|
ইয়াহু ইমেইলে পাচ্ছেন অফুরন্ত ধারণক্ষমতা |
| প্রিন্ট |
|
|
লিখেছেন ড. মশিউর রহমান
|
|
Thursday, 29 March 2007 |
|
কিছুদিন আগে মহেদী আকরাম আপনাদের সাথে rediff.com এর পরিচয় করিয়ে দিয়েছিল যেখানে আপনি পাবেন
অসীম ধারণক্ষমতার ই-মেইল ঠিকানা। মেহদী এর প্রতিউত্তরে মনে হচ্ছে তার পরের দিনই (২৭ মার্চ ২০০৭) ইয়াহু ঘোষনা করল যে ইয়াহু নিয়ে আসছে অসীম ধারণক্ষমতার ইমেইল। বর্তমানের ১ গিগাবাইট পর্যন্ত স্পেস এর সীমাবদ্ধটি তুলে নিচ্ছে। যারা ইয়াহু ইমেইল ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর বৈকি।
তবে এই যে ধারণক্ষমতার যুদ্ধ ওয়েবইমেইল কম্পানিগুলির মধ্যে চলছে এর সমাপ্তিটি কোথায় হবে। বলতে পারেন? মনে আছে ১৯৯৫ (সনটি মনে হয় ভুল হতে পারে) এর দিকে প্রথম হটমেইলের সুচনা করে এক ভারতীয়। পরে হটমেইল কিনে নেয় মাইক্রোসফট। এরপরে আসে ইয়াহু, জিমেইল ও অন্যান্যরা।
পাঠকের কাছে প্রশ্ন আপনি কোনটি ব্যবহার করেন? কোনটি ব্যবহারের পরামর্শ দেন? আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি।
[খবর সূত্র]
|
|
সর্বশেষ আপডেট ( Thursday, 29 March 2007 )
|