|
লিখেছেন এ,কে,এম, মাহফুজুল ইসলাম
|
|
Monday, 05 March 2007 |
|
আসসালামুআলাইকুম। হাদিসে এসেছে, "জ্ঞান অর্জন প্রত্যক মুসলিম নর-নারীর জন্য ফরয"। আর সঠিক জ্ঞান তো তাই যা আমাকে সত্যের পথে পরিচালিত করবে, ভাল এবং খারাপকে চিনতে শেখাবে, জীবনের উদ্দেশ্যকে বুঝতে শেখাবে। ইসলাম শুধুমাত্র মুসলিমদের জন্য না, এটা সমগ্র মানবজাতির জন্য। ইসলাম একটি ক্রিয়াপদ। একজন মানুষের জীবনকে কিভাবে পরিচালিত করা উচিত তাই হচ্ছে ইসলাম। মানবজাতির মধ্যে যারা ইসলাম করবে তারা মুসলিম। তাই আমাদের নিজেদের জন্যই ইসলামকে জানা জরুরী। কিন্তু প্রশ্ন হল, আমরা কোথা থেকে ইসলামকে জানতে পারি? এখানে, আমি সেরকম কিছু ওয়েবসাইটের নাম দিচ্ছি, যেগুলো আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছে।
সাইটগুলোর বর্ণনা দেবার আগে সাইটগুলির নাম বলি।
- http://www.islamalways.com
- http://watchislam.com
- http://www.youtubeislam.com
- http://www.islamtomorrow.com
এরকম আরো অনেক সাইট আছে। আমি পাঠকদের অনুরোধ করব প্রথম সাইটটিতে যেতে। কারন এ সাইটটিতে বাকী সবগুলো সাইটের লিংক দেয়া আছে। এ সাইটগুলির পরিচালনায় আছেন একজন আমেরিকান মুসলমান। তিনি অতীতে একজন খ্রিস্টান পাদ্রী এবং ইসলামের ঘোর বিরোধী ছিলেন। ৪৭বছর বয়সে সে একজন মুসলমানের সংস্পর্শে আসে এবং মুসলমান ব্যক্তিটিকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে। পরে বিভিন্ন ঘটনা পরিক্রমে সে এবং তার পরিবার ইসলাম গ্রহণ করে। ওয়েবসাইটে এই কাহিনীসহ আরো অনেকের কাহিনী বিস্তারিত আছে।
এখন, ইন্টারনেটের হাজার হাজার ইসলাম বিষয়ক সাইটের মধ্যে কেন এই সাইটটির কথা বললাম? দেখা যাক, সাইটগুলোতে কি কি আছে।
- ভিডিও
- ইসলাম টেলিভিশন
- অডিও
- রেডিও সম্প্রচার
- বিভিন্ন প্রবন্ধ
- পাঠকদের প্রশ্নোত্তর
- কোরান ও হাদিসের সফটওয়্যার
- চ্যাট
আমাদের যাদের ঈমান দূর্বল, তাদের এই দূর্বলতার অন্যতম কারন হচ্ছে আমাদের মধ্যে কিছু সন্দেহ কাজ করে। এই সাইটের মাধ্যমে আমরা আমাদের সন্দেহগুলিকে পরিষ্কার করে নিতে পারি। আর যারা এখনও মুসলিম নন, তারা ইসলামকে জানতে পারবেন। আমি অনুরোধ করব ভিডিও সেকশনে যেতে এবং সবগুলি ভিডিওগুলিকে সময়করে দেখে নিতে। আমরা TV দেখি, গান শুনি, এর অন্যতম প্রধান কারন হচ্ছে আমাদেরকে সতেজ করার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেকোন TV অনুষ্ঠানের থেকে আপনি এই ভিডিওগুলিতে মজা বেশি পাবেন।
আর বেশি কথা না বলে, আমি আপনারা যারা সাইটগুলির কথা জানতেন না, তাদেরকে সাদর আমন্ত্রন জানাচ্ছি। আসুন, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে জানি।
|
|
সর্বশেষ আপডেট ( Monday, 05 March 2007 )
|