ড. আব্দুল আউয়াল বিশ্ববিখ্যাত
বেল ল্যাব থেকে দেশের টানে ফিরে যেয়ে দেশের সেবায় নিজেকে উত্সর্গ করেছেন। বর্তমানে
বাংলাদেশের বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছেন ড.
আউয়াল। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষতকার কাজও করছেন। তার সুবিশাল
কর্মকান্ডগুলির সাথে শ্রোতাদের কিছুটা পরিচয় করার চেষ্টা করেছি এই সাক্ষাতকারে।
কিছুদিন আগে আমেরিকায় ভ্রমনের সময় তার সাক্ষাতকারটি ধারন করি।