লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow ডিলিট করে ফেলুন রিসাইকেল বিন!
ডিলিট করে ফেলুন রিসাইকেল বিন! | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Tuesday, 31 July 2007

ডিলিট করে ফেলুন রিসাইকেল বিন!

মোজাম্মেল হোসেন ত্বোহা

কেমন হবে যদি আপনি আপনার কম্পিউটারের রিসাইকেল বিনটা ডিলিট করে ফেলতে পারেন? যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিসাইকেল বিনই একমাত্র ফোল্ডার, যেটার রাইট ক্লিক মেনুতে ডিলিট করার কোন অপশন নেই, তবুও এটা ডিলিট করা সম্ভব। আর সে জন্য আপনাকে যেতে হবে রেজিস্ট্র এডিটরে। চিন্তা করবেন না, একবার ডিলিট করার পর এটা আবার রিস্টোর করা সম্ভব এবং রিস্টোর না করেও ফাইল-ফোল্ডার ডিলিট / আনডু ডিলিট প্রভৃতি কাজ করা সম্ভব।

রিসাইকেল বিন ডিলিট করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এবার রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\

Windows\CurrentVersion\Explorer\Desktop\NameSpace ওপেন করুন। এবার NameSpace এর অধীনস্থ কী-গুলো থেকে ডান পাশের প্যানেলস্থ RECYCLE BIN ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন। এবার এডিটর বন্ধ করে ডেস্কটপে ফিরে এসে রিফ্রেশ করুন। দেখবেন রিসাইকেল বিনটা গায়েব হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।

এই পদ্ধতিতে ডেস্কটপ থেকে রিসাইকেল বিন ডিলিট হলেও অন্যান্য স্থানে তার শর্টকাটগুলো ঠিকই থেকে যায় এবং সেগুলো মূল রিসাইকেল বিনটা না থাকা সত্ত্বেও বেশ ভালোভাবেই কাজ করে। যেমন আমার কম্পিউটারে ডেস্কটপ থেকে গায়েব হয়ে যাওয়ার পরেও টাস্কবারের কুইক লাঞ্চে এটা বেশ বহাল তবিয়তেই বিদ্যমান ছিল। কাজেই বোঝা যাচ্ছে এই পদ্ধতিতে আসলে রিসাইকেল বিন ডিলিট হয় না, সাময়িক ভাবে হিডেন হয় মাত্র।

এবার যদি রিসাইকেল বিনটা আবার রিস্টোর করতে চান, তাহলে রেজিস্ট্রিতে তথ্যগুলো প্রথমে যেভাবে ছিল, ঠিক সেভাবে বিপরীত দিকে পরিবর্তন করুন। আর যদি এটা আপনার কাছে একটু ঝামেলার মনে হয়, তাহলে আরো সহজ উপায় আছে। ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করুন। এবার সেটাকে রিনেম করে Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E} এই নামটি লিখুন। দেখবেন ফোল্ডারটি রিসাইকেল বিনে রূপান্তরিত হয়ে গেছে।

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 01 August 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun