|
WINDPOWER 2007 Conference |
| প্রিন্ট |
|
|
লিখেছেন ড. মশিউর রহমান
|
|
Wednesday, 29 August 2007 |
|
সারা বিশ্ব এখন নতুন নতুন বিদ্যুত উৎসের দিকে তাকাচ্ছে। অন্যান্য দেশের মত বাংলাদেশেও, যেখানে বিদ্যুত সংকট আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা, সেখানেও বিদ্যুত উৎস নিয়ে আমাদেরও ভাবতে হচ্ছে বৈ কি। কিছুদিন আগে আমেরিকার লস এঞ্জেলস্ এ অনুষ্ঠিত হয়ে গেল WINDPOWER 2007 Conference।এই কনফারেন্সে একত্রিত হয়েছিল আমেরিকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি থেকে শুরু করে বায়ুশক্তির প্রোফেশনাল লোকজনরা। সবাই একবাক্যে বলছে যে এই বিপুল সম্ভাবনাময় শক্তিকে কাজে লাগিয়ে আমাদের শক্তির চাহিদা পূরণ করতে পারি। বায়ুশক্তির অন্যতম সুবিধা হল এটি তৈরীতে কোন কার্বন-ডাই-অক্সাইড তৈরী হয়না, ফলে পরিবেশের জন্য ভাল। বাংলাদেশে অনেক অঞ্চলেই বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুতের ঘাটতি আমরা পূরণ করতে পারি। এর জন্য প্রয়োজন এই খাতে সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপ। এছাড়া এটি থেকে কোন business opportunity তৈরী করতে পারলেও অনেকেই আগ্রহী হবেন।
পাঠকদের মন্তব্য কামনা করছি।
|
|
সর্বশেষ আপডেট ( Wednesday, 29 August 2007 )
|