শুনতে কোন সফট লাগবে কি?
mp3 ফাইল শুনবার জন্য বিশেষ সফট এর দরকার হবে৷ এর মধ্যে http://www.winamp.com  এর সফটি বেশ বিখ্যাত৷ এছাড়া যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের কম্পিউটারে যে মিডিয়া প্লেয়ার থাকে তা দিয়েও mp3 গান শুনতে পারবেন৷

mp3 প্লেয়ার কি?
আপনি ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোড করে কম্পিউটারে শুনতে পারলেও তা সাধারণ কোন ক্যাসেট কিংবা সিডি তে শুনতে পারবেননা৷ তার জন্য ছোটআকারের ওয়াকম্যানের মত প্লেয়ার বাজারে এসেছে৷ কম্পিউটার থেকে সেই mp3 গানগুলি mp3 প্লেয়ারে লোড করে নিতে পারবেন ও অবসরে চলতে ফিরতে শুনতে পারবেন৷ এছাড়া এর আকার সাধারণ ক্যাসেট কিংবা সিডি ওয়াকম্যান এর থেকে অনেক ছোট আর একটি ব্যাটারিতে অনেকণ চলে বলে বর্তমানে খুব প্রচলন হয়েছে৷ যারা mp3 ফাইলের মাধ্যমে কম্পিউটারে গান সংরক্ষণ করেন তাদের জন্য এইরকম একটা ছোট প্লেয়ার খুবই উপকারি৷ কেননা এতে যতবার ইচ্ছা গান শুনে মুছে ফেলে আবার নতুন গান লোড করে নিতে পারেন৷

pdf [PDF ফাইলে প্রবন্ধটি পড়ুন]

মন্তব্যগুলো (2)Add Comment
Well
লিখেছেন Redgeone Arefeen, April 08, 2007
that\'s great.....keep it up....
...
লিখেছেন Jakir Bapari, April 19, 2007
fine this article

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 27 December 2006 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun