লগ-ইন

হোম arrow কলাম arrow অনুবাদ টিম সমন্ধ
অনুবাদ টিম সমন্ধ | প্রিন্ট |
লিখেছেন ড. মশিউর রহমান   
Tuesday, 13 February 2007

বিজ্ঞানী.com এর অন্যতম লক্ষ্য হল বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির কথা তুলে ধরা। সেই লক্ষ্যে আমরা ইংরেজী ভাষায় লিখিত বিভিন্ন প্রবন্ধগুলি অনুবাদ করতে চাই। নিম্নলিখিত বিষয়গুলি আমরা অনুবাদ করতে পারি:

  • ইংরেজী বই থেকে সুন্দর বিষয়গুলি

  • ইংরেজী ওয়েবসাইট (ইন্টারনেট) থেকে সুন্দর বিষয়গুলি

  • ইংরেজী বৈজ্ঞানিক জার্ণাল থেকে অনুবাদ

  • বাংলাদেশী বিজ্ঞানীদের গবেষনার কাজগুলিকে

আমরা প্রথমে আগ্রহী লেখকদের একটি ডাটাবেজ গড়ে তুলছি কে কোন বিষয়গুলি অনুবাদ করতে আগ্রহী। সম্পাদক স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। বরাবর লিখুন আপনার আগ্রহী বিষয়বস্তু যেগুলি আপনি অনুবাদ করতে আগ্রহী।

বর্তমানে কাজ:

বর্তমানে  আমরা howstuffworks.com এর বিভিন্ন বিষয়গুলি অনুবাদ করছি। অনুবাদ করতে আগ্রহীগণ ওয়েবসাইটটি থেকে তাঁদের পছন্দের বিষয়গুলি খুজে বের করার জন্য অনুরোধ করছি। সম্পাদক বরাবর লিখুন কোনটি অনুবাদ করতে চান। তারপরে অনুবাদ করার কাজ শুরু করুন। 

অনুবাদ করার সময় শুধু মাত্র বাক্য থেকে বাক্য অনুবাদ নয়। পুরো বিষয়টি আপনার মনের মত করে সাজান। আপনার নিজের কিছু সেখানে সংযোগ করতে পারেন কিংবা অন্যান্য সাইট থেকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন। যদিও howstuffworks সাইটটির সাথে বিজ্ঞানী.com এর কোন সম্পর্ক নেই। তবুও তাদের সাইটে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়গুলি সহজভাষায় তুলে ধরা হয়েছে তাই সেটি একটি সুন্দর রেফারেন্স হিসাবে আমরা ব্যবহার করছি। যেসব সাইট ও বই রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন তা প্রবন্ধে উল্লেখ করুন।

ছবি: প্রবন্ধে ছবি সংযোগ করলে পাঠকদের জন্য বুঝতে বেশ সুবিধা হয়। তবে আজকাল ওয়েবসাইটেই অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করতে পারেন আবার নিজেও ছবি আকতে পারেন। যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের সহযোগীতা কামনা করছি। অন্য ওয়েবসাইট থেকে ছবি ব্যবহার করার সময় ছবির লিংকটি উল্লেখ করুন। 

বিষয়বস্তু লিখবার সময় সহজ ভাষায় তা লিখুন। ঔই বিষয়টি বুঝবেনা এমন কাউকে বুঝাতে চাচ্ছেন তাই সেটি মনে রেখে সহজ ভাবে লিখুন। লিখার পরে কাউকে পড়িয়ে দেখতে পারেন সে বুঝতে পারছে কিনা। না বুঝতে পারলে বুঝবেন আরো ভালভাবে সহজভাবে লিখার প্রয়োজন রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজভাবে সাধারণ পাঠকদের কাছে পৌছে দেরবার উদ্দেশ্যই হল বিজ্ঞানী.com এর। 

যারা বিজ্ঞান ও গবেষনার সাথে সরাসরি জড়িত। তাদের আহবান করছি আপনার গবেষনার কাজগুলি বাংলাভাষায় অনুবাদ করে আমাদের সাথে শেয়ার করুন। এইক্ষেত্রে আপনিই যেহেতু কাজটি করেছেন তাই আপনিই অনুবাদ করলে আমরা সবথেকে বেশী উপকৃত হব। 

ওয়েবে সাবমিট: অনুবাদ কাজ শেষ হবার পরে বিজ্ঞানী.com এর প্রবন্ধ জমা দিন সেকশনে আপনার কাজটি জমা দিন। অনুবাদ করার সময় আপনার কম্পিউটারে তথ্যগুলির ব্যাকআপ রাখুন। লেখা জমা দেবার ব্যাপারে বিস্তারিত লেখকদের জন্য ম্যানুয়াল টি পড়ুন। 

এই সমন্ধে বিস্তারিত আলোচনার জন্য ফোরামে আলোচনা করুন।  

আরো পড়ুন:

 

 

মন্তব্যগুলো (1)Add Comment
...
লিখেছেন মাহির, February 21, 2007
চমৎকার উদ্দ্যোগ। আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Tuesday, 13 February 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun