লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow বিজয়ে টাইপ করুন অর্ধায়াসে
বিজয়ে টাইপ করুন অর্ধায়াসে | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Tuesday, 27 March 2007

বিজয়ে টাইপ করুন অর্ধায়াসে

মোজাম্মেল হোসেন ত্বোহা

কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য বিজয় চমৎকার একটি সফটওয়্যার। এর রয়েছে বেশ কয়েকটি অলঙ্কারধর্মী ফন্ট এবং অত্যন্ত সহজ একটি কী-বোর্ড, যা বাংলা লেখালেখিকে করে তুলেছে অত্যন্ত সহজ এবং সুন্দর। কিন্তু বিড়ম্বনা শুরু হয় তখনই, যখন বিজয়ের মাধ্যমে একই ডকুমেন্টে বাংলা এবং ইংরেজি দুটোই টাইপ করতে হয়। বিজয়ের মাধ্যমে একই ডকুমেন্টে বাংলা এবং ইংরেজি টাইপ করার সময় প্রতিবার বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা টাইপিং মেথড পরিবর্তন করার জন্য প্রথমে কী-বোর্ড থেকে কন্ট্রোল+অল্টার+বি প্রেস করে কী-বোর্ড মোড এবং এরপর মাউস ব্যাবহার করে ফন্ট পরিবর্তন করতে হয়, যা অত্যন্ত বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। আপনি ইচ্ছে করলে এম এস ওয়ার্ডের মেনুবার বা টুলবার কাস্টমাইজ করে বারবার ফন্ট পরিবর্তনের এই ঝামেলা অনেকটাই হ্রাস করতে পারেন।

মনে করুন, আপনি ইংরেজির জন্য টাইমস নিউ রোমান এবং বাংলার জন্য সুতন্বী এম জে ফন্ট দুটি ব্যবহার করতে চান। এখন আপনি যদি এই দুটি ফন্টকে মেনুবারে বা টুলবারে শর্টকাট হিসেবে রেখে দেন, যেন প্রয়োজন হওয়া মাত্রই সেখান থেকে সরাসরি ক্লিক করতে পারেন, তাহলে আপনাকে আর প্রতিবার ফন্ট লিস্ট থেকে খুঁজে খুঁজে ফন্ট সিলেক্ট করতে হবে না। তার চেয়েও ভালো হয় আপনি যদি ফন্ট দুটোর জন্য পৃথক দুটি শর্টকাট কী অ্যাসাইন করে দেন। তাহলে আপনাকে আর মাউসে হাতই দিতে হবে না। কী-বোর্ড থেকেই সরাসরি শর্টকাট কী প্রেস করে একই সাথে কী-বোর্ড মোড এবং ফন্ট দুটোই পরিবর্তন করতে পারবেন।

আপনি যদি ফন্ট দুটোকে মেনুবারে বা টুলবারে রাখতে চান, তবে আপনাকে টুলস মেনুর কাস্টমাইজ সাবমেনুর কমান্ডস ট্যাবে যেতে হবে। এখানে ক্যাটাগরিজ থেকে ফন্টস এর উপর ক্লিক করলে ডান পাশে কমান্ডসের নিচে ফন্ট লিস্ট দেখা যাবে। সেখান থেকে টাইমস নিউ রোমান এবং সুতন্বী এম জে ফন্ট দুটিকে একটি একটি করে ড্র‌্যাগ করে মেনুবার বা টুলবারে নিয়ে বসিয়ে দিতে হবে।

আর আপনি যদি ফন্টদুটোর শর্টকাট কী তৈরি করতে চান, তবে আপনাকে টুলস মেনুর কাস্টমাইজ সাবমেনুর কমান্ডস ট্যাব থেকে কী-বোর্ড বাটনের উপর ক্লিক করতে হবে। এখানে ক্যাটাগরিজ থেকে ফন্টস এর উপর ক্লিক করলে ডান পাশে কমান্ডসের নিচে ফন্ট লিস্ট দেখা যাবে। সেখান থেকে সুতন্বী এম জে এর উপর ক্লিক করে প্রেস নিউ শর্টকাট কী বক্সে কন্ট্রোল+অল্টার+বি,এ প্রেস করে অ্যাসাইন বাটনে ক্লিক করতে হবে। একই ভাবে টাইমস নিউ রোমান এর উপর ক্লিক করে প্রেস নিউ শর্টকাট কী বক্সে কন্ট্রোল+অল্টার+বি,বি প্রেস করে অ্যাসাইন বাটনে ক্লিক করতে হবে। এবার আপনি ইংরেজি থেকে বাংলা টাইপিং মেথড পরিবর্তন করতে চাইলে জাস্ট কী-বোর্ড থেকে কন্ট্রোল+অল্টার+বি,এ প্রেস করলেই কী-বোর্ড মোড এবং ফন্ট দুটোই একই সাথে পরিবর্তিত হয়ে যাবে। আবার বাংলা থেকে ইংরেজি টাইপিং মেথড পরিবর্তন করতে চাইলেও একইভাবে কী-বোর্ড থেকে কন্ট্রোল+অল্টার+বি,বি প্রেস করে কী-বোর্ড মোড এবং ফন্ট দুটোই একই সাথে পরিবর্তন করা যাবে।

আপনি ইচ্ছে করলে কন্ট্রোল+অল্টার+বি,এ বা কন্ট্রোল+অল্টার+বি,বি এর পরিবর্তে অন্য কোন শর্টকাট কী-ও ব্যবহার করতে পারেন। তবে যে শর্টকাটই ব্যবহার করবেন, সেটার প্রথমে অবশ্যই বি রাখবেন, এরপর অন্য কোন অক্ষর ব্যবহার করবেন। কারণ কন্ট্রোল+অল্টার+বি হচ্ছে বিজয়ের কী-বোর্ড মোড পরিবর্তন করার শর্টকাট।

মেনুবার বা টুলবার কাস্টমাইজ করার সময় বা শর্টকাট কী অ্যাসাইন করার সময় একটা বিষয়ে লক্ষ রাখবেন, কাস্টমাইজ ডায়ালগ বক্সে সেভ ইন বক্সে যেন নরমাল সিলেক্ট করা থাকে। তা না হলে প্রতিটা ডকুমেন্টে কাজ করার আগে আপনাকে পৃথক পৃথক ভাবে কাস্টমাইজ করতে হবে।

Mozammel Hosain Toha
Mobile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; www.somewhereinblog.net/toha_mhblog

মন্তব্যগুলো (6)Add Comment
বিজয়ের থেকে অভ্র অনেক সোজা
লিখেছেন মুক্তা, March 27, 2007
আপনি মনে হয় অভ্র ব্যবহার করেননি। বিজয়ের থেকে অভ্র অনেক সোজা ও এইরকম ঝামেলা নেই। অভ্র সম্পূর্ণ ইউনিকোড সাপোর্ট করে। আপনি যে সংস্করণটি বলছেন তা সম্ভবত ইউনিকোড সমর্থন করেনা। এছাড়া বিজয় একটি বাণিজ্যিক সফট যার লাইসেন্স কিনতে হয়। সেই তুলনায় অভ্র ফ্রি। এছাড়া একুশেও ভাল।
বিস্তারিত পড়ুন:
http://biggani.com/content/view/37/119/
http://www.omicronlab.com/
আমি নিজেও অভ্র ব্যবহার করি - লিখেছি অন্যদের জন্য
লিখেছেন মোজাম্মেল , March 29, 2007
মুক্তা, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনার ধারণা ভুল। কারণ আমি নিজে নিয়মিত অভ্র ব্যবহার করি। আমার এই প্রবন্ধটাও অভ্র দিয়েই লেখা। বিজয় ব্যবহার করতাম আরও দুই বছর আগে। তখন এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এই বিকল্প পদ্ধতিটা উদ্ভাবন (!) করেছিলাম। যারা এখনও বিজয় ব্যবহার করেন, তাদের কাজে লাগতে পারে ভেবেই লেখাটা জমা দিয়েছি।
সবাইকে অভ্র ব্যবহার করতে উৎসাহিত করুন, বিজয় নয়
লিখেছেন ফিরোজ আলম, May 15, 2007
মোজাম্মেল ভাই, সবচেয়ে ভাল হতো আপনি সবাইকে ইউনিকোড ব্যবহার করতে উৎসাহিত করুন। কারন আমাদের ধীরে ধীরে ইউনিকোডে যেতে হবে। তাই যতো আগে আমরা ঐদিকে অগ্রসর হতে পারি সেটাই ভাল। যদিও আপনি নিজে ইউনিকোড ব্যবহার করেন তবুও বলবো আপনার সাথে সবাইকে ইউনোকড ব্যবহারে উদ্ভুদ্ধ করুন। একটি কথা আমি অভ্র কীবোর্ডের প্রচারনা করতেছিনা, আমি ইউনিকোড ব্যবহার করার কথা বলছি। ধন্যবাদ।
অভ্র খুবই ভাল
লিখেছেন Rasiklal, July 13, 2008
আমিও অভ্র ব্যবহার করে ভাল ফল পাচ্ছি। যারা ব্যবহার করেন নি, তাদেরও ব্যবহার করতে অনুরোধ জানাই। www.knowledge4all.com
অভ্রর কোনো তুলনা নাই
লিখেছেন Harun, July 28, 2008
আমিও আগে বিজয় ব্যবহার করতাম। এখন আর বিজয় ব্যবহার করি না, কারণ এখন আমার কাছে অভ্র ওনেক Easy লাগে। তাই আমি মনে করি আমাদের সবার অভ্র ব্যবহার করার দরকার। আর যারা এখনো অভ্র ব্যবহার করেন নাই তাদেরকে বলবো আপনারাও অভ্র ব্যবহার করুন।
help me
লিখেছেন sagor, November 27, 2008
অভ্র খুবই ভাল। আমি ২বছর এটি ব্যবহার কোরছি, কিন্তু কিছু কিছু সময় আমাকে আবার বিজয়ে ব্যবহার করোতে হয় কারোন- অনেক জনপ্রিয় সফটওয়্যার এখনও ইউনিকোড সমর্থন করেনা । যেমন - Adobe Photoshop এবং Microsoft Office XP এর ভগ্নাংশ ।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Saturday, 07 April 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun