লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০১) : ডোমেইন রেজিস্ট্রেশন
তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০১) : ডোমেইন রেজিস্ট্রেশন | প্রিন্ট |
লিখেছেন জুয়েল   
Wednesday, 28 February 2007
create_web01(বিঃ দ্রঃ- আমার এই লেখা মুলত এ্যামেচার ওয়েব ডিজাইনার অর্থাৎ যারা এখনো জানে না কিভাবে একটা ব্যাক্তিগত ওয়েবসাইট তৈরী করা যায় তাদের উদ্যেশ্যেই। তাই অভিজ্ঞ ওয়েব ডিজাইনাররা আমার এই লেখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)

ইন্টারনেটে ওয়েবসাইট তৈরী করতে গেলে প্রথমে দরকার হবে একটি ডোমেইন নেম। ডোমেইন নেম মানে হচ্ছে যে নামে আপনার ওয়েবসাইটের ঠিকানা হবে। যেমনঃ- www.yahoo.com, www.google.com ইত্যাদি। ডোমেইন নেম রেজিষ্ট্রেশনের জন্য একটা ফি আপনাকে সংশ্লিষ্ট কোম্পানীকে দিতে হবে। আবার কিছু কিছু কোম্পানী ফ্রি ডোমেইন সার্ভিস ও দিয়ে থাকে। আমার মতে নতুনদের ফ্রি ডোমেইন দিয়েই শুরু করা উচিত আস্তে আস্তে অভিজ্ঞ হওয়ার পর পেইড ডোমেইনে যেতে পারেন। অবশ্য ফ্রি ডোমেইনে আপনাকে বাড়তি কিছু বিজ্ঞাপনের অত্যাচার সহ্য করতে হবে। ইন্টারনেটে একটু সার্চ করলেই ফ্রি ডোমেইন দেয় এমন অনেক ওয়েব সাইটের ঠিকানা আপনারা পেয়ে যাবেন। আমি অপনাদের দেখাব কিভাবে http://www.50webs.com/ এ একটা ফ্রি ডোমেইন করতে পারেন।
http://www.50webs.com/ গেলে দেখবেন পেজের বামপাশে তিন রকম ওয়েব হোস্টিং প্ল্যান আছে। FREE এর মধ্যে যে Sign Up বাটনটি আছে সেখানে ক্লিক করুন। Use a subdomain সিলেক্ট করে Next দিন। Account Information পূরন করে নিচে I agree with your Terms and Conditions এর পাশে টিক চিহ্ন দিয়ে Signup এ ক্লিক করুন। সব ইনফরমেশন ঠিক থাকলে নিচের মেসেজটি পাবেন।
Your FREE WEB HOSTING account
has been created successfully!
ফরমে যে ইমেইল এড্রেস দিয়েছেন সেটি চেক করুন 50webs. com Support থেকে একটি ইমেইল পাবেন। ইমেইলে ইউজারনেম আর পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং কিভাবে সাইট ক্রিয়েট করবেন তা দেওয়া থাকবে পড়ে নিন কাজে আসবে। এবার http://www.50webs.com/members/ লোকেশনে যান। LOGIN FOR FREE HOSTING USERS এ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Login এ ক্লিক করুন। Add a Web Site এ ক্লিক করুন। Create a Virtual Host Name এ যে নামে ওয়েবসাইটটি করতে চান তা দিয়ে Create a Virtual Host এ ক্লিক দিন। যেমন আমি দিয়েছি webexample। ফলে সম্পূর্ন ওয়েব এড্রেস দাড়াবে http://webexample.50webs.com। আপনার ক্ষেত্রে হবে http://(যে নাম দিয়েছেন).50webs.com। সবকিছু ঠিক থাকলে নিচের মেসেজটি পাবেন।
(যে নাম দিয়েছেন).50webs.com: Virtual host added to your account successfully! It will be active within 10 minutes.
ডান পাশের কোনায় LOGOUT ক্লিক করে বের হয়ে যান। আপনার ফ্রি ডোমেইন তৈরী হল। এবার ওয়েব পেজ তৈরীর পালা।

(পরবর্তী পোস্ট দেখুন)
মন্তব্যগুলো (5)Add Comment
free domain name
লিখেছেন shahid, January 31, 2008
অনেক চেষ্টা করেও 50webs.com এ sub-domain select করার পর আর অগ্রসর হতে পারিনি।
ধন্যবাদ।
free domain name
লিখেছেন রুদ্র, February 11, 2008
শাহিদ ভাই
আপনি www.50megs.com এই সাইটে থেকে আপনি ফ্রি ডোমেইন পেতে পারেন।
ড্রিমওয়েবারে ওয়েবসাইট ডিজাইনের উপর লিখা চাই।
লিখেছেন Muazzem Hossain Shakil, April 27, 2008
আমি একটি ডোমেইন রেজিট্রেশন নিয়েছি। www.coxbeach.com-। কিন্তু আমি সাইটটি এডিট এবঙ ডিজাইন করতে পারিনা। মাইক্রোমিডিয়া ড্রিমওয়েবারে এডিট সম্পর্কে কোন লিখা থাকলে দিতে পারেন। অন্যথায় পরামর্শ দিলে উপকৃত হব।
০১৭১৩১৪৪১৫১
Free Deshi Subdomain, Email, WebHosting withour Ads. (http://www.live.com.bd)
লিখেছেন Md. Arif Hossain, May 06, 2008
Free Deshi Subdomain, Email, WebHosting withour Ads. (http://www.live.com.bd)

Thanks
...
লিখেছেন গালিব, July 28, 2008
ভাল লাগল।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 28 February 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun