লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow বাংলাতেই ই-মেইল করুন
বাংলাতেই ই-মেইল করুন | প্রিন্ট |
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]   
Sunday, 02 September 2007

বাংলাতে মেইল করতে অনেক ওয়েবসাইটই উৎসাহিত করছে এবং সেখানে তারা বিভিন্ন সুবিধাও দিয়ে থাকে কিন্তু আপনি আপনার নিজস্ব মেইল (ইহাহু, হটমেইল, জিমেইল ইত্যাদি) থেকেই বাংলাতে মেইল করতে পারেন। এজন্য দরকার ইউনিকোডের কীবোর্ড লেআউট এবং ইউনিকোড ভিত্তিক উম্মুক্ত ফন্ট। তবে প্রাপকের কম্পিউটারে ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ইনষ্টল করা থাকলেই সে মেইল পড়তে পারবে। অর্থাৎ মেইল পড়তে শুধু ইউনিকোডের উম্মুক্ত ফন্ট থাকলেই চলবে কিন্তু মেইল পাঠাতে ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ও ইউনিকোডের কীবোর্ড লেআউট থাকতে হবে। প্রাপকের কাছে যদি ইউনিকোডের উম্মুক্ত ফন্ট না থাকে তাহলে সে লেখা কিছূই বুঝতে পারবেনা। সেক্ষেত্রে বাংলা ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ডাউনলোড করার পরামর্শ দিতে পারেন মেইলের সাথে। তবে প্রাপকের কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি সাভির্স প্যাক ২ ইনষ্টল করা থাকে তাহলে নিশ্চিত এর সঙ্গে বৃন্দ (Vrinda) নামের একটি উম্মুক্ত বাংলা ফন্ট আছে। ইন্টারনেট থেকে বিনামূল্যে ইউনিকোডের উম্মুক্ত ফন্ট ও লেআউট পাওয়া যায় যা ব্যবহার করে বাংলাতে মেইল করতে পারেন। www.omicronlab.com/avrokeyboard ওয়েবসাইট থেকে অভ্র ইউনিকোডের কীবোর্ড লেআউট ও ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। অভ্র কীবোর্ডের সাহায্যে ইউনিবিজয়, ন্যাশনাল, বর্ণনা, অভ্র ইজি এবং অভ্র ফনেটিক কীবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লিখতে পারবেন। তবে বাংলা লিখতে হবে একটু অন্যভাবে। আমরা যেভাবে উচ্চরণ করি সেভাবে লিখতে হবে। অর্থাৎ অক্ষরের পরে স্বরবর্ণ লিখতে হবে। আপনাকে মেহেদী লিখতে ম+হ+ে+দ+ী লিখতে হবে। বিজয় কী-বোর্ড মুখস্থ থাকলে ইউনিবিজয় ব্যবহার করে বাংলা লিখতে পারেন।
এছাড়াও http://banglaunitype.50webs.com থেকে অনায়াসে বাংলা লিখে তা মেইল করতে পারেন।

Main link

http://mehdiakram.wordpress.com/

মন্তব্যগুলো (7)Add Comment
সুন্দর ফন্ট চাই
লিখেছেন Manojkumar D. Girish, September 09, 2007
ওয়েবে লেখালিখি করার সময়ে সুন্দর ফন্টে লিখলে পড়তে সুবিধে হবে৤ দয়া করে নান্দনিক ফন্ট ব্যবহার করুন৤
বিনীত,
ম.দ.গিরিশ, ০৯/০৯/২০০৭ কোলকাতা৤
লেখা পড়তে সমস্যা।
লিখেছেন mizan, February 10, 2008
আপনার অধিকাংশ লেখা View Page with IE Tab ছাড়া মজিলা ফায়ার ফক্যে পড়তে সমস্যা হয়।
Re: লেখা পড়তে সমস্যা।
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল], February 10, 2008
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার কোন লেখা ফায়ারফক্সে পড়তে সমস্যা হয় জানালে খুশি হতাম। আমার শূল লেখা http://mehdiakram.wordpress.com সাইটের ফায়ারফক্সে পড়তে সমস্যা হওয়ার কথা না, কারণ আমি ফায়ারফক্স সহ ৪টি বাউজার ব্যবহার করি। আর বিজ্ঞানী.কম এর লেখা ফায়ারফক্সে পড়তে সমস্যা হলে স্কিন শর্টে জানালে ভাল হতো কারণ তা আমি কর্তৃপক্ষকে জানাতাম।
আসলেই সমস্যা
লিখেছেন Tanim reza, February 21, 2008
সত্যিকার অর্থেই আপনার অধিকাংশ লেখা ফায়ারফক্সে পড়তে অসুবিধা হয় ।
আমি এখন বাংলায় ই-মেইল পাঠাতে পারি।
লিখেছেন রুহুল আমিন, March 13, 2008
বিজ্ঞারী ডট কম ওয়েব সাইট থেকে আমি বাংলায় ই-মেইল পঠানোর সহযোগীতা পেয়েছি। সেজন্য মেহেদী আকরাম (রয়েল) ভাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই।
...
লিখেছেন Ahasanul kabir, December 10, 2008
আপনারা যদি ফায়ার ফক্সের টুলসে ক্লিক করে ওপশন ক্লিক করেন এরপর কনটেন্ট সেখানে যেয়ে ফন্ট হিসাবে বাংলা যেকোন ফন্ট বিশেষ করে আদর্শলিপি ব্যবহার করেন তাহলে সমস্যা হবে না।আর একটু এগিয়ে এডভ্যান এ ক্লিক করে পরবর্তি পৃষ্ঠায় ফন্ট ফর এর ঘরে বাংলা সিলেক্ট করেন তাহলে কোন সমস্যায় থাকবেনা।
বাংলায় ই-মেল
লিখেছেন Rasiklal, June 12, 2009
বাংলায় ই-মেল পাঠালে অন্যান্যরা দেখতে পায় কিন্তু জি মেল ও ইয়াহু মেলে বাংলা দেখা যায় না কেন, যদি তাঁর কম্পিউটারে বাংলা ইন্সটলড না থাকে? দয়াকরে জানাবেন কিভাবে পাঠালে তাঁরাও দেখতে পাবেন। আপনাদের এই সাইটটির তুলনা নেই। সত্যিই খুউ...।।উ ...।।ব ভাল। ভবিষ্যতে নতুন নতুন আরো তথ্য জানতে আগ্রহী। ভাল থাকবেন।

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun