লগ-ইন

হোম arrow কিভাবে কাজ করে arrow বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই
বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Friday, 13 April 2007

বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই

মোজাম্মেল হোসেন ত্বোহা

কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য দুটি জিনিসের দরকার হয় - একটি হল বাংলা ফন্ট এবং অন্যটি হল সফটওয়্যার। ফন্টগুলোর আকার বেশ ছোট হয়, কাজেই এগুলো বহন করা কোন সমস্যা নয় - সাধারণ ফ্লপি ডিস্কেটে করেই এগুলো বহন করা যায় বা প্রয়োজনে চট করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়। কিন্তু সমস্যা হয় সফটওয়্যারগুলোর ক্ষেত্রে। এগুলোর আকার যথেষ্ট বড় হতে পারে। কাজেই ইন্টারনেটের স্পীড কম থাকলে এগুলো ডাউনলোড হতেও অনেক সময় নেয়। এখন আপনাকে যদি কখনও এমন কোন কম্পিউটার ব্যবহার করতে হয়, যেখানে শুধু বাংলা ফন্ট আছে কিন্তু কোন সফটওয়্যার নেই, তাহলে? চিন্তিত হওয়ার কিছু নেই - মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট সিম্বল অপশনটির মাধ্যমে কোন সফটওয়্যার ছাড়াই আপনি বাংলা লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবেন।

মনে করুন, আপনার কাছে সুতন্বী এম জে ফন্টটি আছে। কিন্তু এই ফন্টে বাংলা লেখার জন্য যে বিজয় কী-বোর্ড প্রয়োজন, সেটি নেই। এখন আপনি যদি বিজয় সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র সুতন্বী এম জে দ্বারা বাংলা টাইপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে এম এস ওয়ার্ডের মেনুবার থেকে Insert > Symbol এ ক্লিক করতে হবে। এরফলে যে উইন্ডোটি আসবে, সেখানকার Font ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Sutonny MJ সিলেক্ট করতে হবে। এরফলে আপনি সুতন্বী এম জে ফন্টটির ক্যারেক্টার ম্যাপ দেখতে পাবেন। এবার আপনি যে বর্ণটি টাইপ করতে চান, সেই বর্ণটি সিলেক্ট করে Insert বাটনের উপর ক্লিক করুন অথবা বর্ণটির উপর ডাবল ক্লিক করুন। এখন আপনি যদি Close বাটনে ক্লিক করে এম আএস ওয়ার্ডের মূল উইন্ডোতে ফিরে যান, তাহলে দেখবেন যে আপনার ক্লিক করা বর্ণটি সেখানে টাইপ করা হয়ে গেছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি বর্ণের পর বর্ণ, শব্দের পর শব্দ, এমনকি বাক্যের পর বাক্য টাইপ করে যেতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই।

এই ক্যারেক্টার ম্যাপের একটা অসুবিধা হল, এতে বর্ণগুলো , বিজয় কী-বোর্ডের লে-আউটের পরিবর্তে অ্যসকি কোড অনুযায়ী সাজানো থাকে। তাই প্রথম প্রথম প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তবে কয়েক দিন ব্যবহার করলেই অভ্যাস হয়ে যাবে। আরেকটি ব্যাপার হল, উপরে আমি শুধু ইনসার্ট সিম্বল ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার কথা বলেছি। কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য যেকোন ওয়ার্ড প্রসেসরে যেমন ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে বা অন্য যেকোন প্রোগ্রামে এই পদ্ধতি ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন। তবে এরজন্য আপনাকে ইনসার্ট সিম্বলের পরিবর্তে Start > All Programs > Accessories > System Tools > Character Map চালু করতে হবে। এবার যেসব বর্ণ আপনি টাইপ করতে চান, সেগুলো সিলেক্ট করে সিলেক্ট বাটনের উপর ক্লিক করুন অথবা সেসব বর্ণের উপর ডাবল ক্লিক করুন। এরফলে বর্ণগুলো Characters to copy টেক্সট বক্সে জমা হবে। এবার Copy বাটনে ক্লিক করলেই সেগুলো কপি হয়ে যাবে। এরপর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেখানে প্রয়োজন, সেখানে গিয়ে পেস্ট  করে দিতে হবে। পদ্ধতিটা নিঃসন্দেহে চূড়ান্ত রকমের বিরক্তিকর। কিন্তু সফটওয়্যার না থাকলে এ ছাড়া আর উপায় কী!

Mozammel Hosain Toha

Sirte - Libya

Mobile : +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ;'; document.write( '' ); document.write( addy_text76629 ); document.write( '<\/a>' ); //-->\n স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।  http://tohamh.googlepages.comwww.somewhereinblog.net/toha_mhblog

মন্তব্যগুলো (6)Add Comment
...
লিখেছেন ড. মশিউর রহমান, April 13, 2007
এছাড়া অনলাইনে কিংবা অফলাইনে ওয়েব ব্রাউজার (internet explorer কিংবা ফায়ারফক্স আতীয়) দিয়ে সরাসরি বাংলায় লিখতে পারবেন কোন সফট ছাড়াই
http://bnwebtools.sourceforge.net/

বিস্তারিত পড়ুন:
http://biggani.com/content/view/36/64/
...
লিখেছেন Masud Parves, April 16, 2007
`vizb Avwg character Map BDR K‡i wjLwQ
...
লিখেছেন Masud Parves, April 16, 2007
what happened i have given copy and paste but there are horrible ENGLISH words instead of BANGLA..??
...
লিখেছেন ড. মশিউর রহমান, April 16, 2007
আপনি "সুতনী" ফন্ট ব্যবহার করে বাংলায় লিখেছেন তাই এই অবস্থা। ইউনিকোডে লিখুন, কোন সমস্যা হবেনা। বিজ্ঞানী.com সম্পূর্ণ ইউনিকোডে তৈরী। বিস্তারিত পড়ুন আমাদের বাংলা কম্পিউটিং বিভাগের প্রবন্ধগুলি।
Type in Bangla
লিখেছেন Ananta Kumar Debnath, April 19, 2007
pl. inform how we copleat Type in Bangla?
begali type
লিখেছেন Kapil Biswas, July 21, 2007
How can I type bangla, if the system neither has sutoni or any other bangla font nor any bengali software like bornosoft or page maker?

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 25 April 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun