|
বিশেষ কিছু কার্যক্ষেত্রে একটি
নির্দিষ্ট সীমা পর্যন্ত RAM
(random access memory) এর জন্য আপনার
কম্পিউটারকে দ্রুত গতির মনে হবে। virtual memory manager (VMM) নামক অপারেটিং
সিস্টেম এর একটি অংশের জন্য RAM একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনি যখন একটি ওয়ার্ড প্রসেসর বা একটি
ইন্টারনেট ব্রাউজার ওপেন করেন তখন আপনার কম্পিউটারের মাইক্রোপ্রসেসর প্রয়োজনীয় এক্সিকিউটেবল ফাইলগুলোকে হার্ড
ডিস্ক থেকে RAM-এ এনে রাখে। বড় বড় প্রোগ্রাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড
বা এক্সেল এর ক্ষেত্রে এই EXE ফাইলের সাইজ
মোটামুটি ৫ মেগাবাইট জায়গা
নেয়। মাইক্রোপ্রসেসর কিছু সেয়ার্ড DLL (ডায়নামিক লিংক
লাইব্রেরী)-অর্থাৎ কয়েকটি এ্যাপ্লিকেশন ব্যবহার করে এমন কিছু সেয়ার্ড কোড-ফাইলও RAM এ রাখে। এই DLL ফাইলগুলোর সাইজ মোটামুটি ২০ থেকে ৩০ মেগাবাইট হতে
পারে। তারপর আপনি যে ফাইলগুলো দেখতে চান, মাইক্রোপ্রসেসর সেই ডাটা ফাইলগুলো
লোড করে। আপনি যদি কয়েকটি ডকুমেন্ট ফাইল ওপেন করেন বা অনেক গ্রাফিক্স সম্বলিত
কোন ওয়েব পেইজ ওপেন করেন তবে এতে আপনার লাগবে কয়েক মেগাবাইট। সুতরাং সাধারণ
এ্যাপ্লিকেশন চালানোর জন্য ১০ থেকে ৩০ মেগাবাইট RAM প্রয়োজন। আমার কম্পিউটারে যেকোন
সময়ে সাধারনত নীচের এ্যাপ্লিকেশনগুলো চলতে থাকে:
- একটি ওয়ার্ড প্রসেসর
- একটি স্প্রেডশীট
- একটি ডস প্রম্পট
- একটি ই-মেইল প্রোগ্রাম
- একটি ড্রয়িং প্রোগ্রাম
- তিন-চারটি ব্রাউজার উইন্ডো
- একটি ফ্যাক্স প্রোগ্রাম
- একটি টেলনেট সেশন
এই সকল এ্যাপ্লিকেশনের পাশাপাশি
ওপারেটিং সিস্টেম নিজেও বেশ ভালই জায়গা নেয়। এই সকল প্রোগ্রাম মিলে একসাথে ১০০
থেকে ১৫০ মেগাবাইটসএর মত RAM দখল করে।
কিন্তু আমার কম্পিউটারে মাত্র ৬৪ মেগাবাইটস RAM লাগানো আছে।
ভার্চুয়াল মেমোরী
ম্যানেজার এই অতিরিক্ত জায়গার ব্যবস্থা করে। VMM লক্ষ্য রাখে RAM এর দিকে এবং
এই মুহূর্তে দরকার নেই এমন কিছু RAM এর অংশ খুঁজে বের করে এবং এগুলোকে হার্ড ডিস্ক এর সোয়াপ ফাইল নামক এক জায়গায় রাখে।
উদাহরণস্বরূপ ধরুন, আমার ই-মেইল প্রোগ্রাম ওপেন আছে, যদিও ই-মেইলে আমি ৪৫ মিনিট
ধরে কোন কাজ করছি না। অতএব, VMM ঐ ই-মেইল
প্রোগ্রামের EXE, DLL এবং ডাটা ফাইলের জন্য সব বাইটস হার্ড
ডিস্কে সরিয়ে ফেলে। একে বলে প্রোগ্রামটিকে সোয়াপিং আউট করা। পরেরবার যখন
আমি ই-মেইল প্রোগ্রামটিতে ক্লিক করবো, VMM হার্ড ডিস্ক
থেকে ই-মেইল প্রোগ্রামের সব বাইটস সোয়াপ ইন করবে এবং হয়ত এই প্রসেসের
মধ্যে কিছু সোয়াপ আউটও করবে। RAM এর চেয়ে যেহেতু হার্ড ডিস্ক তুলনামুলকভাবে ধীর
গতিসম্পন্ন, বিভিন্ন প্রসেস সোয়াপ ইন এবং আউট করতে বেশ ভালো সময় ব্যয় হয়।
যদি আপনার খুব অল্প পরিমাণ(ধরুন ১৬
মেগাবাইটস) RAM থাকে তবে কাজ সম্পন্ন করার জন্য VMM সবসময় কিছু না কিছু সোয়াপ ইন এবং আউট করতে থাকবে।
সেখেত্রে মনে হবে আপনার কম্পিউটার হামাগুড়ি দিয়ে চলছে। আরও RAM লাগানোর সাথে
সাথে একটি সময় আপনি পাবেন যখন নতুন প্রোগ্রাম লোড করার সময় বা উইন্ডো পরিবর্তন
করার সময় আপনি সোয়াপিং শুধুমাত্র বুঝতে পারবেন। আপনি যদি কম্পিউটারে ২৫৬
মেগাবাইটস RAM লাগিয়ে থাকেন তবে VMM পর্যাপ্ত
জায়গা পাবে এবং আপনি এর কোনকিছু সোয়াপিং করা কখোনও দেখতে পাবেন না। খুব দ্রুত
কাজ করবে সবকিছু। এরপরও আপনি যদি কম্পিউটারে আরও RAM লাগান কোন
প্রভাব দেখতে পাবেন না।
কিছু এ্যাপ্লিকেশন(যেমন: ফটোশপ, অনেক কম্পাইলার, বহু
ফিল্ম এডিটিং এবং এ্যানিমেশন প্যাকেজ) এ কাজ করার জন্য প্রচুর RAM
দরকার হয়। আপনি যদি খুবই কম RAM সম্পন্ন কোন
কম্পিউটারে এসব এ্যাপ্লিকেশন চালান তবে তারা সারাক্ষনই সোয়াপ করবে এবং খুবই ধীর
গতিতে চলবে। সোয়াপিং দূর করার মত যথেষ্ট RAM
লাগিয়ে আপনি গতি অনেক বাড়িয়ে দিতে পারেন। পর্যাপ্ত পরিমান RAM লাগিয়ে এই ধরনের প্রোগ্রাম আপনি ১০ থেকে ৫০
গুণ দ্রুত চালাতে পারবেন!
[বি:দ্র: এই অংশটি howstuffworks.com থেকে অনুবাদ করা হয়েছে।]
|