লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow ই-শিক্ষা বিষয়ক সেমিনারঃ বাংলাদেশে ই-শিক্ষা সম্ভব কি?
ই-শিক্ষা বিষয়ক সেমিনারঃ বাংলাদেশে ই-শিক্ষা সম্ভব কি? | প্রিন্ট |
লিখেছেন শাহজাহান সিরাজ   
Saturday, 07 July 2007

প্রিয় সহকর্মী এবং বন্ধুগণ, বলুন’তো- বাংলাদেশে কি ই-লার্নিং এর কি কোন সম্ভাবণা আছে? কেউ হয়ত বলবেন সম্ভব, আবার কেউ সম্ভব না বলে অনেক যুক্তি দেবেন? চলুন না, একটা সেমিনার থেকে জেনে নেয়া যাক- এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন? বিজ্ঞানী.org আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে ই-লার্নিং বিষয়ক সেমিনারঃ “Is E-learning Possible in Bangladesh?”- এই সেমিনারে।

বাংলাদেশ-আমেরিকান কনভেনশন ২০০৭ -এ বাফি (Bangladesh-American Foundation, Inc. BAFI) আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ই-লার্নিং বিশেষজ্ঞ ডঃ বদরুল এইচ খান, প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা, McWeadon University এবং ডঃ মশিউর রহমান, Asian Virtual University-এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান এবং প্রতিষ্ঠাতা ও সম্পাদক বিজ্ঞানী.org।

সেমিনারের বিস্তারিতঃ

শিরোনামঃ Is E-learning Possible in Bangladesh

বক্তাঃ ডঃ বদরুল এইচ খান এবং ডঃ মশিউর রহমান

সভাপতিঃ প্রফেসর সাইফুর রহমান

তারিখঃ ৭ জুলাই ২০০৭

সময়ঃ দুপুর ২:০০ - ৩:০০

সেমিনার অনুষ্ঠিত হবেঃ বাংলাদেশ-আমেরিকান কনভেনশন ২০০৭ Studio (Ballroom A & B) Hilton McLean Tysons Corner 7920 Jones Branch Drive McLean, Virginia 22102

আরো দেখুনঃ http://www.bafi.org/second_convention/hq.html

বাফি কি?

বাফি হচ্ছে Bangladesh-American Foundation, Inc. বা সংক্ষেপে BAFI, একটি অলাভজনক, অরাজনৈতিক সংগঠন যা এর সদস্যদের নিয়ে স্বচ্চতা ও সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয়। একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলাই বাফি’র মূল উদ্দেশ্য। বাফি বিশ্বাস করে আমাদের মধ্যে যতবেশি সহযোগিতার হাত সম্প্রসারিত হবে ততই আমরা আরো শক্তিশালী হয়ে উঠব।

বাংলাদেশে ই-লার্নিং এর সম্ভাবণা

 

ই-লার্নিং এর ধারণাটা নতুন কিছু নয়। এর উন্মুক্ত এবং সম্প্রসারণশীল সুবিধার জন্য বিশ্বব্যাপী ই-লার্নিং এর চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। তাই প্রয়োজন দেখা দিয়েছে কি করে খুব কার্যকর উপায়ে, সহজবোধ্য করে কম খরচে একটি ভাল কাঠামোর উপর ই-লার্নিং সুবিধা শিক্ষার্থীদের মাঝে পৌছে দেয়া যায়। যেখানে শিক্ষার্থীর চাহিদাই হবে এর মূল বিবেচ্য বিষয়। আমরা যদি ই-লার্নিং-এর উন্মুক্ত আর সম্প্রসারণশীল পরিবেশের জটিল ইস্যুগুলো নিয়ে গবেষণা’র মাধ্যমে IEEE-এর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে বাংলাদেশের জন্য একটি লাগসই ই-লার্নিং কাঠামো দাঁড় করাতে পারি তাহলে কোন সন্দেহ নেই যে এটি বাংলাদেশের শিক্ষা এবং প্রশিক্ষণ ক্ষেত্রে এক অপার সম্ভাবণা’র দুয়ার খুলে দিতে পারে। elfmk300virtualbd-2 বাংলাদেশ-আমেরিকান কনভেনশন ২০০৭-এ আয়োজিত ই-লার্নিং বিষয়ক এই সেমিনারে বক্তারা বাংলাদেশে ই-লার্নিং-কে কার্যকর করার জন্য একটি কাঠামো (Framework for E-learning) উপস্থাপন করবেন। সেই সাথে ই-লার্নিং-এর সমস্যা-সম্ভাবণা আর বাংলাদেশে ই-লার্নিং কে কার্যকর করে তুলতে আমরা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি তা নিয়ে আলোচনা করবেন। এই সেমিনারে বক্তারা আরো তুলে ধরার চেষ্টা করবেন- বাংলাদেশে আসলেই কি ই-লার্নিং সম্ভব?

 

elfmk300virtualbd-2

 

 

বাংলাদেশের শিক্ষা এবং প্রশিক্ষণ ক্ষেত্রে একটি কার্যকর এবং অর্থপূর্ণ ই-লার্নিং ব্যবস্থার জন্য ই-লার্নিং এর যে কয়টি ক্ষেত্রের উপর আমাদের কাজ করা দরকার তা উপরের চিত্রের মাধ্যমে দেখানো হল।

বক্তাদের পরিচিতিঃ

drbadruldrrahman

ডঃ বদরুল এইচ খান, একাধারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা, লেখক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞ ও পরামর্শক। তাঁর কাজের মূল ক্ষেত্র হচ্ছে- ই-লার্নিং এবং শিক্ষা সংক্রান্ত প্রযুক্তি। McWeadon University-এর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা। তিনি ৬টা বই রচনার পাশাপাশি ১০০শ’র উপর গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি ৪৫ টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক কনফারেন্সে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত হয়ে তিনি বক্তৃতা করেছেন। ডঃ বদরুল খান-ই সর্বপ্রথম “Web-based instruction” এই কথার প্রচলণ করেন এবং একে জনপ্রিয় করে তোলেন। ১৯৯৭ সালে প্রকাশিত তার Web-based instruction -এর উপর বইটিতে ই-লার্নিং এর জটিল সব দিক তুলে ধরে এর আলোচনার জন্য তাকে এ সংক্রান্ত প্রথম সারির বিশেষজ্ঞের মর্যাদা দেয়া হয়। বইটি সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নেয় এবং এটি বিশ্বব্যাপী ৩৫০ টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে স্থান পেয়েছে। তাঁর Managing E-learning বিষয়ক বইটিতে তিনি ই-লার্নিং এর অনেক গভীরে প্রবেশ করে দেখিয়েছেন বাস্তব ক্ষেত্রে ই-লার্নিং এর প্রক্রিয়া এবং চর্চাটা কেমন হওয়া উচিত। বইটি ১৪টি ভাষায় অনুদিত একটি বই। ইমেইল: স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

ডঃ মশিউর রহমান বিজ্ঞানী.org এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। এটি অনলাইন ভিত্তিক একটি ফ্লাটফর্ম যা আসলে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও পেশাজীবিদের মিলনকেন্দ্র, যা বিজ্ঞান বিষয়ক লেখা এবং লেখক তৈরির জন্য কাজ করে যাচ্ছে এই ওয়েব পোর্টালটি। ডঃ মশিউরের সবচেয়ে বড় পরিচয় উনি ওয়েস্ট ভার্জিনিয়া’র Marshall University এর একজন বিজ্ঞানী এবং শিক্ষক, সেই সাথে আন্তর্জাতিক সংস্থা IEEE, SPIE এবং JSAP এর একজন সম্মানিত সদস্যও। তিনি Asian Virtual University-এর বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃত্ব দেয়ার পাশাপাশি দূরশিক্ষন, ই-লার্নিং, ই-কমার্স ও ই-ব্যবসা এবং প্রযুক্তি বিষয়ক একজন পরামর্শক হিসেবে বাংলাদেশ, জাপান ও আমেরিকায় প্রায় ১০ বছরের অধিক সময় ধরে কাজ করছেন। একাধারে ডঃ মশিউর মাতৃভাষা বাংলায় বিজ্ঞান বিষয়ক লেখক তৈরি এবং লেখা প্রকাশের পথিকৃত হিসেবে কাজ করছেন। বিভিন্ন বিষয়ে যেমন- তথ্য-দারিদ্রতা (digital divide), বাংলা ফন্ট, কম্পিউটার/ইন্টারনেটে নিরাপত্তা, ওপেন সোর্স এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে বাংলা ভাষায় তাঁর ৫০ টিরও অধিক প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। ইমেইল: স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

ভিডিও: বাফি'র সেমিনারে ড. বদরুল খান ও ড. মশিউর: বাংলাদেশে ই-শিক্ষা সম্ভব কি?

মন্তব্যগুলো (1)Add Comment
info
লিখেছেন RadhaKanta Roy, July 30, 2007
There are so many companies in Bangladesh based on web. They are doing outsourcing job but what is the future of us who are working in such companies.Only 10 or 20 engineers working and their salary depends on the clients of overseas countries. I want a secure life. So, what will be best for me.

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 15 August 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun