লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow হাতের কাছেই পাবেন সকল প্রয়োজনীয় ফোল্ডার
হাতের কাছেই পাবেন সকল প্রয়োজনীয় ফোল্ডার | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Sunday, 23 September 2007

হাতের কাছেই পাবেন সকল প্রয়োজনীয় ফোল্ডার

মোজাম্মেল হোসেন ত্বোহা

আমরা সাধারণত কোন ফোল্ডার দ্রুত চালু করার জন্য তার একটা শর্টকাট ডেস্কটপে রেখে দেই। কিন্তু ডেস্কটপে আমরা প্রচুর প্রোগ্রামের শর্টকাটও রাখি। তাই এখানে খুব বেশি সংখ্যক ফোল্ডার রাখা সম্ভব হয় না। তাছাড়া অনেকেই ওয়ালপেপারের সৌন্দর্য উপভোগ করার জন্য ডেস্কটপে বেশি আইটেম রাখতে চান না। সেক্ষেত্রে শর্টকাটে ফোল্ডারের সংস্পর্শে আসার যে বিকল্প দুটি উপায়টা আছে,  সেগুলো হল হল কুইক লাঞ্চ এবং ডেস্কটপ টুলবার।

কুইক লাঞ্চ সাধারণত টাস্কবারে স্টার্টমেনুর ঠিক ডান পাশেই থাকে। যদি আপনি এটা দেখতে না পান, তবে টাস্কবারের উপর রাইট ক্লিক করে Toolbars > Quick Launch এ ক্লিক করে তা এন্যাবল করে নিতে পারেন। এখানে সাধারণত বিভিন্ন প্রোগ্রামের শর্টকাট থাকে এবং শর্টকাটের সংখ্যা তিনের বেশি হলে একটা তীর চিহ্ন দেখা যায় যার উপর ক্লিক করলে সবগুলো আইটেম দেখা যায়।

এই কুইক লাঞ্চে ফোল্ডারের শর্টকাট রাখতে হলে প্রথমে এর উপর রাইট ক্লিক করে সেখান থেকে Open Folder এ ক্লিক করুন অথবা সরাসরি C:\Documents and Settings\Mozammel Hosain Toha\Application Data\Microsoft\Internet Explorer\Quick Launch ওপেন করুন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই Mozammel Hosain Toha এর পরিবর্তে আপনার ইউজার নেম লিখতে হবে। এবার যে ফোল্ডারগুলো কুইক লাঞ্চ থেকে দেখতে চান, সেগুলো কপি করে এই ফোল্ডারে শর্টকাট হিসেবে পেস্ট করুন। ব্যাস - হয়ে গেল।

যেকোন ফোল্ডার দ্রুত চালু করার ক্ষেত্রে কুইক লাঞ্চের চেয়েও ডেস্কটপ টুলবার আরো বেশি কাজের। প্রথমেই আপনার যেকোন একটি হার্ড ডিস্ক ড্রাইভে (মনে করি D:) প্রবেশ করে কন্ট্রোল + এ প্রেস করুন। এরফলে সবগুলো ফোল্ডার সিলেক্ট হয়ে যাবে। এবার রাইট ক্লিক মেনু থেকে Send To > Desktop (creat shortcut) এ ক্লিক করুন। এরফলে সবগুলো ফোল্ডরের একটি করে শর্টকাট ডেস্কটপে জমা হবে।

এবার টাস্কবারে রাইট ক্লিক করে সেখান থেকে Toolbars > Desktop এ ক্লিক করুন। এরফলে ঘড়ির পাশে Desktop লেখা একটি বার এবং এর পাশে একটি তীর চিহ্ন দেখতে পাবেন। তীর চিহ্নের উপর ক্লিক করলে ডেস্কটপের সকল ফাইল-ফোল্ডার দেখা যাবে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, এখান থেকে যে ফোল্ডারগুলোর শর্টকাট ডেস্কটপে আছে সেগুলোতো বটেই, সেগুলোর ভেতরের সবগুলো ফাইল-ফোল্ডার পর্যন্ত দেখা যাবে এবং ক্লিক করে ওপেন করা যাবে। আর আপনি যদি ডেস্কটপে বেশি আইটেম দেখতে না চান, তাহলে ডেস্কটপের শর্টকাটগুলোকে হিডেন করে দিন। ডেস্কটপে হিডেন থাকলেও টাস্কবারের ডেস্কটপ টুলবার থেকে সেগুলোকে ঠিকই দেখা যাবে।

Mozammel Hosain Toha
Sirte - Libya
MObile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun