লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow বাংলাতে ফাইল ও ফোল্ডারের নাম লেখা
বাংলাতে ফাইল ও ফোল্ডারের নাম লেখা | প্রিন্ট |
লিখেছেন মেহেদী আকরাম   
Friday, 09 March 2007

কম্পিউটারের হার্ডডিক্স ড্রাইভের, ফাইল বা ফোল্ডারের নাম বাংলাতে লেখা যাবে। তবে এজন্য উইন্ডোজ ২০০০ বা এর পরের ভার্সন প্রয়োজন হবে কারণ উইন্ডোজ ২০০০ এবং এর পরবর্তী সংস্করনের উইন্ডোজ ইউনিকোডের উম্মুক্ত ফন্ট সমর্থন করে। তবে বাংলা লেখার জন্য অভ্র (ইউনিকোড কমপ্লান্ট বাংলা ইনপুট সফটওয়্যার) কীবোর্ডের প্রয়োজন। অনলাইন (www.omicronlab.com/avrokeyboard) থেকে বিনামূল্যে এই কীবোর্ড ডাউনলোড করতে পারবেন। এরই সাথে বিভিন্ন ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্টও ডাউনলোড করে নিতে পারেন। এরপর অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি সাভিস প্যাক ২ বা তার পরের ভার্সন থাকে তাহলে Vrinda নামে একটি ইউনিকোড ভিত্তিক উম্মুক্ত বাংলা ফন্ট আছে তা নিশ্চিত থাকুন। যা একই সাথে ইংরেজী এবং বাংলা সমর্থন করে। ফন্টটি না থাকলে অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল করে নিন। অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করলে কতগুলো ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল  হবে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি ইনষ্টল দেওয়া থাকে তাহলেControl Panel থেকে Display Properties খুলুন। এখানে Appearance ট্যাবে কিক করে Advanced বাটনে ক্লিক করুন। তাহলে Advanced Appearance ডায়ালগ বক্স আসবে এখান থেকে Item লিষ্ট থেকে Icon সিলেক্ট করুন। এবার লিষ্ট থেকে Vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন। (আপনার কম্পিউটারের উইন্ডোজ ২০০০ হলে Control Panel থেকে Display Properties খুলে, Appearance ট্যাবে কিক করে Advanced বাটনে ক্লিক করুন। এবং Advanced Appearance ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Item লিষ্ট থেকে Icon সিলেক্ট করুন। এবার লিষ্ট থেকে Vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন) এবার আপনার কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহার করার জন্য কনফিগার করতে হবে। উইন্ডোজ এক্সপির জন্য Control Panel থেকে Regional and Language Options খুলুন এবং Language ট্যাব থেকে Install files for complex script and right-to-left language (including Thai) চেক বক্স চেক করে Ok করুন (আপনার কম্পিউটারের উইন্ডোজ 2000 এর ক্ষেত্র Control Panel থেকে Regional Options খুলুন। এবার General ট্যাব থেকে Language settings for the system অংশটির লিষ্ট থেকে Indic সিলেক্ট করে Ok করুন) এক্ষেত্রে আপনার উইন্ডোজ ইনষ্টলারটির প্রয়োজন হতে পারে। সুতারাং উইন্ডোজের সিডি সাথেই রাখুন। এবার অভ্র কীবোর্ড লেআউট বাংলা করে ফাইল, ফোল্ডার বা ড্রাইভের নাম বাংলাতে লিখতে পারবেন। এই অভ্র কীবোর্ড এবং ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্টের সাহায্যে বাংলাতে ওয়েব পেজ তৈরী করতে পারেন অনায়াসে।

মন্তব্যগুলো (4)Add Comment
...
লিখেছেন Mohammad Tofazzal Hossain Howlader, March 22, 2007
এ পদ্দতিতে PDF file এর নাম change করে বাংলাতে লিখলে সেটা আর open হয় না। কেউ কি এ সমস্যার সমাধান জানেন? জানলে, প্লিজ, উপায়টা পোস্ট করুন।
আসলে এটা রিডারের সমস্যা
লিখেছেন Mehdi Akram, August 25, 2007
ফটোশপ বা রিডার বাংলা ইউনিকোড সমর্থন করে না ফলে কোন ছবির নাম বাংলাতে লিখলে তা এডাবির কোন সফটওয়্যারে ওপেন হবে না।
Help me
লিখেছেন কায়সার, November 13, 2008
Drive এর নাম avrokeyboard দিয়ে বাংলা হয়না কেন?
আমার f drive
লিখেছেন Ahasanul kabir, December 02, 2008
আপনার সুন্দর পোষ্টের জন্য ধণ্যবাদ।আপনার টিপস পড়েছি এবং কাজে লাগিয়েছি।কিন্তু আমার রিছাইকেল বিন এবং একটি ড্রাইভ এফ এর নাম বাংলায় লিখতে পারলাম না।যদিও রিছাইকেল বিন এ রিনেম ওপশন নাই।কিন্তু আমার পার্টিশন বাকি ৬টা চেন্জ করতে পেরেছি কিন্তু ওইটা শুধু হচ্ছে না।এখানে ছবি দেওয়ার সিষ্টেম থাকলে স্ক্রিন শট দিতাম।যখনই নাম চেন্জ করতে যাচ্ছি এটা বলছে the volume level is either too long or contains invalid characters. সমস্যা দুর না করতে পেরে আমি পার্টিশন ফরমেটও দিয়েছি।কিন্তু তারপরও কাজ হয়নি।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun