লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০৩) : পেজ হোস্টিং
তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০৩) : পেজ হোস্টিং | প্রিন্ট |
লিখেছেন জুয়েল   
Wednesday, 28 February 2007

create_web03

যে ওয়েবসাইটটি তৈরী করেছি সেটি এবার 50webs এর সার্ভারে হোস্ট করব। http://www.50webs.com/members/ এ গিয়ে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। File Manager এ ক্লিক করুন। xxxxxx.50webs.com এ ক্লিক করুন(xxxxxx = যে নামে ওয়েব এড্রেস করেছেন)। ডিফলট যে index.html ফাইলটি আছে তারপাশে টিক চিহ্ন দিয়ে Delete File/Folder বাটন প্রেস করুন। ব্রাউজ করে web ফোলডারে রাখা সব html ফাইলগুলো লোকেট করুন। Upload Files বাটনে ক্লিক করুন। New Directory Name: এ images লিখে Make Directory ক্লিক করুন। images এ ক্লিক করুন। আপলোড অপশনে ব্রাউজ করে আপনার কম্পিউটারের web ফোলডারের অধীনে images ফোলডারের সব ইমেজ ফাইলগুলো লোকেট করুন। Upload Files বাটনে ক্লিক করুন। কাজ শেষ। http://xxxxxx.50webs.com/ এ ব্রাউজ করে দেখুন। বিষয়টা আরেকটু সহজভাবে বলছি, আপনার কম্পিউটারে করা web ফোল্ডারটকে ভাবুন http://xxxxxx.50webs.com/ এবার সে অনুযায়ী অন্যান্য ফোল্ডার ও ফাইলগুলো আপলোড করতে হবে।


সবশেষে, আমি আপনাদেরকে চারটা পেজের লিংক দিয়ে দেখিয়েছি। আপনারা যত খুশি পেজ রাখতে পারেন। শুধু সেই পেজের লিংকটা ইনডেক্স পেজে হাইপার লিংক করে দিলে হবে। প্রত্যেক পেজেই ইমেজ দিতে পারবেন সেক্ষেত্রে ইমেজগুলো আগে images ফোলডারে রেখে তারপর পেজে ইনসার্ট করতে হবে। কোন html ফাইলে কিছু পরিবর্তন করলে ওয়েবসাইটে গিয়ে ওই ফাইলটি মুছে সংশোধীত ফাইলটি আপলোড করুন। আমার এই তিন পর্বের টিউটোরিয়াল যদি আপনাদের কাজে আসে। আপনারা যদি নিজের একটা ওয়েবসাইট তৈরী করতে পারেন তবেই আমি স্বার্থক। আর হ্যাঁ, আপনাদের তৈরী করা ওয়েবসাইটের এড্রেস আমাকে ইমেইল করতে ভুলবেন না যেন :)।

মন্তব্যগুলো (3)Add Comment
Brother its my site
লিখেছেন mahibhi, July 15, 2007
Dear Juel Vai,

i have already made a site. Its www.bdfriends.tk

Pls view it. and give me some advice....

Your regards,
mahi.
Registration Problem
লিখেছেন Apurba Hira, December 04, 2007
I am trying to register. But every time it is making problem in uername, Every name is showing alredy exist. Please help me to register
আমি আগের দুটো পর্ব দেখিনি।
লিখেছেন Rasiklal, July 13, 2008
আমি আগের দুটো পর্ব কি করে বা কোথায় দেখতে পাবো।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 28 February 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun