|
লিখেছেন দ্যা হাঙ্গরিকোডার
|
|
Sunday, 23 September 2007 |

জুমলা সম্পর্কে কাউকে হয়ত নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। জুমলা একটি অনন্য কনটেন্স ম্যানেজমেন্ট সিস্টেম যাকে সরল বাংলা বললে গোল আলুও বলা যেতে পারে যা দিয়ে আপনি ভর্তা থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই পর্যন্ত বানাতে পারবেন। অথ্যাৎ জুমলা এমনি একটি সফটওয়্যার যা দিয়ে অতি দ্রুত আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইট বানাতে পারবেন।
ইন্টারনেটে জুমলা শেখার অনেক ওয়েবসাইট আছে। তথাপি প্যাক্ট পাবলিকেশন
কর্তৃক প্রকাশিত বইটি নতুনদের জন্য বেশ কাজে আসবে। এটি একেবারে প্রাথমিক
পর্যায় থেকে আলোচনা শুরু করেছে। জুমলা'র জন্য যে সব ডিজাইন পাওয়া যায়
সেগুলো নিজের মত পরিবর্তন করা ছাড়াও কিভাবে নিজেই নিজের ওয়েবসাইটের ডিজাইন
(টেমপ্লেট) তৈরি করতে হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
জুমলা
দিয়ে অনেক কাজই সহজ ভাবে করা গেলেও মাঝে মাঝে এমন হতে পারে যে আপনার
প্রয়োজনের কোন সরাসরি সমাধান জুমলাতে নেই। সেক্ষেত্রে আপনি সাহায্য নিতে
পারেন জুমলা এক্সটেনশন লাইব্রেরীর যেখানে প্রায় ২০০০ এর বেশি এক্সটেনশন
রয়েছে। কিন্তু আপনার কাঙ্খিত সমাধানটি সেখানেও না থাকলে আপনার নিজেকেই
এক্সটেনশন তৈরি করতে হবে। পিএইচপি জানা থাকলে এটি করা সম্ভব। এ বইতে
কিভাবে এক্সটেনশন তৈরি করতে হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
যারা মোটামুটি জানেন তাদের জন্য বইটি হয়ত তেমন কাজে নাও আসতে পারে তবে একেবারে নতুনদের জন্য এটি একটি ভাল গাইডলাইন হতে পারে।
বইটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
ইংরেজি রিভিউ
|