লগ-ইন

হোম arrow বিজ্ঞান ও প্রযু্ক্তি arrow ইয়াহু ইমেইলে পাচ্ছেন অফুরন্ত ধারণক্ষমতা
ইয়াহু ইমেইলে পাচ্ছেন অফুরন্ত ধারণক্ষমতা | প্রিন্ট |
লিখেছেন ড. মশিউর রহমান   
Thursday, 29 March 2007

কিছুদিন আগে মহেদী আকরাম আপনাদের সাথে rediff.com এর পরিচয় করিয়ে দিয়েছিল যেখানে আপনি পাবেন অসীম ধারণক্ষমতার ই-মেইল ঠিকানা। মেহদী এর প্রতিউত্তরে মনে হচ্ছে তার পরের দিনই (২৭ মার্চ ২০০৭) ইয়াহু ঘোষনা করল যে ইয়াহু নিয়ে আসছে অসীম ধারণক্ষমতার ইমেইল। বর্তমানের ১ গিগাবাইট পর্যন্ত স্পেস এর সীমাবদ্ধটি তুলে নিচ্ছে। যারা ইয়াহু ইমেইল ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর বৈকি। 

তবে এই যে ধারণক্ষমতার যুদ্ধ ওয়েবইমেইল কম্পানিগুলির মধ্যে চলছে এর সমাপ্তিটি কোথায় হবে। বলতে পারেন? মনে আছে ১৯৯৫ (সনটি মনে হয় ভুল হতে পারে) এর দিকে প্রথম হটমেইলের সুচনা করে এক ভারতীয়। পরে হটমেইল কিনে নেয় মাইক্রোসফট। এরপরে আসে ইয়াহু, জিমেইল ও অন্যান্যরা। 

পাঠকের কাছে প্রশ্ন আপনি কোনটি ব্যবহার করেন? কোনটি ব্যবহারের পরামর্শ দেন? আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি।

[খবর সূত্র]

 

 

মন্তব্যগুলো (3)Add Comment
...
লিখেছেন হৃদয়, March 30, 2007
আমি এখনও হটমেইল ব্যবহার করি। এত সব নতুন নতুন ইমেইল শিখতে সময় লাগে... তার থেকে আমার পুরান সিস্টেমই ভাল।
...
লিখেছেন এনায়েত, March 30, 2007
হটমেইল নিয়েছিলাম আইডি সেভ করার জন্য। কখনোই ব্যবহার করিনি তেমন। ইয়াহু ব্যবহার করতাম। তবে জি মেইল আসার পর ইয়াহু আর ব্যবহার করিনা। ইয়াহুর স্প্যাম ফিল্টার ততটা ভাল না। আর তাছাড়া ইয়াহু মেইল ফরওয়ার্ড করতে দেয়না । থ্রডেড ভিউয়ের কারণেই জি মেইল আমার প্রথম পছন্দ। তবে হ্যাঁ মি. হৃদয়ের কথা মানতেই হবে। অধিকাংশ ব্যবহারকারিই \'পাওয়ার ইউজার\' নন।
ইয়াহু ই আমার প্রথম মেইলিং ঠিকানা।
লিখেছেন রূদ্র রায়হান, March 06, 2008
"ইয়াহু মেইল ফরওয়ার্ড করতে দেয়না "এ ব্যাপারটা আমার বেলায় কখনও হয়নি।তাছাড়া ১০ এম,বি মধ্যে application file সেনট করতে পারছি অন্য ইয়াহুর ইউজারের কাছে।এ সুযোগটা হয়তো আর কার ও কাছে পাওয়া যায় না।বর্তমান ইয়াহু অতিথের ইয়াহু চেয়ে অনেক বেশী পাওয়ারফুল সামনের ইয়াহু আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে তা ড. মশিউর রহমান ভাইয়ের লেখাতে পরিষ্কার ভাবে উল্লেখ্য করেছেন ।সুতারাং ইয়াহু ই আমার প্রথম মেইলিং ঠিকানা।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Thursday, 29 March 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun