লগ-ইন

হোম arrow বই আলোচনা arrow প্রফেশনাল এজাক্স
প্রফেশনাল এজাক্স | প্রিন্ট |
লিখেছেন Md. Zakir Hossain (Raju)   
Saturday, 03 February 2007

 আমরা এর আগে প্যাক্ট পাবলিকেশনের এজাক্স এন্ড পিএইপি বইটি নিয়ে আলোচনা করেছিলাম। এখন যে বইটি নিয়ে আলোচনা করব তার নাম Professional Ajax. আমাদের আগের আলোচিত বইটির চেয়ে এই বইটি একটু আলাদা। এই বইয়ে বাস্তব উদাহরণের চেয়ে কনসেপ্ট এর উপর জোর দিয়েছে। তবে এর মানে এই নয় যে বইটিতে বাস্তব উদাহরণ নেই। ছোট ছোট উদাহরণ ছাড়াও বইটিতে এজাক্স মেইলক্লায়েন্টসহ কয়েকটি প্রজেক্টের আলোচনা রয়েছে।

তবে বইটির তাত্ত্বিক আলোচনা যে কোন প্রোগ্রামারের ভিত্তি অত্যন্ত মজবুত করতে সহায়ত করবে যা আমাদের দেশের প্রোগ্রামারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্য প্রতিটি আলোচনাই উদারহণের মাধম্যে চমত্‍কারভাবে বোঝানো হয়েছে।

বইটিতে যে সমস্ত বিষয়ের আলোচনা করা হয়েছে তার মধ্যে এজাক্সের ক্রমোন্নতি, প্যাটার্ণ (Patterns), XML, XSLT, XPath, JSON,Syndication, Webservice ইত্যাদি উল্লেখযোগ্য।

বইটির শেষ অধ্যায়ে পিএইচপি, জেএসপি ও ডট.নেটের জন্য এজাক্সের ফ্রেমওয়ার্কের উপরও আলোচনা করা হয়েছে। তাই এজাক্স সম্পর্কে ভাল ধারণা তৈরির জন্য এই বইটি অত্যন্ত সহায়ক হবে।

বইটি সম্পর্কে বিস্তারিত পাবেন http://www.wrox.com/WileyCDA/WroxTitle/productCd-0471777781.html ঠিকানা।

বইটির ইংরেজি রিভিউ: http://rajuru.xenexbd.com/2007/02/04/professional-ajax/

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Saturday, 03 February 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun