|
ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার |
| প্রিন্ট |
|
|
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা
|
|
Wednesday, 25 April 2007 |
|
ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার
মোজাম্মেল হোসেন ত্বোহা
ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে কুরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া গেলেও সফটওয়্যার আকারে কুরআন শরীফের বাংলা অনুবাদের সংখ্যা খুব একটা বেশি নেই। আমার জানা মতে এখন পর্যন্ত এরকম একটা সফটওয়্যারই আছে, যেটা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করার যোগ্য। সফটওয়্যারটির নাম Bangla Translation Of Quran. এটি তৈরি করেছেন নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশী সৈয়দ মোঃ রাসেল।
সফটওয়্যারটিতে পবিত্র কুরআন শরীফের মূল আরবির পাশাপাশি ইংরেজি এবং বাংলা অনুবাদ দেওয়া আছে। তবে সফটওয়্যারটি যেহেতু মূলত বাংলা অনুবাদের জন্যই তৈরি করা হয়েছে, সেজন্য এই অপশনও দেওয়া হয়েছে যে, আপনি ইচ্ছে করলে মূল আরবি বা ইংরেজি অনুবাদ হিডেন করে শুধুমাত্র বাংলা অনুবাদ দেখতে পারবেন। সফটওয়্যারটি মূলত বাদশাহ ফাহাদ কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য অনুদিত পবিত্র কুরআনুল কারীমের ইলেক্ট্রনিক সংস্করণ।
সফটওয়্যারটিতে বাংলা ফন্ট হিসেবে বৈশাখী ব্যবহার করা হয়েছে এবং তা সফটওয়্যার ইনস্টলেশনের সময়ই সেট হয়ে যায়। কাজেই বাংলা দেখতে কোন সমস্যা হয় না। এর ইন্টারফেস সাদামাটা হলেও সুন্দর এবং প্রথমে চালু হতে একটু সময় নিলেও এরপর এক সূরা থেকে অন্য সূরায় গমন করার কাজটি সম্পাদিত হয় বেশ দ্রুত। সবচেয়ে বড় কথা হল এই চমত্কার সফটওয়্যারটির সাইজ মাত্র ১.৮৬ মেগাবাইট। কাজেই ইন্টারনেটের স্পীড যত কমই থাকুক না কেন, যেকোন সময় প্রয়োজন হলেই এটি ঝটপট ডাউনলোড করে নেওয়া যাবে।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এই লিঙ্কে -
http://www.islamdharma.net/index.php?m=download&id=1
* আমি আশা করছি, বিজ্ঞানী ডট কম কর্তৃপক্ষ শীঘ্রই সফটওয়্যার রিভিউ নামে একটি সেকশন খুলবেন এবং এই লেখাটিকে সেই সেকশনে স্থান দিবেন।
|