লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow ইউটিউবের ভিডিও ডাউনলোড ও কনভার্ট করা
ইউটিউবের ভিডিও ডাউনলোড ও কনভার্ট করা | প্রিন্ট |
লিখেছেন মেহেদী আকরাম   
Friday, 09 March 2007

সম্প্রতি গুগলের কেনা ইউটিউব জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় সবাই দেখতে চাই ইউটিউবের ভিডিও। কিন্তু ইউটিউবের ভিডিও সহজে ডাউনলোড করা যায় না আবার ডাউনলোড করা ভিডিও এর ফরমেট .flv (ফ্লাশ ভিডিও) থাকায় আইপড, পিএসপি বা অনান্য ভিডিও প্লেয়ারে এমনকি কম্পিউটারের সাধারণত ব্যবহৃত ভিডিও প্লেয়ারে এই ভিডিও চলে না বা অন্য ফরমেটে কনভার্ট করা সম্ভব হয় না। ডিভিডি ভিডিও সফট এ সমস্যার সমাধানে ‘ফ্রি ইউটিউব টু আইপট কনভার্টার’ সফটওয়্যার দিচ্ছে। এই সফটওয়্যারের সাহায্যে সহজে .flv ফরমেটের ভিডিওকে .MP4 ফরমেটে কনভার্ট করা এবং ডাউনলোড করা যায়। এতে এই ভিডিও আইপড, পিএসপিসহ পিসির জেটঅডিও, কুইকটাইম বা অনান্য প্লেয়ারেও চলবে। উইন্ডোজের সকল ভার্সনে ব্যবহারযোগ্য এই সফটওয়্যারটি www.dvdvideosoft.com ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি ওপেন করে এর Input file or Youtube URL containing video (http://) অংশে ইউটিউবের ভিডিও এর লিংক দিন, Output file অংশে হার্ডডিক্সের কোথায় সেভ করবেন তা Browse বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিন, Device অংশে কোন ডিভাইসের জন্য কনভার্ট করবেন তা সিলেক্ট কর“ন এবং Presets এ ভিডিও এর কোয়ালিটি নির্ধারণ করে Download and Convert  বাটনে ক্লিক করলে .MP4 ফরমেটে কনভার্ট হয়ে ডাউনলোড হবে। আর হার্ডডিক্সের ডাউনলোড করা flv ফরমেটের ভিডিও কনভার্ট করতে চাইলে Input file এর Browse বাটনে ক্লিক করে .flv ফরমেটের ভিডিও ফাইল সিলেক্ট করে Convert বাটনে ক্লিক করলেই হবে

মন্তব্যগুলো (2)Add Comment
...
লিখেছেন Mohammad Tofazzal Hossain Howlader, March 22, 2007
you tube এর video কেউ download করতে চাইলে সেটা অনলাইনেও করা যায়। এটা fire fox ব্রাউজার দিয়ে করলে convertation এর শেষে অটোমেটিক save হবে। আর internet browser দিয়ে করলে convertation এর শেষে mannually save করতে হবে। এ জন্য you tube এর যে videoটা download করতে চান, সেটার লিঙ্কটা কপি করে www.vixy.net open করে নির্ধারিত জায়গায় paste করুন। তারপর নিচ হতে যে format এ করতে চান সেটা ঠিক করে নিচে start লেখাতে click করুন। ব্যাস হয়ে গেলো।
...
লিখেছেন Harun-or-rashid, March 28, 2009
jodi apnar computer e real player setup kora thakey taholey apni easily download kortey parben. jokhon video play korben tokhon real player apni thekey option dibey download this video. oitatey click korley download hobey. porobortitey apni xilsoft softwere diye mp4, 3gp, mpg formet e convert kortey paren.

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun