লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow অফিস ২০০৭ থেকে পিডিএফ তৈরী করা
অফিস ২০০৭ থেকে পিডিএফ তৈরী করা | প্রিন্ট |
লিখেছেন মেহেদী আকরাম   
Friday, 09 March 2007

অফিস ২০০৭ থেকে পিডিএফ তৈরী করা

পোর্টেবলকুমেন্ট ফরমেট বা পিডিএফ (PDF) এখন বেশ জনপ্রিয়। ফন্টের ঝামেলা না থাকাতে ওয়েব সাইটেও পিডিএফ ব্যবহৃত হচ্ছে। কিন্তু পিডিএফ তৈরী করার ঝামেলা বেশ পোহাতে হয়। মাইক্রোসফট তাদের অফিস ২০০৭ এ পিডিএফ তৈরীর সুবিধা দেবার কথা ঘোষণা করে পরে এডোবির আপত্তির করণে তা স্থগিত রাখে। তবে প্লাগইন্সের মাধ্যমে অফিস ২০০৭ থেকে সরাসরি পিডিএফ তৈরী করা যাবে। প্রথমে SaveAsPDFandXPS নামের প্লাগইন্স সফটওয়্যারটি মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট http://office.microsoft.com থেকে বা http://freeoffice2007.50webs.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন তাহলে দেখবেন অফিস বাটনের Save As -এ PDF or XPS অপশনটি এসেছে। এবার মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করে Save As নির্বাচন করে PDF or XPS -এ ক্লিক করুন তাহলে Publish as PDF or XPS ডায়ালগ বক্স আসবে অথবা অফিস বাটনে ক্লিক করে Save As এ ক্লিক করে Save as type থেকে PDF নির্বাচন করুন এবং ফাইলের নাম দিয়ে সেভ করুন। মাইক্রোসফটও অফিস ২০০৭ এর সকল এ্যাপলিকেশন থেকে একই ভাবে পিডিএফ ফাইল তৈরী করা যাবে। এছাড়াও এখান ইচ্ছামত অনেক কিছুই পরিবর্তন করা যাবে এবং পিডিএফ (ডকুমেন্টে) পাসওয়ার্ড দেওয়া যাবে।

মন্তব্যগুলো (2)Add Comment
THANKS
লিখেছেন Sudipta Mondal, September 09, 2008
THANKS FOR THE TIPS. I HOPE WE WILL GET MORE TIPS ABOUT IT
সান মাইক্রোসিস্টেমের ওপেন অফিসে এই সুবিধা অনেক আগে থেকেই আছে।
লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, September 16, 2008
এছাড়া, উইন্ডোজের যে কোন প্রোগ্রাম থেকে পিডিএফ বানাতে ফ্রী-ওয়্যার পাওয়া যায় যেগুলো প্রিন্টার হিসেবে ইনস্টল হয়। যে কোন প্রোগ্রাম (এমনকি ইন্টারনেট ব্রাউজার থেকেও) থেকে প্রিন্ট কমান্ড দিলে যেটা প্রিন্টারে যাবে সেটা তার বদলে পি.ডি.এফ. ফাইলে পরিনত হবে। আমি বহুদিন যাবতই pdfcreator ফ্রী-ওয়্যারটি এই কাজে ব্যবহার করছি। এছাড়া আরও বিস্তারিত জানতে এই বিজ্ঞানী.কমেরই অন্য একটা http://biggani.com/content/view/30/118/ দেখতে পারেন।

ওপেন অফিস মাইক্রোসফট অফিসের মত অত কেতাদুরস্ত না হলেও সকল কাজই সহজে করা যায়। মূল সুবিধার একটি হল, এটা বিনামূল্যে পাওয়া যায় যেখানে মাইক্রোসফট থেকে অফিস কিনতে প্রায় ২৫০ ডলার খরচ হবে (চুরি করা কপির হিসাব আলাদা .... চুরি মাল হলে সবচেয়ে ভাল মোবাইল সেটও বিনামূল্যে ব্যবহার করা যায়)।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun