লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow উইন্ডোজের পাসওয়ার্ড ভুললে করণীয়
উইন্ডোজের পাসওয়ার্ড ভুললে করণীয় | প্রিন্ট |
লিখেছেন মেহেদী আকরাম   
Friday, 09 March 2007

আমরা কম্পিউটারের নিরাত্ত্বার জন্য উইন্ডোজ বা বায়োস পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আর যদি কখনও পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমাদের করণীয় কি তা নির্ধারণ করতে পারি না। অনেক সময় নতুন করে উইন্ডোজ ইনষ্টল করতে হয়। কিন্তু সেক্ষেত্রে তথ্য হারাতে হতে পারে কিংবা অনেক প্রয়োজনীয় ইনষ্টল করা প্রোগ্রাম থাকবে না যা হইতো ব্যাকআপে নেই। সেক্ষেত্রে আপনাকে পুরানো উইন্ডোজই পেতে হবে যেকোন উপায়ে। আপনি পুরাতন পাসওয়ার্ড না পেলেও পাসওয়ার্ড মুছে দিতে পারেন। নিচে এমনই কিছু উপায় দেওয়া হলো।

কম্পিউটারের সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দেওয়া থাকলে তা মুছতে হলে সিস্টেমের ব্যাটারী কিছুক্ষণ খুলে রেখে কম্পিউটার চালালে দেখবেন সিস্টেমের কোন পাসওয়ার্ড নেই।

আর উইন্ডোজের পাসওয়ার্ডের ক্ষেত্রে বেশ কয়েকটি উপায় আছে।

পদ্ধতি ১: আপনার কম্পিউটারের হার্ডডিক্সটি খুলে অন্য একটি কম্পিউটারের সাথে যুক্ত করে যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল দেওয়া আছে সে ড্রাইভ (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) windows\system32\config ফোল্ডারের sam ফাইলটি মুছে দিতে হবে। এবার আপনার কম্পিউটারে হার্ডডিক্স লাগিয়ে চালু করে দেখুন পাসওয়ার্ড ছাড়াও আগের ইউজারেই কম্পিউটার খুলছে।

পদ্ধতি ২: এছাড়াও একটি বুটেবল ডিক্স দিয়ে ডস (DOS) মুডে কম্পিউটার চালু করুন (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) এবং সিস্টেম৩২ এর কনফিগ (system32\config) ফোল্ডারের যান (C:\windows\system32\config)। এরপর attrib -s -h -r sam কমান্ড লিখে এন্টার করুন এবং del sam কমান্ড লিখে এন্টার করে কম্পিউটার রিষ্টার্ট করে দেখুন আগের ইউজারেই পাসওয়ার্ড ছাড়ায় কম্পিউটার খুলছে।

পদ্ধতি ৩: আর আপনার কম্পিউটারের ড্রাইভ ফরমেট যদি NTFS হয় তাহলে প্রথম দুটি পদ্ধতি কাজে লাগবে না। এজন্য উইন্ডোজ রিপিয়ারের মাধ্যমে পাসওয়ার্ড মুছতে হবে। প্রথমে উইন্ডোজ এক্সপির বুটেবল সিডি নিন এবং তা সিডি রমে প্রবেশ করান (প্রয়োজনে বায়সে প্রথম বুট হিসাবে সিডি রম সিলেক্ট করুন)। এরপর যখন Press any key to boot from CD আসবে তখন যেকোন কী চাপ দিন তাহলে ফাইল লোডিং শুরু হবে। এবার Welcome to Setup screen থেকে ENTER চাপুন এবং F8 চাপুন। পরবর্তী স্ক্রিন থেকে রিপিয়ার করার জন্য R চাপুন। এরপর ফাইল কপি হবার পরে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। এরপর যখন কম্পিউটার ওপেন হবে তখন Press any key to boot from CD না চাপলে ইনষ্টলের পরবর্তী অংশ শুরু হবে। এখন প্রসেস বার আসার পরপরই SHIFT+F10 চাপুন তাহলে কমান্ড কনসল আসবে। এখানে NUSRMGR.CPL লিখে ENTER করুন তাহলে User Accounts ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ইচ্ছেমত ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যাবে বা পরিবর্তন করা যাবে। অবশেষে উইন্ডোজ রিপিয়ার শেষ করুন।

 

মন্তব্যগুলো (8)Add Comment
...
লিখেছেন এনায়েত, March 15, 2007
অভিজ্ঞ- অনভিজ্ঞ সবার জন্য খুবই প্রয়োজনীয় তথ্য। এধরনের আরো লেখার প্রত্যাশায়।
...
লিখেছেন Masud Parves, April 16, 2007
great IDEA
...
লিখেছেন সরোদ, April 24, 2007
আচ্ছা, ল্যাপটপ কম্পিউটারের জন্য কি উপরের পদ্ধতিগুলো কাজ করবে। আমার একটি ল্যাপটপ অকেজো হয়ে আছে, যখন আমি রিইন্সটল করতে চায় কম্পিউটার বায়োস কোড চায় আর আমার কাছে কোন কোন কোড নাই। কি করা যায়।
...
লিখেছেন muztaba, June 17, 2007
ভাই শেষে র লেখা গুলা তো বোঝা যায় না। ঘটনা কি?
muztaba এর উত্তর
লিখেছেন বিজ্ঞানী.com, June 17, 2007
প্রবন্ধটির ফরম্যাটে একটু সমস্যা ছিল, তা সংশোধন করা হল।
-হেল্পডেস্ক
Thanks Mehedi Akram
লিখেছেন Khan Mohammad Akkas Ali, December 06, 2007
It is fantastic, interesting and resourceful. We need more Tips and also want to share tips that we know the best. Please continue......
এ্যাডমিনিষ্ট্রেটরে র পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল], December 14, 2007
http://biggani.com/content/view/609/70/ লিংকে নতুন পদ্ধতি লিখলাম।
Thanks
লিখেছেন Sudipta Mondal, September 07, 2008
thanks for helping us, send more windows repairing tips & help us more. Sometimes windows show that, one or few files have been missed. then what can i do?

Benglai te ki vabe comment likhte pari

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Sunday, 17 June 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun