লগ-ইন

হোম arrow কলাম arrow বাংলাদেশের জন্য কাংক্ষিত প্রযুক্তি
বাংলাদেশের জন্য কাংক্ষিত প্রযুক্তি | প্রিন্ট |
লিখেছেন রাগিব হাসান   
Friday, 16 February 2007
পেশায় আমি একজন প্রযুক্তিবিদ, তাই মাঝে মাঝে বাংলাদেশে কী কী প্রযুক্তির ব্যবহার দরার তা নিয়ে চিন্তা আসে। আজ তাই এই ভাবনা গুলোকে লিখে রাখতে চাইছি।

কোন প্রযুক্তি আমাদের জন্য দরকারী? যে প্রযুক্তি জীবনের কাছাকাছি, সেটা। বিশ্বে অনেক প্রযুক্তি আছে, কিন্তু আমাদের বেশি দরকার সেটাই, যেটা জীবনমুখী।

পূর্বশর্ত

প্রযুক্তি নিয়ে লাফালাফি করার আগে ঐসব প্রযুক্তির পূর্বশর্ত অর্থাৎ কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেটা দেখা যাকঃ

** সস্তা: অবশ্যই বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। ১০০ ডলারের ল্যাপটপ শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেটা দেশের বহু মানুষের কয়েক মাসের আয়ের সমান।

**স্থানীয়ভাবে নির্মাণযোগ্য: দেশেই ঐ প্রযুক্তির নির্মাণ ও মেরামতির ব্যবস্থা থাকতে হবে। নইলে ঐ প্রযুক্তি খাতে আবারো বিদেশে টাকা চলে যাবে।

** স্থানীয় সংস্কৃতির সাথে মানানসই: এমন প্রযুক্তি আনা যাবে না, যা দেশের মানুষের জীবনধারার সাথে মানানসই না।

** জটিলতা বিহীন: "তিন-আঙ্গুলের প্রথম ভাঁজের এক চিমটি লবন" - এই সহজ প্রযুক্তিটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, যা অনেক কোটি ডলার ব্যয়ে উদ্ভাবিত ওষুধ পারেনি। এরকম কম জটিলতার প্রযুক্তি লাগবে। আরো খেয়াল রাখতে হবে, যাতে "বিশেষজ্ঞ" দের পিছনে বিশাল ব্যয় না হয়। অর্থাৎ প্রযুক্তিটি সহজেই সবাই শিখতে পারে।


** লাভজনক: দান খয়রাতের প্রযুক্তি অতদিনই চলে যতদিন দাতার ভিক্ষা দেয়ার ইচ্ছা থাকে। প্রযুক্তির অর্থনৈতিক দিকটি চিন্তায় রাখতে হবে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা এটি গ্রহন ও অর্থায়ন করতে পিছপা না হয়।

(আরো কিছু পূর্বশর্ত থাকতে পারে, তবে এই মুহুর্তে মনে পড়ছে না)


কাংক্ষিত প্রযুক্তির তালিকা

** আর্সেনিক মুক্তকরণ প্রযুক্তি: বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী এই সমস্যার সম্মুখীন। খুব অল্প খরচে (কয়েক শো টাকা) আর্সেনিকযুক্ত পানি বিশোধনের ব্যবস্থা বের করা লাগবে।

** কৃষি প্রযুক্তি: উন্নত প্রজাতির উচ্চ ফলনশীল ধান, যা হয়তো বাংলাদেশের বনে বাদাড়ে অযত্নেই ফলছে - তা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে হরিধানের উদাহরণ নেয়া যায়। এইসব প্রজাতির ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে বহুজাতিক কোম্পানিরা তা কুক্ষিগত করতে না পারে।

** সৌর ও বায়ুবিদ্যুৎ: বাংলাদেশে রোদের অভাব নেই। উপকূলীয় অঞ্চলে বাতাসের অভাব নেই। উইন্ডমিল তৈরীর উপকরণ খুব বেশি দামি না। বুয়েটের ইএমই ভবনের সামনের উইন্ডমিলটাকে সারা বছরে অনেক সময় ধরেই ঘুরতে দেখেছি ভালোভাবে।

** সস্তায় টেকসই বাড়িঘর নির্মাণ: এমন বাড়ি বানানোর উপকরণ, যা পরিবেশ নষ্ট করবে না, যা আমদানি করতে হবে না, যা ঝড়ে সহজেই পড়ে যাবে না, এবং বাংলাদেশের স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে নষ্ট হয়ে যাবে না।


** তথ্য : তথ্য ও জ্ঞান বিজ্ঞান সহজে অর্জনের অধিকার মানুষের একটি মৌলিক ও সার্বজনীন অধিকার। গ্রামে গঞ্জে বাচ্চারা অনেক কষ্টে পড়াশোনা করে। বই পত্র ছাপতে প্রতি বছর সরকার কয়েকশো কোটি টাকা ব্যয় করে। খুব সস্তায় বই পৌছে দেয়ার ব্যবস্থা থাকতে হবে। ডিজিটাল মাধ্যমের সাহায্য নেয়া যেতে পারে, কিন্তু কম্পিউটার তো আবার অনেক দামি জিনিষ। তাছাড়া গ্রামে গঞ্জে বিদ্যুৎ না থাকার সমূহ সম্ভাবনা। ১০০ ডলার বা ৭০০০ টাকার কমে কম্পিউটার বানানো অবশ্যই সম্ভব। মনিটর এর বদলে টিভির সাথে যোগাযোগের ব্যবস্থা রাখা যেতে পারে। আরো অনেক কম খরচে সাদা কালো স্ক্রিনের লার্নিং ডিভাইস বানানো সম্ভব। হার্ড ডিস্ক লাগবে না, এর বদলে কম্প্যাক্ট ফ্লাশ বা এরকম ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা যেতে পারে। এ ধরনের একটি যন্ত্রের দরকার যাতে বই ভরে দেয়া যাবে, যা চাবি ঘুরিয়ে চার্জ করা যাবে, যা আছাড় মারলেও সহজে নষ্ট হবে না, এবং কোন মুভিং পার্টস থাকবে না। (এই অংশে বেশি কথা বললাম, কারণ আমি এই জিনিষেরই মিস্তিরি)

যাহোক খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা,- এই বিষয়গুলোতে প্রযুক্তি ব্যবহারের কথাই আপাতত মাথায় আসলো। এছাড়াও অন্য বিষয় থাকতে পারে, সে বিষয়ে আপনাদের মতামত দিন।
মন্তব্যগুলো (4)Add Comment
খুব ভালো আইডিয়া
লিখেছেন paragjafar, February 17, 2007
রাগিব স্যার, আপনার আইডিয়াগুলো খুব ভালো লেগেছে। বাংলাদেশে কেন যে এসব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে না,আল্লাহ মালুম!!
১০০ ডলার কম্পিউটার
লিখেছেন mashiur, February 17, 2007
ভারতে ১০০ ডলার কম্পিউটার নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা তেমন কিছু কি চিন্তা ভাবনা করতে পারি? বাংলাদেশেই কি তা তৈরী করা সম্ভব? এই ব্যাপারে কেউ কোন কাজ করছে কি? নাকি আমরা এটি নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে পারি?

সবার মতামতের অপেক্ষায়...
...
লিখেছেন ragib, February 17, 2007
এই লেখাটা লিখতে লিখতে কালকে আমার মাথাতে এই চিন্তাটা আসলো। ১০০ডলারের ল্যাপটপ অনেক বেশি ফিচার সম্পন্ন। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অনেক দামিও বটে। কিন্তু অনেক সস্তাতে বেশ শক্তিধর প্রসেসর এখন পাওয়া যায়। পুরাপুরি সলিড স্টেট, কোনো মুভিং পার্টস ছাড়া একটা কম্পিউটার ১০০ ডলারের অনেক কমে ডিজাইন করা সম্ভব। ফিচার অতো বেশি লাগবে না, অল্প নির্ধারিত কিছু ফিচার দেয়া যায়। সাদা কালো এলসিডি স্ক্রিন, বিল্ট ইন কীবোর্ড, সম্ভব হলে টাচ স্ক্রিন। হার্ড ডিস্ক থাকবেনা, তার বদলে এক গিগা বা দুই গিগার কম্প্যাক্ট ফ্ল্যাশ কার্ড। মেমরি প্রায় ৫১২ মেগা হলে চলবে। সফটওয়ার হিসাবে লিনাক্সের কোনো ক্ষুদ্র সংস্করণ। ইন্টারনেট সুবিধা না থাকলেও চলবে (তবে থাকলে সমস্যা নাই)। ইউএসবি পোর্ট থাকবে একটা।

মশিউর ভাই, আপনি তো ইলেক্ট্রনিক্স বিষয়ে পড়াশোনা করেছেন। আমি নিজেও বুয়েটে কম্পিউটার নকশার ব্যাপারে প্রাথমিক পড়াশোনা করেছি। আপনি এবং আরো অন্য যারা এই লাইনে অভিজ্ঞ, তারা এই ব্যাপারে খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে। আপনি চাইলে আমি আমার অন্য কম্পিউটার প্রকৌশলী বন্ধুদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে পারি। আমাকে ইমেইল করতে পারেন এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা নিয়ে।

১০০ ডলারে না হলেও ২০০০ টাকায় যদি দেয়া যায়, তাহলে একটা শিশুর সব গুলো বই এর মধ্যে ভরে দেয়া যায়। বছর বছর বই ছাপতে যা খরচ হয়, তাতে করে কয়েক বছরের মধ্যেই এর দামটা উঠে আসবে।
এগোবার পথ কী?
লিখেছেন মনোজকুমার দ. গিরিশ Manojkumar D Girish, January 24, 2008
এগোবার পথ কী? অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে৤ খুবই ভালো৤ আর একটি দিক খুব মন দিয়ে ভাবতে হবে৤ দারিদ্র্য কী ভাবে দূর করা যায়? তার একটা সহজ এবং কার্যকর উপায় হল জনসংখ্যা কমানো৤ যতই পথ পদ্ধতি ভাবা হোক, জনসংখ্যা না কমলে দারিদ্র্য কমবে না, যেটা আশু দরকার৤ তাই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি-- চিন্তার সাথে সাথে ভাবতে হবে দারিদ্র্য দূরীকরণের উপায়, সেটা করতে পারলে অনেক অনেক সমস্যা কমে যাবে৤ জনসংখ্যা বেশি হলে সম্পদ ভাগ হয়ে টান পড়বে খাদ্যে বস্ত্রে বাসস্থানে৤ ২৪/০১/২০০৮ কোলকাতা

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Saturday, 17 February 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun