|
ওয়েবসাইট তৈরি করুন এজাক্স ও পিএইচপি দিয়ে |
| প্রিন্ট |
|
|
লিখেছেন Md. Zakir Hossain (Raju)
|
|
Friday, 02 February 2007 |
বর্তমান বিশ্বে এজাক্সের যখন জয়জয়কার ঠিক তখনই প্যাক্ট পাবলিকেশন বইটি প্রকাশ করল যার নাম হল Ajax and PHP :: Building Responsive Web Application. বইটিতে এজাক্স এবং এর সহ-প্রযুক্তিগুলোকে অত্যন্ত সাবলীল ভাষায় ব্যাখ্যা দেয়া হয়েছে। এর সহ-প্রযুক্তিগুলো হল জাভাস্ক্রিপ্ট, এক্সএমএল ও ডুম। এগুলো মোটামুটি উপরের লেভেলের বিষয় হলেও ব্ইটিতে বেশ সহজ ভাষায় এগুলো ব্যাখ্যা করা হয়েছে। ফলে এসব ক্ষেত্রে যারা খুব দক্ষ নয় তারাও বই টি পড়তে পারবে। আর এ বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল: এটি শুধু তাত্ত্বিক বিষয়ে আলোচনা করে নি বরং প্রচুর বাস্তব উদাহরন রয়েছে বইটিতে। বইটিতে সার্ভার-এন্ডে পিএইচপি ও মাইএসকিএল প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি দেখানো হয়েছে। তবে সেজন্য পিএইচপি সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে সুবিধা হবে।
গুগল সাজেস্ট, চ্যাট ক্লায়েন্ট, ফর্ম ভ্যালিডেশন, ড্র্যাগ এন্ড ড্রপ, আরএসএস ফিড, চার্ট ইত্যাদি কিভাবে করা যায় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও ফ্লোচার্টের মাধ্যমে ওয়ার্কফ্লো দেখানো হয়েছে। আর একেবারে নতুনদের জন্য আলোচনা রয়েছে এপেনডিক্সে।
আশা করছি বইটি ভাল লাগবে পাঠকদের। বইটির বিস্তারিত পাবেন http://www.packtpub.com/ajax-php/book ঠিকানায়।
আর্ এই বইয়ের ইংরেজি রিভিউ পাবেন: http://rajuru.xenexbd.com/2006/11/17/ajax-and-php-upgrades-your-sense/ ঠিকানায়।
-----
দ্যা হাঙ্গরি কোডার
|
|
সর্বশেষ আপডেট ( Saturday, 03 February 2007 )
|