লগ-ইন

হোম arrow গণিত arrow গবেষনা পত্র রেফারেন্স ম্যানেজার
গবেষনা পত্র রেফারেন্স ম্যানেজার | প্রিন্ট |
লিখেছেন S M Mahbub Murshed   
Sunday, 01 April 2007

শত শত সায়েন্টিফিক পেপার পড়ে সেগুলো থেকে টুকেটাকে নোট করে, তারপর গুছিয়ে গাছিয়ে একটা পেপার লিখতে হয়। একাজে সাহায্য করতে পারে এমন একটা সফটওয়্যার যেটা নীচের দরকারী কাজগুলো করতে পারবে।

রিসার্চ পেপার ম্যানেজমেন্টের দরকারী কাজ
১। পেপার খুঁজে বের করতে সাহায্য করবে
২। পেপারের সফটকপি সেভ করে রাখবে
৩। পেপারের উপর নোট টুকে রাখতে সাহায্য করবে
৪। বিবলিওগ্রাফিক লিস্ট তৈরী করতে সাহায্য করবে, ল্যাটেক্স এবং ওয়ার্ডের জন্য
৫। বিভিন্ন ফরমেট অনুযায়ী রেফারেনস তৈরী করে দেবে

একাজের জন্য কয়েকটা কমাশিয়াল সফটওয়্যার -
কমাশির্য়াল সমাধান
১। প্রো-সাইট
২। রেফারেনস ম্যানেজার
৩। এন্ড নোট
৪। রেফওর্য়াকস

এদের মধ্যে এন্ড নোট সম্ভবত দরকারী পাঁচটি কাজই করতে পারে। রেফওর্য়াকস পারে কেবল বিবলিওগ্রাফিক লিস্ট তৈরী করতে আর বিভিন্ন রেফারেনস তৈরী করতে। বাকি গুলো নোট টোকা ছাড়া অন্যান্য কাজ গুলো করতে পারে। বিভিন্ন জায়গা থেকে একাজের জন্য ফ্রি যত সফটওয়্যার পাওয়া যায় তার তুলনামুলক একটা আলোচনা প্রকাশ করেছিলাম আমার ইংরেজী ব্লগে। সেখানে রয়েছে বিবলিওগ্রাফিক টুলের উপর এবং বিবলিওগ্রাফিক সার্চ ইঞ্জিনের উপর একটি লেখা। আপনাদের সুবির্ধাতে এখানে কয়েকটা টুলের নাম তুলে ধরলাম। পছন্দ মত বেছে নিন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।

ফ্রি সমাধান
১। জ্যাব রেফ
২। বিব ডেস্ক (শুধু ম্যাক সিস্টেমের জন্য)
৩। পি বিব
৪। পিব্লিওগ্রাফার
৫। হাইপার বিবটেক্স (মূলত কর্মাশিয়াল আরেকটি সফটওয়্যারের সাথে ব্যবহারের জন্য)

লক্ষ্য করুন রেফারেনস ম্যানেজারের কোনটাই খুব ভালো রিসার্চ পেপার খোঁজার সুবিধা দেয় না। তাই রিসার্চ পেপার খোঁজার জন্য নিচের সাইট গুলি ব্যবহার করতে পারেন।

রিসার্চ পেপার খোঁজার জন্য
ক। গুগল স্কলার
খ। এইগেওন (খোঁজার পাশাপাশি ওয়েবভিত্তিক রেফারেনস ম্যানেজের ব্যবস্থা আছে।)
গ। বিব সোনোমী
ঘ। অটো বিব
ঙ। ইনজেন্টা কানেক্ট
চ। সাইট সিয়ার
ছ। আই ত্রিপল ই এক্সপ্লোর

এগুলোর বেশীর ভাগই আমি এখনও ব্যবহার করিনি। তাই কেউ এর কোনটা ব্যবহার করে থাকলে আমাকে ছোট্ট একটি মন্তব্যের তীর ছুড়তে ভুলবেনা। মন্তব্যের তীরে বিদ্ধ হলেই বরং আমার কষ্ট করে এই লেখা তুলে ধরা সার্থক হবে।

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun