লগ-ইন

হোম arrow অন্যান্য arrow ডাকওয়ার্থ লুইস ম্যাথোড ফর ক্রিকেট ম্যাচ
ডাকওয়ার্থ লুইস ম্যাথোড ফর ক্রিকেট ম্যাচ | প্রিন্ট |
লিখেছেন মামুন ম. আজিজ   
Thursday, 05 April 2007

এভাবেই কমে যায় বেড়ে যায় ক্রিকেট খেলার রান টার্গেট...

 

ক্রিকেট প্রেমীদের নিশ্চয় মনে আছে ১৯৯২ সালের সেমিফাইনালের সেই হাস্যকর খেলাটির কথা। সেই যে সাউথ আফ্রিকার সামনে টার্গেট দেয়া হলো মাত্র এক (১) বলে ২১ রান করার। কি ভীষন প্রহসন!বৃষ্টির কারনে ঐ ম্যাচ খেলার শুরুতেই ৫ ওভার করে কমিয়ে ৪৫ ওভারে নামানো হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ড করে ২৫২। জবাবে সাউথ আফ্রিকা যখন ৪২.৫ ওভারে ছয় (৬) উইকেটে ২৩১ রান তখন আবার নামে বৃষ্টি। সেই বৃষ্টি শেষে যখন খেলা শুরু হলো তখন Most Productive Overs (MPO) method, (the target for the team batting second, when their innings is reduced to x overs, is the sum of the x highest scoring overs of the team that batted first) অনুসারে  ১ বলে সাউথ আফ্রিকাকে করতে বলা হলো অসম্ভব স্কোর ২১ রান। তখন ঐ এম পি ও রুল ই চলতো। অন্য সময় ছিল আরেক নিয়ম  Average Run Rate (ARR) method ( the team with the higher average number of runs per over faced is declared the winner)
এই সব নিয়মের মাঝে সমতার বা নায্যতার বিস্তর অভাব।

যে কারনেই ১৯৯৭ সাল থেকে এরকম খর্বিত ওভারে ম্যাচের জয় পরাজয় নির্ধারনের জন্যে ওয়ান ডে ক্রিকেটে নতুন এক নিয়মের প্রচলন ঘটানো হয় যার নাম উহার আবিস্কারক দুজনের নামানুসারে রাখা হয়েছে ডাকওয়ার্থ লু্ইস ম্যাথোড। দুজনের মধ্যে ফ্রাঙ্ক ডাকওয়ার্থ একজন পরিসংখ্যান উপদেষ্টা এবং টনি লুইস ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অংকের শিক্ষক। দুজনেই ইংল্যান্ডের অধিবাসী।

নিচে এই ডাকওয়ার্থ লুইস ম্যাথোডের মূল পদ্ধতি আলোচনা করাই আমার মূল উদ্দেশ্য।

 

 

 

ডাকওয়ার্থ লুইস ম্যাথোডঃ

 

It is based around the fact that batting sides have two types of resources with which to score their runs - wickets and overs - and that their potential for run scoring depends on both these resources

তাদের দুজনের মূল আবিষ্কার ছিল একটি বিশেষ ফাংশন। যেটিকে তারা প্রকাশ করেছে P(u,w)  দিয়ে।
ফাংশন টি একটি দলকে একটি ইনিংসে যত রান করতে হবে তার আনুপাতিক গড় প্রকাশ করে। যেখানে  u = যত ওভার বল বাকী আছে আর w = যত উইকেট আউট হয়েছে

ব্যবসায়িক গোপনীয়তার কারনে এই ফাংশন আবিষ্কারের মূল তারা গোপন রেখেছেন এবং uw এর  সিলেকটেড কিছু মানের জন্যে ঐ ফাংশনের একটি টেবিল তৈরী করেছেন। সেই টেবিলটিই বিভিন্ন ওভার আর উইকেটের সাপেে দুই দলেই ব্যাটিংয়ের রিসোর্স পারসেন্টেজ এর ধ্র“ব মান দেযা থাকে । ক্যালকুলেশনের সময় এখান থেকে মান নেয়া হয়

 

 

Table 1: An excerpt of the 2002 Duckworth-Lewis table ( precise)
Overs left \ Wkts lost 0 2 5 7 9 10
50 100.0 85.1 49.0 22.0 4.7 0.0
40 89.3 77.8 47.6 22.0 4.7 0.0
30 75.1 67.3 44.7 21.8 4.7 0.0
20 56.6 52.4 38.6 21.2 4.7 0.0
10 32.1 30.8 26.1 17.9 4.7 0.0
0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0

(ওভার বাই ওভার আরও বিস্তারিত চার্ট এর জন্য ক্লিক করুন d-l_table)

অবশিষ্ট রিসোর্স  এর মান নির্ধারনঃ

The statistics in the table implicitly show the tactics and the way the game is played

যখন একটি টীম ব্যাটিং শুরু করে প্রথম ইনিংসে তখন তার পূর্ণ ১০ উইকেটই অবশিষ্ট থাকে আর খেলাও ৫০ ওভার হবে ধরে নেয়া হয়। মানে
u= ৫০
w=০

P(50,0)=100%

অর্থাৎ রিসোর্স এভেইলেবল হচ্ছে ১০০%।
ওভার যত কমবে আর উইকেট যত আউট হবে দলের রিসোর্স পার্সেন্টেজের এভেইলএবিলিটি তত কমেবে। যা টেবিল নির্দেশ করে।

কোন দল যদি ১০০% রিসোর্স নিয়ে খেলতে নামার পরে যদি w wickets পরে যায় যখন বাকী থাকে আরও ঁ১ ওভার এবং তারপর খেলা বন্ধ থাকে  এবং আবারর খেলা শুরু u1  এবং তখন বাকী থাকে u2  তাহলে ওভার
তাহলে দলের হারানো রিসোর্সের পার্সেন্টেজ হবে

P(u1,w) - P(u2,w)

উদাহরন সরূপ। ৫০ ওভারের খেলায় ২০ ওভার পরে দল ২ উইকেট হারায় এবং তারপর বুষ্টিতে বা কোন কারনে খেলা ১০ ওভার বন্ধ থাকে । এবং তারপর আবার শুর হয়। তাহলে সেেেত্র তাদের হারানো রিসোর্স হবে
 

P(30,2) - P(20,2)=68.2-54.1= 14.2% ( টেবিল থেকে মান নিয়ে)

১০০% রির্সোস নিয়ে খেলতে নামার পরে হারালো ১৪.২% তাহলে তাদের বর্তমান রিসোর্স হবে (১০০-১৪.২)%= ৮৫.৮%

 

টার্গেট নির্ধারনঃ

পরে ব্যাটিং যে দল করবে মূলত টার্গেট নির্ধারন করা হবে তার জন্যেই। এই টার্গেট নির্ধারণ নির্ভর করে মূরত রিসোর্স পারসেন্টেজের উপরেই।
যদি প্রথম দল এর যে পরিমাণ রিসোর্স থাকবে ২য় দলেরও  ঠিক তাই থাকে তবে কোন কাটচাটের কিন্তু প্রযেজনই হবেনা। যা টাগেট তাই থাকবে।
একটা উদাহরণ দিয়ে শুর করি। তাহলে বোঝা সহজ হবে।
 
মনে করি, প্রথম দলের মোট রান হয় ৫০ ওভারে ২০০ ( যে কোন উইকেটে)।
পরের দলের জন্যে তাহলে রিসোর্স পারসেন্টেজ হবে=১০০%
দ্বিতীয় দল যদি ৩০ ওভারে ৫ উইকেট হারায় এবং তারপর আগের উদাহরনের মতোই ১০ ওভার খেলা বন্ধ থাকে তবে  রিসোর্স বাকী থাকলো

P(20,5)=40.0%

১০ ওভার পরে খেরা শুরর সময় রিসোর্স থাকবে বাকী P(10,5)=27.5%তাহলে হারানো রিসোর্স P(20,5)-P(10,5)=12.5%

তাহলে  টীমের এভেইলএবল রিসোর্স হবে (১০০-১২.৫)% মানে ৮৭.৫%। অর্থাৎ দ্বিতীয় ব্যাটিং দলের নতুন টার্গেট এই অনুপাতেই হবে।
তাহলে দ্বিতীয় দলের টার্গেট ফিক্সড হবে
(২০০ এর ৮৭.৫%)
= ২০০ এর ৮৭.৫/১০০ = ১৭৫ রান

সরল সূত্র দিয়ে প্রকাশ করলে ,
দ্বিতীয় দলের টার্গেট/প্রথম দলের টার্গেট =রিসোর্স প্রথম দলের/ রিসোর্স দ্বিতীয় দলের ... ... ...(সূত্র ১)

এই সরলীকরণ সূত্র দিয়ে ই সব হিসেব হবে না। কারন উপোরক্ত আলোচনা একধরনের কনডিশন প্রকাশ করেছে। আরও ভিন্ন কনডিশনও হতে পারে।

 

অবস্থাঃ

মোট  ৪ ধরনের হতে পারে  খর্বিত ম্যাচের ধরনৃ

১) প্রথম দল স্বাভাবিক পুরো খেলবে। দ্বিতীয় দলের ওভার কর্তন হবে কোন ইন্টারাপশানে ( বৃষ্টি হতে পারে)


২) প্রথম দলের খেলার শুরুতেই  বাধার কারনে কিছু ওভার কমিয়ে খেলা ফিক্সড হলো কিন্তু দ্বিতীয় দলের আবার পুনরায় ওভার কমানোর প্রয়োজন হতে পারে। ( এ েেত্র উদাহরনটির মতোই সব থাকবে  তবে প্রথম দলের রিসোর্স এভেইলএবল ধরা হবে যত ওবারের খেলা তত হিসেব করে )


৩) প্রথম দলের খেলার মাঝে বাধার কারনে কিছু ওভার কমিয়ে দু দলের জন্যে সমান ওভার দেয়া হতে পারে। এ েেত্র ২য় দলের রিসোর্স পারসেন্টেজ বেশী হয়ে যাবে।


৪) প্রথম দলের খেলার শুরুতেই  বাধার কারনে কিছু ওভার কমিয়ে দু দলের জন্যে সমান ওভার দেয়া হতে পারে। (সেেেত্র রিমেইনংি ওভারে রিসোর্স ই উভয় দলের জন্যে ধরা হবে। এবং দুই দল একই ওভারে খেললে কোন টার্গেট পরিবর্তন হবেনা।)

এই কারনে আরেকটু জটিল করে সূত্র প্রকাশ করা হয়েছে

ধরি , ‘র১’ = প্রথম দলের জন্য এভেইলেবল রিসোর্স
‘র২’= দ্বিতীয় দলের জন্যে এভেইলেবল রিসোর্স

এখন

ক)যদি র১ >র২ হয় অর্থাৎ  অবস্থা ১ ও ২ এর জন্যে সূত্র ১ এর সরল নিয়মই যথেষ্ট

খ)যদি র১=র২ হয়  অর্থাৎ অবস্থা ৪ এর জন্যে টার্গেট কোন পরিবর্তন হবেনা।

গ) যদি র১< র২ হয় অর্থাৎ অবস্থা ৩ এর জন্যে কিছূ পরিবর্তন আসবে সূত্রে।
নিচে সেটা আলোচনা করা হলো---

গ এর  ক্ষেত্র প্রথম টীম অসুবিধায় পড়ছে কিন্তু সরল ( ১ম সূত্র ) মতে ২য় দলের রান টার্গেট বৃদ্ধি না পেয়ে কমে যাবে বিধায় যথার্থ হবেনা।
এ ক্ষেেত্র একটি এভারেজ রান ধরা হয় এবং সূত্র হবে

২য় দলের টার্গেট = ১ম দলের রান + এভারেজ রান ( প্রথম দলের রিসোর্স %- ২য় দলের রিসোর্স %)... ... ...(সূত্র ২)
যেখানে এভারেজ রান ধরা হতো পূর্বে ২২৫( ৫০ ওভারের ওয়ানডের জন্যে)। বর্তমানে অবশ্য ২৩৫রানে  এ আপডেট করা হয়েছে ।



একটি উদাহরণ দিলে সহজতর হবে,
একটি দল ২৫ ওভারে ২ উইকিটে ১৫০ রান করার পর ৃবষ্টিতে খেলা থেমে গেলো যদিও খেরার কথা ছিল ৫০ ওভার। এর পর আর প্রথম দলের খেলা হলোনা। দ্বিীয় দলকে বৃষ্টির পরে ২৫ ওভার খেলার জন্যে বরা হলো । তাহলে ২য় দলের টার্গেট কত হবে?
টেবিল অনুসারে ২৫ ওভারে বাকী আছে ২ উইকেট লস্টে বিধায় অবশিষ্ট রিসোর্স ছিল ৬৮.১%
তাহলে তারা রিসোর্স ব্যবহার করেছে মাত্র (১০০-৬৮.১)% বা ৩৮.২%

২য দলের শুরতে কোন উইকেট লস্ট না হওয়ায় রিসোর্স এভেইলেবল হবে ৬৮.৭% 
২য় টীমের তাহলে ১ম টীম অপো ( ৬৮.৭-৩৮.২)% বা ৩০.৫% রিসোর্স বেশী আছে।
তাই ১ম দলের চেয়ে  টার্গেট বেশী হবে (২২৫ এর৩০.৫%) বা ৬৮.৬৩
তাহলে ২য় দলের টার্গেট = ১৫০+৬৮.৬৩=২১৯

তাহলে দেখা যাচ্ছে

২য় দলের টার্গেট = প্রথম দলের টার্গেট(র২%/র১%) ,  যখন র১>র২


২য় দলের টার্গেট = প্রথম দলের টার্গেট,                   যখন র১=র২


২য় দলের টার্গেট = প্রথম দলের টার্গেট+ এভারেজ রান(র১% - র২%) ,  যখন র১<র২

 

---এবার আমরা ডার্কওয়ার্থ লুইস ম্যাথোডে যদি ১৯৯৯২ সালের সেই সেমিফাইনালটি র টার্গেট ফিক্সড করে দেখতে চাই তবে দেখা যাবে,

প্রথমেই ৪৫ ওভার ফিক্সড হওয়ায় উভয় টীমের রিসোর্স হবে ৯৫% ( টেবিল হতে)

র১= ৯৫%=.৯৫
র২= ৯৫%-৬.৮%  , ( ২.১ ওভার বাকী ৬উইকেট লস্ট তাই ৬.৮% হারানো রিসোর্স)

সুতরাং টার্গেট= ২৫২ (( .৯৫-.০৬৮)/.৯৫) = ২৩৩.৯=২৩৪

তাহলে দেখা যাচ্ছে এক বলে সাউথ আফ্রিকাকে ২১ রানের পরিবর্তে মাত্র তিনরান করার টার্গেট দেয়া হতো যদি তখন ডার্কওয়ার্থ লুইস ম্যাথোড থাকত। যা অনেকটাই বাস্তবিক।

 

Mamun M. Aziz

01819293169

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

http://mamunmaziz.googlepages.com/

http://www.somewhereinblog.net/pothe_potheblog

 

 

 
মন্তব্যগুলো (1)Add Comment
...
লিখেছেন এনায়েত, April 06, 2007
ভাল আর্টিকেল। পথিক আপনি চালিয়ে যান।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Thursday, 05 April 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun