লগ-ইন

হোম arrow পদার্থবিদ্যা arrow বেশী বেশী RAM লাগালেই কি কম্পিউটারের গতি বেড়ে যায়
বেশী বেশী RAM লাগালেই কি কম্পিউটারের গতি বেড়ে যায় | প্রিন্ট |
লিখেছেন Samir Halder   
Sunday, 15 April 2007

বিশেষ কিছু কার্যক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত RAM (random access memory) এর জন্য আপনার কম্পিউটারকে দ্রুত গতির মনে হবে।  virtual memory manager (VMM) নামক অপারেটিং সিস্টেম এর একটি অংশের জন্য RAM একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনি যখন একটি ওয়ার্ড প্রসেসর বা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করেন তখন আপনার কম্পিউটারের মাইক্রোপ্রসেসর প্রয়োজনীয় এক্সিকিউটেবল ফাইলগুলোকে হার্ড ডিস্ক থেকে RAM-এ এনে রাখে। বড় বড় প্রোগ্রাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এর ক্ষেত্রে এই EXE ফাইলের সাইজ মোটামুটি ৫ মেগাবাইট জায়গা নেয়। মাইক্রোপ্রসেসর কিছু সেয়ার্ড DLL (ডায়নামিক লিংক লাইব্রেরী)-অর্থাৎ কয়েকটি এ্যাপ্লিকেশন ব্যবহার করে এমন কিছু সেয়ার্ড কোড-ফাইলও RAM এ রাখে। এই DLL ফাইলগুলোর সাইজ মোটামুটি ২০ থেকে ৩০ মেগাবাইট হতে পারে। তারপর আপনি যে ফাইলগুলো দেখতে চান, মাইক্রোপ্রসেসর সেই ডাটা ফাইলগুলো লোড করে। আপনি যদি কয়েকটি ডকুমেন্ট ফাইল ওপেন করেন বা অনেক গ্রাফিক্স সম্বলিত কোন ওয়েব পেইজ ওপেন করেন তবে এতে আপনার লাগবে কয়েক মেগাবাইট। সুতরাং সাধারণ এ্যাপ্লিকেশন চালানোর জন্য ১০ থেকে ৩০ মেগাবাইট RAM প্রয়োজন। আমার কম্পিউটারে যেকোন সময়ে সাধারনত নীচের এ্যাপ্লিকেশনগুলো চলতে থাকে: 

  • একটি ওয়ার্ড প্রসেসর
  • একটি স্প্রেডশীট
  • একটি ডস প্রম্পট
  • একটি ই-মেইল প্রোগ্রাম
  • একটি ড্রয়িং প্রোগ্রাম
  • তিন-চারটি ব্রাউজার উইন্ডো
  • একটি ফ্যাক্স প্রোগ্রাম
  • একটি টেলনেট সেশন

এই সকল এ্যাপ্লিকেশনের পাশাপাশি ওপারেটিং সিস্টেম নিজেও বেশ ভালই জায়গা নেয়। এই সকল প্রোগ্রাম মিলে একসাথে ১০০ থেকে ১৫০ মেগাবাইটসএর মত RAM দখল করে। কিন্তু আমার কম্পিউটারে মাত্র ৬৪ মেগাবাইটস RAM লাগানো আছে।

ভার্চুয়াল মেমোরী ম্যানেজার এই অতিরিক্ত জায়গার ব্যবস্থা করে। VMM লক্ষ্য রাখে RAM এর দিকে এবং এই মুহূর্তে দরকার নেই এমন কিছু RAM এর অংশ খুঁজে বের করে এবং এগুলোকে হার্ড ডিস্ক এর সোয়াপ ফাইল নামক এক জায়গায় রাখে। উদাহরণস্বরূপ ধরুন, আমার ই-মেইল প্রোগ্রাম ওপেন আছে, যদিও ই-মেইলে আমি ৪৫ মিনিট ধরে কোন কাজ করছি না। অতএব, VMM ঐ ই-মেইল প্রোগ্রামের EXE, DLL এবং ডাটা ফাইলের জন্য সব বাইটস হার্ড ডিস্কে সরিয়ে ফেলে। একে বলে প্রোগ্রামটিকে সোয়াপিং আউট করা। পরেরবার যখন আমি ই-মেইল প্রোগ্রামটিতে ক্লিক করবো, VMM হার্ড ডিস্ক থেকে ই-মেইল প্রোগ্রামের সব বাইটস সোয়াপ ইন করবে এবং হয়ত এই প্রসেসের মধ্যে কিছু সোয়াপ আউটও করবে। RAM এর চেয়ে যেহেতু হার্ড ডিস্ক তুলনামুলকভাবে ধীর গতিসম্পন্ন, বিভিন্ন প্রসেস সোয়াপ ইন এবং আউট করতে বেশ ভালো সময় ব্যয় হয়।

যদি আপনার খুব অল্প পরিমাণ(ধরুন ১৬ মেগাবাইটস) RAM থাকে তবে কাজ সম্পন্ন করার জন্য VMM সবসময়  কিছু না কিছু সোয়াপ ইন এবং আউট করতে থাকবে। সেখেত্রে মনে হবে আপনার কম্পিউটার হামাগুড়ি দিয়ে চলছে। আরও RAM লাগানোর সাথে সাথে একটি সময় আপনি পাবেন যখন নতুন প্রোগ্রাম লোড করার সময় বা উইন্ডো পরিবর্তন করার সময় আপনি সোয়াপিং শুধুমাত্র বুঝতে পারবেন। আপনি যদি কম্পিউটারে ২৫৬ মেগাবাইটস RAM লাগিয়ে থাকেন তবে VMM পর্যাপ্ত জায়গা পাবে এবং আপনি এর কোনকিছু সোয়াপিং করা কখোনও দেখতে পাবেন না। খুব দ্রুত কাজ করবে সবকিছু। এরপরও আপনি যদি কম্পিউটারে আরও RAM লাগান কোন প্রভাব দেখতে পাবেন না।

কিছু এ্যাপ্লিকেশন(যেমন: ফটোশপ, অনেক কম্পাইলার, বহু ফিল্ম এডিটিং এবং এ্যানিমেশন প্যাকেজ) এ কাজ করার জন্য প্রচুর RAM দরকার হয়। আপনি যদি খুবই কম RAM সম্পন্ন কোন কম্পিউটারে এসব এ্যাপ্লিকেশন চালান তবে তারা সারাক্ষনই সোয়াপ করবে এবং খুবই ধীর গতিতে চলবে।  সোয়াপিং দূর করার মত যথেষ্ট RAM লাগিয়ে আপনি গতি অনেক বাড়িয়ে দিতে পারেন। পর্যাপ্ত পরিমান RAM  লাগিয়ে এই ধরনের প্রোগ্রাম আপনি ১০ থেকে ৫০ গুণ দ্রুত চালাতে পারবেন!

[বি:দ্র: এই অংশটি howstuffworks.com থেকে অনুবাদ করা হয়েছে।] 

মন্তব্যগুলো (6)Add Comment
মন্তব্য
লিখেছেন মারুফ, April 16, 2007
ফটোশপ, ফিল্ম এডিটিং এবং এ্যানিমেশন প্যাকেজ এর জন্য কত RAM দরকার তা কিন্তু বলেননি।
...
লিখেছেন Masud Parves, April 16, 2007
256 is enough for them.
If you have 512 that is better
...
লিখেছেন মুস্তাফা, April 30, 2007
আন্টিভাইরাস প্রোগরাম বিশেষ করে McAfee antivirus ইত্যাদির জন্য অত্যাধিক পরিমান RAM প্রয়োজন। তাছাড়া মুধু Windows vista র জন্য minimum Ram requirement 512 Mega Byte.তাই 1 Giga Byte RAM সবচেয়ে ভাল হয়। মাল্টিইমিডিয়া জাতীয় কাজের জন্য আরোও বেশি RAM হলে ভাল হয়।
যত গুড় তত মিঠে
লিখেছেন মোঃ আতাউর রহমান আতা, July 26, 2007
বাংলায় একটা কথা আছে- যত গুড় তত মিঠে। তো আমার মনে হয় আপনারা যত বেশী RAM ব্যবহার করবেন ততই ভাল ।
Spech about RAM
লিখেছেন Ananta Meechanical Engg., September 10, 2007
Thanks for better idea. Write more thing which destroyed our rumour.
RAM কতটুকু দরকার...
লিখেছেন সমীর, May 03, 2008
‍"যত গুড় তত মিঠা" কথাটা শুনে সেই এস.এস.সি তে পদার্থবিদ্যার একটা কথা মনে পরে গেল: শ্রাব্যতার সীমা। এই শব্দেতর(সবথেকে কম কম্পাঙ্ক, ২০ হার্টজ) এবং শব্দত্তোর তরঙ্গ(সবথেকে বেশী কম্পাঙ্ক, ২০,০০০ হার্টজ)। এটি হচ্ছে মানুষের বোধগম্য সীমা। এখন তরঙ্গের কম্পাঙ্ক যদি বাড়াতে বাড়াতে ২০,০০০ হার্টজ পার করে ফেলা হয় তাহলে মানুষ বুঝতে পারবে না আবার কমাতে কমাতে যদি ২০ হার্টজ এর নীচে নেয়া হয় তাহলেও বুঝতে পারবে না।

যাই হোক আসল কথায় আসি:

প্রতিটি এ্যাপ্লিকেশন যেমন: ফটোশপ, থ্রী ডি ষ্টুডিও ম্যাক্স, অফিস ২০০৭ আবার প্রোগ্রামিং এর জন্য: নেট বিন আই.ডি.ই., ইকপ্লিস আই.ডি.ই., ওরাকল ডাটাবেইস সার্ভার ইত্যাদি ইত্যাদি ইনস্টল করার জন্য কিন্তু সুনির্দিষ্ট কিছু কনফিগারেশন বলা থাকে ম্যানুয়ালে। সব এ্যাপ্লিকেশনের স্পেসিফিকেশন বর্ণনা করার থেকে ম্যানুয়াল দেখে নিলে সবচেয়ে ভালো। আর এগুলোতে কিন্তু শুধুমাত্র RAM ই যে সব তা কিন্তু না, হয়ত প্রসেসর এর পাওয়ার টাও একটা ব্যাপার, আবার এ.জি.পি কার্ড বা ভিডিও মেমোরী ও লাগে অনেক গেইম খেলতে। দেখা গেলো আপনি RAM লাগালেন কিন্তু প্রসেসর এর পাওয়ার বা ভিডিও মেমোরী ঠিকমত নেই, তাহলে কিন্তু হবে না। সুতরাং ম্যানুয়াল দেখে নেয়াটা সব থেকে ভালো। তবে হ্যা এই সব স্পেপাল এ্যাপ্লিকেশন না চালালে শুধুমাত্র অফিস, উইন্ডোজ এক্সপি, ইন্টারনেট ব্রাউজার, এক্রোব্যাট রিডার/রাইটার ইত্যাদি নিয়ে ২৫৬ মেগাবাইট RAM যথেষ্ট। অবশ্য ইদানিং কালের অধিকাংশ ক্লোন কম্পিউটারে বিশেষ কিছু মডেলের মাদারবোর্ড(খুবই জনপ্রিয়) এ ভিডিও RAM বিল্ট ইন করা থাকে যা RAM থেকে শেয়ার করে। ঐ ক্ষেত্রে একচুয়াল RAM কিন্তু কমে যায়।

আর ভিডিও এডিটিং বা এনিমেশন এ কাজ করতে হয়ত কেউ কেউ এ্যাপল এর ব্র্যান্ড মেশিন কেনার পরামর্শও দিতে পারে। তবে ক্লোন কম্পিউটার থেকে টাকা পয়সা হয়ত একটু বেশী খরচ করা লাগতে পারে।

বি:দ্র: RAM বাংলায় টাইপ করা যাচ্ছে না কেনো কেউ কি বলবেন। 'র' এর পরে য-ফলা দিলেই কেমন যেনো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Sunday, 15 April 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun