|
এ মাসের বৈজ্ঞানিক : ড.আবুল হুস্সাম |
| প্রিন্ট |
|
|
লিখেছেন ড. মশিউর রহমান
|
|
Friday, 20 April 2007 |
|
সনো ফিল্টারের উদ্ভাবক
ড. আবুল হুস্সাম আমেরিকার জর্জ মাসন বিশ্ববিদ্যালয়ে এনালিটিক রসায়নের একজন প্রোফেসর। যন্ত্রপাতি তৈরী করতে প্রচন্ড আগ্রহী এই গবেষক বাংলাদেশের আর্সেনিক সমস্যা সমাধান করার জন্য সনো ফিল্টার নামে একটি ফিল্টার আবিষ্কার করেন যা বাংলাদেশের গ্রামাঞ্চলে ব্যবহৃত হচ্ছে। প্রবাসে থেকেও যে দেশের জন্য কাজ করা যায় তার একটি সফল উদাহরণ তিনি। তাঁর কৃতিত্ব সরূপ তিনি আমেরিকার 2007 Grainger Challenge Prize Gold Award অর্জন করেন।
প্রতি মাসে আমরা একজন কৃতি বিজ্ঞানী/প্রযুক্তিবীদকে বিজ্ঞানী.com এ বিশেষ সম্মান দিব ও তাঁর কথা তুলে ধরব। তারই পদক্ষেপ হিসাবে বিজ্ঞানী.com এপ্রিল ২০০৭ এ ড.আবুল হুস্সাম এর সাথে কথা বলেছি।
বাংলাদেশে তাঁর অবদানের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সাবাস ড. আবুল হুস্সাম।
সাক্ষাতকার: ১৯ এপ্রিল ২০০৭ (২৮ মিনিট)
সাক্ষাতকার শোনার জন্য প্লে ক্লিক করুন। মূল অডিও mp3 ফাইল।
তথ্যসূত্র: [১], [২], [৩], [৪], [৫], [৬], [৭]
কৃতজ্ঞতা স্বীকার: ওয়াহেদ হোসেনী। বিজ্ঞানী.com এর সাথে ড.আবুল হুস্সাম এর পরিচয় করে দেবার জন্য।
|
|
সর্বশেষ আপডেট ( Wednesday, 22 August 2007 )
|
ধন্যবাদ।
শহীদ।