লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow মোবাইল ফোন দিয়ে বাঘ শিকার!
মোবাইল ফোন দিয়ে বাঘ শিকার! | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Monday, 25 June 2007

মোবাইল ফোন দিয়ে বাঘ শিকার!

মোজাম্মেল হোসেন ত্বোহা

কোন হাই রেঞ্জের শুটিং রাইফেল নয়, কোন ডার্ট গান নয়, কোন ট্রাঙ্কুইলাইজার নয়, এমন কি কোন তীর-ধনুকও নয়; সামান্য একটা মোবাইল ফোনের রিংটোনই পারে আপনাকে ভয়ঙ্কর কোন চিতাবাঘের আক্রমণ থেকে রক্ষা করতে। সম্প্রতি ভারতের গুজরাটে এমনই নিদর্শন দেখা গেছে।

গুজরাটের গ্রামবাসীরা বর্তমানে নিয়মিত ভাবেই গরু-ছাগল-ভেড়া প্রভৃতি গৃহপালিত প্রাণীর ডাকের রিংটোন ব্যবহার করে চিতাবাঘকে বিভ্রান্ত করে লোকালয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এমনকি বনরক্ষীরা টোপ হিসেবে খাচার মধ্যে বিরতিহীনভাবে রিংটোন বাজিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই বাঘকে খাচায় বন্দী করতে সক্ষম হচ্ছে।

ডি. ভাসানী, গুজরাটের একজন উর্ধ্বতন বন কর্মকর্তা, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছন, "গরু-ছাগলের ডাকের রিংটোন বাঘকে বিভ্রান্ত করার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর বলে প্রমাণিত হয়েছে।" তিনি আরও জানান, গত একমাসে বনরক্ষীরা এই পদ্ধতি ব্যবহার করে লোকালয়ে আসা পাচটি বাঘকে সফলভাবে বন্দী করে পুনরায় জঙ্গলে রেখে আসতে সক্ষম হয়েছে।

অন্যান্য অনেক এলাকার মতো গুজরাটেও চিতাবাঘ প্রায়ই সহজ শিকারের আশায় জঙ্গলের সীমাস্থ লোকালয়ে হানা দেয়। গৃহপালিত প্রাণীতো বটেই, সময়ে সময়ে গ্রামের মানুষও তাদের আক্রমণের শিকার হয়। তাই বাঘের আগমনের সংবাদ পেলেই বনরক্ষীরা তাকে ধরার জন্য তত্পর হয়ে উঠে। কিন্তু ব্যাপারটা কখনোই খুব সহজ ছিল না। তীক্ষ্ণ নখ ও দাত এবং ৭০-৮০ কেজি ওজন বিশিষ্ট প্রাণীটিকে ধরতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটত।

পূর্বে বনরক্ষীরা সাধারণত টোপ হিসেবে দড়িতে বাধা ছাগল ব্যবহার করত, যার লোভে আক্রমণ করতে যাওয়া চিতাবাঘ লতাপাতা দিয়ে ঢেকে রাখা গোপন গর্তে পড়ে ধরা খেত। কিন্তু এই পদ্ধতিটা ছিল কিছুটা অমানবিক। এতে শিকারী এবং টোপ উভয়েরই হতাহত হওয়ার সম্ভাবনা থাকত। তাছাড়া এরফলে শিকারও গর্তে পড়ে আহত হত। কিন্তু বর্তমানে রিংটোনের মাধ্যমে কৌশলে বাঘ ধরার এই পদ্ধতিতে বিপদের কোন সম্ভাবনাই নেই।

বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের নেতৃবৃন্দ এই নতুন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। তারা এটাকে অধিকতর মানবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা করছেন, এই পদ্ধতি বিশ্বের অন্যান্য স্থানেও অনুসরণ করা হবে। যেহেতু এই পদ্ধতিতে খুব সহজেই বাঘকে বন্দী করে ফেলা যায়, কাজেই তারা আশা করছেন এরফলে হয়তো বাঘ হত্যা করার প্রয়োজনীয়তা কমে যাবে এবং প্রজাতিটির বিলুপ্তির আশংকা অনেকটাই হ্রাস পাবে।

ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ (http://news.nationalgeographic.com/) থেকে Kate Ravilious এর Leopards Subdued by "Mooing" Cell Phones অবলম্বনে।

Mozammel Hosain Toha
Sirte - Libya
+218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (3)Add Comment
great
লিখেছেন মো: জাকির হোসেন, June 30, 2007
great news. nice to hear this :).
চমৎকার!
লিখেছেন সোহাগ ভুইঁয়া, July 13, 2007
হাহ্ হাহ্ হা :)

পড়ে মজা পেলাম!
...
লিখেছেন মাসুদ শরীফ, August 12, 2008
সুন্দরবন এ গেলে কাজে লাগবে!!

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Sunday, 12 August 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun