|
বাংলা ফন্ট সংক্রান্ত প্রশ্ন ও উত্তর |
| প্রিন্ট |
|
|
লিখেছেন আমিনুল ইসলাম
|
|
Friday, 12 January 2007 |
|
ড. মশিউর রহমান সাহেবের কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো, কোন সফটওয়্যার ছাড়াই সরাসরি অনলাইনে বাংলা টাইপিংয়ের নিমিত্তে আপনারা কয়েকজন মিলে http://bnwebtools.sourceforge.net নামক বাংলা ওয়েব টুলস টি নির্মান করেছিলেন। বাংলায় ওয়েব তৈরীর জন্য আমি বহু দোকানে আল্পনা, অভ্র ইত্যাদি ইউনিকোডভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার খুঁজেছি। ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় শুধুমাত্র ফন্ট। সম্পূর্ণ সফটওয়্যার কি ডাউনলোড করা যায়?
আমি খুঁজে পাইনি। তাই বাংলায় আমার কার্যক্রম বন্ধ হয়ে ছিল। আপনাদের বিজ্ঞানী ডটকমে এই বাংলা টুলসের কথা শুনে যারপরনাই খুশি হয়েছি। আপনাদের টুলস ব্যবহার করে আমি একটি পার্সোনাল ওয়েবও তৈরী করতে সক্ষম হয়েছি। ঠিকানা: http://aminulislam333.googlepages.com তবে ইদানিং আমার চিন্তা হচ্ছে যে, আপনারা না আবার ইন্টারনেট থেকে এই ওয়েব সাইটটা (বাংলা টুলস) তুলে ফেলেন। তাহলে তো আমাকে যেইসেই সফটওয়্যারের সিডি কিনতে হবে। তারপর আমার তৈরীকৃত সমস্ত সাইটকে রিচেঞ্জ করতে হবে। কারন, আল্পনা বা অভ্র ব্যবহার করলে লেখার ডিজাইন হয় একরকম, আর এরই টুলস ব্যবহার করলে হয় আরেকরকম।
আমার মূল প্রশ্ন দু'টি। যথা:
১. আল্পনা (ট্রায়াল ভার্সন হলেও সমস্যা নেই) কিংবা অভ্র কিবোর্ডের সম্পূর্ণ সফটওয়্যার ডাউনলোড ইন্টারনেট থেকে কি করা যায়?
২. আপনাদের এই বাংলা ওয়েবটুলসটা কি ইন্টারনেট থেকে কখনও সরিয়ে ফেলবেন?
|
|
সর্বশেষ আপডেট ( Friday, 12 January 2007 )
|
আপনি ইউনিকোড বাংলায় ওয়েবসাইট তেরী করেছেন দেখে সত্যেই ভাল লাগল। আপনার সাইটটি চমত্কার ও গল্পটি পড়ে ভাল লাগল। আশা করব ভবিষ্যতে আপনি বিজ্ঞানী.com এ আলো লেখা দিবেন।
আপনার প্রশ্নের উত্তর হল।
অভ্র সফটওয়্যার ফ্রি এবং তা অমিক্রণ ল্যাব সাইট থেকে ডাউনলোড করা যায়। http://www.omicronlab.com/
আমি ব্যাক্তিগতভাবে গত কয়েকবছর ধরে অভ্র ব্যবহার করছি। ইউনিকোড বাংলা ইনপুটের জন্য অভ্র, শব্দিক ও একুশে এই তিনটি সবথেকে পরিচিত।
অনলাইনের পরিবর্তে অফলাইনে (সফটের মাধ্যমে) বাংলা ফন্ট পরিবর্তনের জন্য শাব্দিক ব্যবহার করতে পারেন। আমি ব্যাক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি। বেশ ভাল কাজ করে। কিছু ক্ষেত্রে অফলাইনের কনভার্টারটির থেকে ভাল কাজ করে। ফ্রি ভার্সনটি দিয়ে কাজ চলে যায়, তারপরেও প্রোফেশনাল সংস্করণটি কিনতে পারেন।
শাব্দিক: http://www.iecbd.net/
উল্লেখ্য ঢাকাতে শাব্দিকের অফিস রয়েছে। তাদের সাথে যোগাযোগ করুন।