|
প্রকাশিত: প্রথম আলো প্রজন্ম ডট কম ১লা ডিসেম্বর ২০০৬
নেটিজেন
বিজ্ঞানী ডট কমে বাংলাদেশি বিজ্ঞানী
ইকবাল হোসাইন চৌধুরী
বাংলাদেশের অনেক মেধাবী মুখ ফি-বছর পাড়ি জমায় ভিনদেশে| পেশার টানে সাতসমুদ্দুর তেরো নদীর ওপারে বসত গড়েন সত্যি, তবে বাংলাদেশ নামের ব-দ্বীপটা কিন্তু ঠিক থেকে যায় এসব মেধাবী মানুষের অন্তরের মধ্যখানে| সেরকমই দুজন মানুষ, প্রবাসী বিজ্ঞানী ড· মশিউর রহমান এবং ড· শফিউল ইসলাম| যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত এ দুই বিজ্ঞানী মিলে সম্পাদনা করছেন বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট বিজ্ঞানী ডট কম (biggani.com)|
বিজ্ঞানী ডট কমের মূল আকর্ষণ এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বাইরে গবেষণারত বাংলাদেশি বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবন সম্বন্ধে ওয়াকিফহাল থাকার সুযোগ| ড· আতাউল করিমসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বাংলাদেশি বিজ্ঞানীর দেওয়া অডিও সাক্ষাতকার আছে এই ওয়েবসাইটে| অডিও সাক্ষাতকারের সঙ্গে সংযুক্ত হয়েছে সেসব বিজ্ঞানীর গবেষণা প্রতিবেদন এবং সংক্ষিপ্ত জীবনীও|
ইন্টারনেট ও কম্পিউটার, বাংলা কম্পিউটিং, বিজ্ঞান, ন্যানো-প্রযুক্তি, ছোটদের জন্য বিজ্ঞান-এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে বিজ্ঞানী ডট কমের বিজ্ঞানবিষয়ক আধেয়গুলো|
ওয়েবসাইটটির দুই সম্পাদকের একজন কানাডার টেক্সটেক সলুøশনসের পরিচালক ড· শফিউল ইসলাম সম্প্রতি এসেছেন বাংলাদেশে| তিনি বলছিলেন, ‘ইন্টারনেটে ইংরেজি ভাষায় বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট অনেক আছে| কিন্তু বাংলা ভাষায় এ ধরনের লেখালেখি চোখে পড়ে খুব কম| তাই বাংলাদেশের মানুষকে আরও বিজ্ঞান এবং প্রযুক্তিমুখী করার জন্যই বাংলা ভাষায় আমরা চালু করেছি বিজ্ঞানী ডট কম|’
কৃত্রিম মাকড়সার তন্তু তৈরির প্রযুক্তির উদ্ভাবক ড· শফিউল ইসলাম আরও জানান, বিজ্ঞানী ডট কম একটি অলাভজনক ওয়েবসাইট| এই ওয়েবসাইট থেকে পাওয়া সমুদয় অর্থ ব্যয় হবে বাংলাদেশের গ্রামাঞ্চলে কম্পিউটার স্থাপন এবং সৃজনশীল কাজে|
সামনে তাঁরা বাংলাদেশের প্রাচীন পুথি এবং জনপ্রিয় লেখকদের লেখাগুলোকে ই-বুক আকারে এই ওয়েবসাইটে রাখতে চান|
ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা সম্পাদক ড· মশিউর রহমান বর্তমানে কাজ করছেন যুক্তরাষ্ট্রের মার্শাল বিশ্ববিদ্যালয়ে| তাঁর গবেষণার বিষয় তথ্যপ্রযুক্তি এবং ন্যানো প্রযুক্তি|
|
এটার জন্য আলাদ বিভাগ এবং এটাকে ubuntu help-line এর মত করে গড়ে তোলা হোক।
ধন্যবাদ